
শেখ আহসান হাবিব: কালিগঞ্জ থানার নবগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের সাথে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় অফিসার ইনচার্জ অফিস কক্ষে তার আমন্ত্রণে মত বিনিময় সভায় আইন শৃঙ্খলা বিষয়ক ও ব্যবসায়ীদের জান মালের নিরাপত্তা, ব্যবসায়ীদের সচেতনতা ও নাইট গার্ড দের ভূমিকা বিষয়ে মতবিনিময় সভায় প্রাধান্য পায়। মোকামের সকল শ্রেণীর ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় করার জন্য কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে আন্তরিক ধন্যবাদ জানান নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সদস্যরা।

