দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:২৫
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ফিশিং বোটসহ ৮ জেলে...
সুন্দরবনের অভয়ারণ্য থেকে ১৫০ কেজি মাছসহ ৪ জন...
শ্যামনগরে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে মানববন্ধন
দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...
পাটকেলঘাটায় উঠতি বয়সী বখাটে ও চোরের দৌরাত্ম্যে অতিষ্ঠ...
শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
কিশোর গ্যাং প্রতিরোধ ও পরিবারের সচেতনতা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...
কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

কর্তৃক Satnadee Satkhira জুন ২৫, ২০২৬
জুন ২৫, ২০২৬ ০ কমেন্ট 117 ভিউস

মেহেদী হাসান: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী কাঠালতলা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে শেখ মাহাবুব রহমান (উথান), সাধারণ সম্পাদক পদে রায়হান মোড়ল এবং কোষাধ্যক্ষ পদে গাজী মুক্তার হুসাইন নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার বাজার কমিটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৩২০ জন ভোটারের মধ্যে ৩১৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১৩টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ও আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. বেলাল হোসাইন, সদস্য সচিব মো. আজাহারুল ইসলাম, সহকারী প্রিজাইডিং অফিসার মো. জাকির হোসেন ও রুমানা খাতুন প্রমুখ।

নির্বাচনের সবচেয়ে আলোচিত সভাপতি পদে ‘ছাতা’ প্রতীকের শেখ মাহাবুব রহমান (উথান) ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘চেয়ার’ প্রতীকের মো. তৌফিকুল ইসলাম পান ১৩৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ‘মাছ’ প্রতীকের রায়হান মোড়ল ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ফুটবল’ প্রতীকের মো. হাসান শেখ পান ১৪৯ ভোট।

সহ-সভাপতি পদে ‘আম’ প্রতীকের মো. ইলিয়াজ মালী ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ‘আনারস’ প্রতীকের মো. নজরুল শেখ পান ৮৬ ভোট এবং ‘টিয়া পাখি’ প্রতীকের মো. আসাদুজ্জামান মোড়ল পান ৭২ ভোট।

কোষাধ্যক্ষ পদে ছিল টানটান উত্তেজনা। ‘গোলাপ ফুল’ প্রতীকের গাজী মুক্তার হুসাইন ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘কলম’ প্রতীকের হাফিজুর রহমান শেখ পান ১৫২ ভোট।

এদিকে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ৬টি পদে ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ মোল্যা, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান, দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ, প্রচার সম্পাদক মো. রশিদ গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোপী নাথ রাহা এবং কার্যনির্বাহী সদস্য মো. মোস্তাক বিশ্বাস ও মো. তরিকুল ইসলাম।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নির্যাতিতদের সমর্থনে নোয়াখালীতে ‘অধিকার’র র‍্যালি ও আলোচনা সভা
পরবর্তী পোস্ট
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক- ১৪

রিলেটেড পোস্ট

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে

আগস্ট ৩০, ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু

আগস্ট ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting