দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:২৬
কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন...
সাতক্ষীরায় ১৫ মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে: ১৮ না হওয়া পর্যন্ত...
সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...
‎শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবীতে জলবায়ু ধর্মঘট
শ্যামনগরের নওয়াবেকী বিড়ালাক্ষী কাদেরিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের...
সাতক্ষীরা বিএডিসি কর্মকর্তা আমিনুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ: সম্পদের...
ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন টিম গঠন : সাবেক এমপি কাজী আলাউদ্দীনের সাথে সমন্বয়ের নির্দেশনা

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২৫, ২০২৬
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ০ কমেন্ট 9 ভিউস

সাতক্ষীরা প্রতিনিধি / কালিগঞ্জ সংবাদদাতা:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপিতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি সমন্বয় দল গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমাতুল্লাহ পলাশের নির্দেশক্রমে এই দায়িত্ব প্রদানসংক্রান্ত জরুরি দলীয় নির্দেশনা জারি করা হয়।
জেলা বিএনপির কার্যালয় সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা কমিটির তিন সদস্যকে। দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন— ১) শেখ এবাদুল ইসলাম, ২) ইঞ্জিনিয়ার মো: আয়ুব হোসেন এবং ৩) মো: নুরুজ্জামান।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত উক্ত চিঠিতে উল্লেখ করা হয়, এ নির্দেশনা জারির পর থেকেই কালিগঞ্জ উপজেলা বিএনপির যাবতীয় সাংগঠনিক কার্যক্রম সম্পূর্ণ দলীয় শৃঙ্খলা এবং সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো অনুসরণ করে পরিচালনা করতে হবে।
নির্দেশনায় আরও বিশেষভাৱে জোর দিয়ে বলা হয়েছে, কালিগঞ্জ উপজেলায় সকল প্রকার সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্জ কাজী আলাউদ্দীনের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও নিবিড় সমন্বয় বজায় রাখতে হবে। দলটির তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে এবং শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে দলকে পুনর্গঠন করাই এই টিমের মূল লক্ষ্য।
এদিকে, নতুন এই সাংগঠনিক সমন্বয় দল গঠনের খবর ছড়িয়ে পড়লে কালিগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য ফিরে আসে। দলীয় শৃঙ্খলা রক্ষা ও এলাকাভিত্তিক সংগঠনকে সুসংগঠিত করতে জেলা বিএনপির এই সিদ্ধান্ত সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ১৫ মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে: ১৮ না হওয়া পর্যন্ত শ্বশুরবাড়ি না যাওয়ার মুচলেকা: আবার ফিরবে ক্লাসে

রিলেটেড পোস্ট

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য...

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে...

সেপ্টেম্বর ৮, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা...

আগস্ট ২৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ​

আগস্ট ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting