দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:০৪
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

কুল্যার ইউপি সচিব সেরাজুর রহমানের এত ক্ষমতা!

কর্তৃক kobirubel.satnadee মে ২১, ২০২১
মে ২১, ২০২১ ০ কমেন্ট 375 ভিউস

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে কর্মরত ইউপি সচিবের কর্মে অনীহা ও খামখেয়ালীপনায় ইউনিয়নবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছে। তার দুর্ব্যবহার, অসদাচরণ ও কর্মস্থলে উপস্থিত না হওয়ার কারণে ইউনিয়ন পরিষদে জরুরী সেবা গ্রহণে স্থবিরতার সৃষ্টি হতে চলেছে।
ইউপি সচিব সেরাজুর রহমান কুল্যা ইউনিয়ন পরিষদে যোগদানের পর থেকে নিয়মিত ও সময়মত অফিস করেন না। মানুষের সাথে দুর্ব্যবহার ও কাজের জন্য আসা মানুষকে আজ না কাল করতে করতে সময় ক্ষেপনের মাধ্যমে ভোগান্তির সৃষ্টি করে থাকেন বলে ভুক্তভোগিরা অভিযোগ করেছেন। এনিয়ে অনেকবার ভুক্তভোগিরা প্রতিবাদ জানালেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে তার দৌরাত্ম দিনকে দিন বেড়েই চলেছে।
করোনা ভাইরাস শুরুর পর থেকে তার দৌরাত্ম্য ও খামখেয়ালীপনা আরও বেপরোয়া হয়ে দেখা দিয়েছে। দীর্ঘদিন যাবৎ তিনি ইউনিয়ন পরিষদে আসা একে বারে বন্দ করে দিয়েছেন বললেও অত্যুক্তি হবে না। কারণ তিনি মাসে মাত্র দু’দিন পরিষদে আগমন করে থাকেন। করোনা ভাইরাস জনিত কারনে এবং বিভিন্ন সরকারি সেবা পরিসেবা বাস্তবায়নে ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান ও সচিবের উপস্থিতি খুবই প্রয়োজনীয়। তার পরও তিনি পরিষদে আসেননা। ফলে জন্ম-মৃত্যু সনদ, অর্থ নৈতিক লেনদেন, বিভিন্ন সরকারি কাজের কাগজপত্র তৈরি, রিপোর্ট প্রদানসহ জনগণের প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের ক্ষেত্রে সচিবের উপস্থিতির প্রয়োজন হয়ে থাকে। কিন্তু তিনি জনগণের কথা বিবেচনায় না রেখে মাসে দু’দিন উপস্থিত হন। উপস্থিত হলেও অফিসের দরজা বন্দ করে রেখে জানালা দিয়ে মানুষের সাথে কথা বলে থাকেন। মানুষকে দিনের পর দিন এমনকি মাসের পর মাস ঘুরিয়ে ঘুরিয়ে হয়রানী করে থাকেন। টাকা ছাড়া তিনি কাজ করতে নারাজ, এমন অভিযোগ অসংখ্য রযেছে। বৃহস্পতিবার একদল সাংবাদিক ইউনিয়ন পরিষদে গেলে দেখেন বহু জনগণ সেখানে উপস্থিত। তারা এক দেড় মাস হাটতে হাটতে হাফিয়ে উঠেছেন, দাবী করে প্রতিবাদ মুখর হয়ে পরিষদ চত্বরকে প্রকম্পিত করে তুলেছেন। তাদের মধ্যে দাদপুর গ্রামের বাবলু জানান, এক মাসের অধিক তিনি জন্ম নিবন্ধের জন্য হাটছেন। মহিষাডাঙ্গা গ্রামের বিবেক সরকার দেড় মাস, ডাঃ সুভাস মাসাধিক কাল, বাহাদুরপুর গ্রামের ফারিহা ৩ মাস জন্ম নিবন্ধনের জন্য হয়রানী হচ্ছেন বলে অভিযোগ করেন।
এ ব্যাপারে সচিবের সাথে কথা বললে তিনি করোনার কারণে অফিসে আসছেন না। কার কাজ হলো না হলো সেটি দেখার সময় নেই, নিজে বেঁচে তবে অন্যের কাজ করতে চাই। ডিসি মহোদয় সে আদেশ দিয়েছেন তাদেরÑ এমনটি জবাব দিয়ে কক্ষের মধ্যে বসে থাকেন।
ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী বলেন, তার অনুপস্থিতির কারনে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। তাকে বারবার অফিস করতে বলেছি, কিন্তু ডিসি সাহেব তাকে অফিস করতে নিষেধ করেছেন দাবী করে অফিস না করার সিদ্ধান্তে অটল রয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সাথে সংবাদিকদের পক্ষ থেকে কথা বলা হলে তিনি ঘটনাটা দুঃখ জনক বলে মন্তব্য করেন। সাথে সাথে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্থ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিলুপ্তির পথে মণিরামপুরের তাঁত শিল্প
পরবর্তী পোস্ট
তালায় গরুর আক্রমণে মহিলার মৃত্যু

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting