দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১৮
শ্যামনগরে ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জলাবদ্ধতায়...
সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক...
কালিগঞ্জে অপরিকল্পিত মাছের ঘেরে হুমকির মুখে কোটি টাকার...
শ্যামনগর ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের পথ বন্ধ জলাবদ্ধতায়...
ঐতিহ্যবাহী গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এমপি রবিউল...
ব্যানবেইসের বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক...
মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
দেবহাটায় জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন এমপি আব্দুল খালেক
বুধহাটায় খাল পরিষ্কারে নামলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী
মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে অপরিকল্পিত মাছের ঘেরে হুমকির মুখে কোটি টাকার সড়ক:-

কর্তৃক M Helal জুলাই ২৬, ২০২৬
জুলাই ২৬, ২০২৬ ০ কমেন্ট 21 ভিউস

শেখ আহসান হাবিব কালিগঞ্জ (উপজেলা) প্রতিনিধি :-কালিগঞ্জ উপজেলার অধিকাংশ ইউনিয়নের লবণাক্ত অঞ্চলে অপরিকল্পিতভাবে মাছের ঘের নির্মাণের কারণে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি সড়ক হুমকির মুখে পড়েছে। অধিক লাভের আশায় অনেক ঘের মালিক সড়কের একেবারে গা ঘেঁষে পর্যাপ্ত নিরাপত্তা দূরত্ব ও সুরক্ষা বাঁধ (ভেড়ি) ছাড়াই ঘের নির্মাণ করায় বিভিন্ন স্থানে সড়কের প্রান্ত ধসে পড়ছে এবং ভাঙনের ঝুঁকি বাড়ছে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক স্থানে কার্পেটিং সড়কের পাশেই ঘেরের পানি অবস্থান করছে। ফলে সড়কের পাশের মাটি সরে গিয়ে কোথাও কোথাও ফাটল ও ভাঙনের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব সড়ক আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কোটি টাকার সরকারি সড়ক কয়েক বছরের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার বিষয়টি আলোচনায় এলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এমন কি এ বিষয়ে একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা আছে কিন্তু নেই কোন কার্যত ব্যবস্থা।

বিশেষজ্ঞদের মতে, সড়কের পাশে দীর্ঘদিন পানি জমে থাকলে মাটির ধারণক্ষমতা কমে যায়। এতে সড়কের ভিত্তি দুর্বল হয়ে ধস ও ভাঙনের ঝুঁকি বৃদ্ধি পায়, যা দীর্ঘমেয়াদে সরকারের বিপুল অর্থের অপচয় ডেকে আনে।

আইন কী বলছে? সরকারি সড়কের ক্ষতি বা নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যক্রম বাংলাদেশে আইনত দণ্ডনীয়। সড়কের জমি অবৈধভাবে দখল, সড়কের স্থায়িত্ব নষ্ট হয় এমন কাজ কিংবা সড়কের ক্ষতি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী অবৈধ স্থাপনা অপসারণ, ক্ষতিপূরণ আদায়, জরিমানা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কারাদণ্ডসহ ব্যবস্থা নিতে পারে।স্থানীয়দের দাবি, শুধু সভা-সেমিনারে আলোচনা নয়, সড়কের দুই পাশে নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘের নির্মাণ নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি অর্থে নির্মিত সড়ক রক্ষায় প্রশাসন, স্থানীয় সরকার, সড়ক বিভাগ এবং মৎস্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। অন্যথায় প্রতিবছর উন্নয়নে ব্যয় হওয়া কোটি কোটি টাকার সরকারি বিনিয়োগ ভাঙনের কবলে পড়বে এবং জনদুর্ভোগ আরও বাড়বে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের পথ বন্ধ জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলের ক্ষতি
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন রোগীদের সঙ্গে মতবিনিময়, সেবার মানোন্নয়নে নির্দেশনা ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস

রিলেটেড পোস্ট

সংবাদ প্রকাশের ‘জের’: সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির...

জুলাই ২৫, ২০২৬

কালিগঞ্জে সড়ক ও জনপথ অধিদপ্তরের উন্নয়ন কাজ পরিদর্শনে...

জুলাই ২৫, ২০২৬

জলাবদ্ধতায় ডুবছে জনজীবন ও অর্থনীতি

জুলাই ২৪, ২০২৬

শ্রাবণের অবিরাম বর্ষণে বিপর্যস্ত কালিগঞ্জ: জলাবদ্ধতায় ডুবছে জনজীবন...

জুলাই ২৪, ২০২৬

মাদকে ভাসছে কালিগজ্ঞের বন্দকাটি

জুলাই ২৩, ২০২৬

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬

কালিগঞ্জে বাল্যবিবাহও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা

জুলাই ২৩, ২০২৬

কালিগঞ্জে, বাল্যবিবাহ, মাদকদ্রব্যের অপব্যবহার, ইভটিজিং এবং শিশু নির্যাতন...

জুলাই ২৩, ২০২৬

কালিগঞ্জে খাল ব্যবস্থাপনা ধ্বংস, অচল পানি নিষ্কাশন ব্যবস্থা

জুলাই ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting