দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১:৪৬
পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...
মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৫, ২০১৯
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ০ কমেন্ট 304 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সরকারিভাবে ইজারা নেওয়া কলারোয়ার খোর্দ্দ বাওড় জবরদখলকারি ও চাঁদাবাজদের হাতে নির্যাতিত খোর্দ্দ মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য শচীন বিশ্বাসকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সস্মেলন অসুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সস্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের শচীন বিশ্বাসের স্ত্রী আমি কণিকা বিশ্বাস (৪০)।
কণিকা বিশ্বাস বলেন,তামার স্বামীসহ ১০০ জন হিন্দু সম্প্রদায়ের জেলে পরিবারের সদস্যসহ ১১৪ জন দীর্ঘ ২০০৮ সাল থেকে খোর্দ্দ বাওড়ে সরকারিভাবে খাস কালেকশানের মাধ্যমে খোর্দ্দ মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করিয়া আসিতেছেন। অথচ ওই বাওড়ে যাতে তারা মাছ ধরতে না পারেন সেজন্য স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটাররী পাকুড়িয়া গ্রামের আব্দুল মান্নানের নেতৃত্বে একই গ্রামের রিপন, কুদ্দুস, দলুইপুর গ্রামের মহিলা আওয়ামী লীগ নেত্রী সেলিনা আনোয়ার ময়না, তার ছেলে জয়সহ একটি স্বার্থান্বেষী মহল চাঁদাদাবিসহ বাওড় দখলের চেষ্টা চালিয়ে আসছে। প্রতি বছরের ন্যয় গত ১৩ মে আমরা খাস কালেকশানের জন্য কাগজপত্র সরকারিভাবে নবায়ন করে আট লক্ষাধিক টাকার মাছ ছাড়াসহ ১৫ লাখ টাকা খরচ করেন।
সংবাদ সস্মেলনে আরো বলা হয়,তারা মাছ ছাড়া ও বাওড়ে নেট পাটা দেওয়ার কাজ শেষ করার পরপরই উপরোক্ত চক্রটি তার স্বামীসহ সভাপতি ও অন্যান্য সদস্যদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে তাদের ঘের করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেয়। এমনকি আমাদের দু’ নৈশ প্রহরী রবি সরদার ও কবীর সরদারকে পাহারা না দেওয়ার জন্য হুমকি দেয়। ফলে রাতের আঁধারে ওই চক্রটি বাওড়ের মাছ লুটপাট করে খাচ্ছে। বিষয়টি নিয়ে সমিতির সভাপতি বাবলু বিশ্বাস প্রতিকার চেয়ে গত ১১ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর এক লিখিত অভিযোগ করেন। জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এ খবর জানতে পেরে উপরোক্ত সন্ত্রাসীরা ১১ সেপ্টেম্বর সন্ধার সময় তার স্বামী শচীন বিশ্বাস পাকুড়িয়া গ্রামের ব্রাক অফিসের পাশে মাসুমের চায়ের দোকানে বসে থাকলে তার কাছে পূর্বের দাািবকৃত চাঁদার টাকা চায়। এ নিয়ে তারা কেন জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছে তাও জানতে চায়। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আব্দুল মান্নান, জয়, রিপন, কুদ্দুছ, ময়না খাতুনসহ কয়েকজন লোহার রড নিয়ে তার স্বামীকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। একপর্যায়ে তার ডান পায়ের হাড় কয়েকস্থানে ভেঙে গেলে তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতাল ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অর্থোপেডিকস সার্জন না থাকায় তাকে সংগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তার স্বামী গত ১২ সেপ্টেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করেনি বা মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করেনি। ফলে আসামীরা অভিযোগ তুলে নেওয়ার জন্য বাদি ও সাক্ষীদের হুমকি ধামকি দিচ্ছে। এমতাবস্থায় তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
সংবাদ সম্মেরনের মাধ্যমে যারা আমাদের সরকারিভাবে ইজারা নেওয়া মৎস্যজীবী সমিতির বাওড় দখল ও লুটপাট না করতে পারে তার বিহীত ব্যবস্থা গ্রহণ,মামলাটি রেকর্ড করে আসামীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য খুলনা রেঞ্জের ডিআইজি ও সাতক্ষীরা পুলিশ সুপারসহ প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সস্মেলনে উপস্থিত ছিলেন মেয়ে প্রিয়াংকা বিশ্বাস ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মিনি সাংবাদিকের বড় বোনের মৃত্যুতে প্রেসক্লাবের শোক জ্ঞাপন
পরবর্তী পোস্ট
দেবহাটায় ছাত্রদল ক্যাডার কর্তৃক চাঁদার দাবীতে বৃদ্ধাকে মারপিট

রিলেটেড পোস্ট

সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ার অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব: নষ্ট হচ্ছে গ্রামীণ...

এপ্রিল ২৬, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 

এপ্রিল ১৬, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় স্বর্ণেরবার সহ আটক-১

এপ্রিল ১৪, ২০২৬

কলারোয়ায় সাপের কামড়ে প্রাণ গেল স্কুল ছাত্রীর

এপ্রিল ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting