দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৫৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

কুল্যার গাবতলায় জরাজীর্ণ ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার দাবী

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৩, ২০২৩
নভেম্বর ৩, ২০২৩ ০ কমেন্ট 315 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গাবতলা-বাশতলা-হামকুড়া নদীর উপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিনের পুরাতন ব্রিজ ও রেলিং ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচোরা ও নড়বড়ে এ ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং দুই-ইউনিয়নের কয়েক হাজার মানুষসহ ছোট-বড় যানবাহন চলাচল করে থাকে। যে কোনো মুহূর্তে ব্রিজটি ভেঙে দুর্ঘটনার শঙ্কা বিরাজ করছে। ব্রীজ ভেঙে গেলে কাদাকাটি বাজার টু গাবতলা সড়কে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। জরাজীর্ণ ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, কুল্যার হাজিরহাটে যাতায়াতের জন্য গাবতলা হতে কাদাকাটি বাজার সড়কের হামকুড়া নদীর ওপর প্রায় ৪০ বছর আগে এ ব্রিজটি নির্মিত হয়। ৩০ মিটার দৈর্ঘ্য ও আড়াই মিটার প্রস্থের এ ব্রিজটি দিয়ে কাদাকাটি বাজারসহ বিভিন্ন এলাকার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। এছাড়া ব্রিজটি ব্যবহার করতে হয় কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্যবাহী ছোট-বড় অনেক যানবাহন চালকদের। কিন্তু প্রায় ছয় বছর আগে জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটিতে ভাঙন দেখা দেয়। ইতোমধ্যে ব্রীজের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পথচারীরা জানান, ব্রিজটি একদিকে জরাজীর্ণ, অন্যদিকে প্রস্তে একেবারে ছোট। ফলে পণ্যবাহী কোনো যানবাহন ব্রিজের উপর দিয়ে সহজে চলাচল করতে পারে না। স্থানীয় স্কুল কলেজ শিক্ষার্থীরা জানান, প্রতিদিন ঝুঁকির মধ্যে ব্রিজটি পার হয়ে স্কুল কলেজে যাতায়াত করতে হয় তাদের। স্থানীয় কৃষক প্রভাষ দাশ, নিরঞ্জন সানা, শ্রীকান্ত সানা বলেন, আমাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে তুলতে এ ব্রিজ ব্যবহার করতে হয়। কিন্তু ব্রিজটি ঝুঁকিপূর্ণ হাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় তাদের। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার দাস জানান, ব্রিজটি ভাঙাচোরা হওয়ার কারণে গত কয়েক বছরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তারপরও বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ওই ব্রিজটি ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের। তিনি আরও বলেন, ‘সরকার দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বড় বড় ব্রিজ নির্মাণ করছেন। এ এলাকার হাজারো মানুষের কথা চিন্তা করে এখানে নতুন একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে আসা ব্যক্ত করেন তিনি। কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ বলেন, বিষয়টি নিয়ে সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ব্রিজটির স্থলে একটি নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাবনা ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান বলেন, ‘ঝুঁকিপূর্ণ ব্রিজটি বহুদিন আগে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এটা আমাদের জানা নেই। সরেজমিন দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি উপজেলা পরিষদের পাবলিক টয়লেট ব্যবহারের অনুপযোগী: দুর্গন্ধে পরিবেশ দূষণ
পরবর্তী পোস্ট
তালায় শাহাপুর ভায়ড়া অঞ্চলের মানুষ সন্ত্রাসী চক্রের হাতে জিম্মি

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting