দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩৭
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনি উপজেলা পরিষদের পাবলিক টয়লেট ব্যবহারের অনুপযোগী: দুর্গন্ধে পরিবেশ দূষণ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৩, ২০২৩
নভেম্বর ৩, ২০২৩ ০ কমেন্ট 329 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলা পরিষদের পাবলিক টয়লেটটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ ৩-৪ বছর যাবত টয়লেটটি ব্যবহারের অনুপযোগী হয়ে বাথরুমের দুর্গন্ধে মারাত্মকভাবে পরিবেশ দূষণ হচ্ছে। প্রতিদিন শত শত মানুষ উপজেলা পরিষদে সেবা নিতে এসে থাকেন। উপজেলা পরিষদের মূল ভবনের বারান্দার পশ্চিম পাশে পাবলিক টয়লেটটি অবস্থিত। সেবা নিতে আসা সাধারণ মানুষ জরুরী প্রয়োজনে টয়লেটে গেলে মনকষ্ট নিয়ে ফিরতে বাধ্য হন। পরিষদে যাতায়াতের সময় বাধ্য হয়ে নাকে-মুখে কাপড় দিয়ে চলাচল করতে হয় তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক কর্মকর্তা-কর্মচারী প্রতিবেদককে বলেন, দীর্ঘ কয়েক বছর যাবত অবহেলা, রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার না করার ফলে বাথরুমটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তাকে বিষয়টি একাধিকবার অবগত করা হলেও বাথরুমটি পরিষ্কার ও সংস্কারের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বুধবার স্থানীয় সাংবাদিকরা সরেজমিন গিয়ে দেখতে পান, বাথরুমটি দীর্ঘদিন পরিষ্কার না করায় অসহনীয় দূর্গন্ধে উপজেলা পরিষদের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাথরুমের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। এক কথায় বাথরুম পরিণত হয়েছে ময়লার ভাঙ্গাড়ে। পাবলিক টয়লেটের দক্ষিণ পাশেই রয়েছে উপজেলা পরিষদের হলরুম, উত্তর পাশে রয়েছে পরিসংখ্যান অফিস, ফুড অফিস, পূর্ব পাশে আছে মাধ্যমিক শিক্ষা অফিস এবং পশ্চিম পাশে রয়েছে সদ্য উদ্বোধনকৃত মডেল মসজিদ। সবার সুবিধার্থে তৎকালীন সময়ে উপজেলা পরিষদের ভিতরেই নির্মাণ করা হয়েছিল বাথরুম। কিন্তু বর্তমানে বাথরুমের বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ট হয়ে উঠেছেন সবাই। দীর্ঘদিন ধরে অপরিষ্কার হওয়া এসব বর্জ্য একদিকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। বিশেষ করে বাথরুমটি মাধ্যমিক শিক্ষা অফিসের পার্শ্ববর্তী হওয়ায় টয়লেটের দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষা অফিসে আগত শিক্ষক মন্ডলী। এব্যাপারে উপজেলা পরিষদে সেবা ননিতে আসা বড়দল ইউনিয়নের ভবতোষ সরকার বলেন, আমি উপজেলায় এসেছি আমার এক বিশেষ কাজের জন্য। হঠাৎ পেটের ভিতর ব্যথা করায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে আমি বাথরুমে গিয়ে দেখতে পাই সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে পার্শ্ববর্তী বসতবাড়ির পারিবারিক টয়লেট ব্যবহার করতে হয়েছে। কাদাকাটির মহাদেব গাইন বলেন, আমি অফিসিয়াল কাজে মাধ্যমিক শিক্ষা অফিসে গমন করি। শিক্ষা অফিসের পাশে পাবলিক টয়লেট থেকে ভেসে আসা দুর্গন্ধে সেখানে অবস্থান করা কষ্টসাধ্য হয়ে উঠেছিল। সম্প্রতি মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত বাথরুমের ময়লা-আবর্জনায় দুর্গন্ধে অনেকেই অতিষ্ট হলেও লোক লজ্জার জন্য বিষয়টি কাউকে বলতে পারেননি বলে জানান আমন্ত্রিত অতিথিবৃন্দ। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর বলেন, এ বিষয়টি আমাকে কেউ অবহিত করেননি। উপজেলা পরিষদে আগত সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে এটা কোনভাবেই মেনে নেয়া যাবে না। যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় জেল হত্যা দিবস পালিত
পরবর্তী পোস্ট
কুল্যার গাবতলায় জরাজীর্ণ ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার দাবী

রিলেটেড পোস্ট

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...

সেপ্টেম্বর ২০, ২০২৬

আশাশুনিতে বন্যা ঝুঁকি মূল্যায়নে কমিউনিটি টেবিলটপ মহড়া অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting