দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৪৮
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ীর ছেলে জখমের ঘটনায় মামলা

কর্তৃক mirkhairul.news আগস্ট ২৪, ২০২৫
আগস্ট ২৪, ২০২৫ ০ কমেন্ট 233 ভিউস

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীর ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ব্যবসায়ীর পিতা মোঃ আয়নুদ্দীন সরদার বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলারোয়া থানাধীন দেয়াড়া নতুন বাজার জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। ওই সময় আয়নুদ্দীনের ছেলে মো. আনিছুর রহমান (৫১) মোটরসাইকেলযোগে খোর্দ বাজারে যাচ্ছিলেন। পথে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এজাহারে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে দেয়াড়া সোনাতলা বাওড় ও এলাকায় বিভিন্ন কমিটির বিরোধকে কেন্দ্র করে আনিছুর রহমানের প্রতি শত্রুতা পোষণ করে আসছিল। পরিকল্পিতভাবে ওইদিন ২০ জন নামীয় আসামি ও অজ্ঞাত আরও কয়েকজন মিলে লোহার রড, হাতুড়ি, জিআই পাইপ, বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। হামলার সময় আসামি ইউসুফ আলী (৫০) লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে আনিছুর রহমানের চোখে লেগে গুরুতর জখম হয়। গোলাম হোসেন (৪৮) রড দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। আরেকজন বুকের ডান পাশে হাতুড়ির আঘাত করে গুরুতর জখম করেন। পরে আনিছুর রহমান রাস্তায় পড়ে গেলে সাহাজুল ইসলাম (৩৫) জিআই পাইপ দিয়ে তার হাঁটুর নিচে একাধিক আঘাত করে। আলিম উদ্দীন (৪৭) বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি প্রহার করলে তার দুই হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়। এসময় আসামিরা আনিছুর রহমানের কাছে থাকা ব্যবসার নগদ ৬০ হাজার টাকা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। মানিব্যাগে ছিল একটি ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের স্মার্ট কার্ড (রেজি নং- সাতক্ষীরা-ল-১৩-৭৬৬৪) ও নগদ ২ হাজার ৫৫০ টাকা। হামলাকারীরা তার ব্যবহৃত ইয়ামাহা এফ. জেড ভি-২ মোটরসাইকেলটিও ভাঙচুর করে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। তার চিৎকারে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী আজগর আলী, আমজাদ হোসেন, আনারুল ইসলাম, মিলন হোসেন ও রশিদা খাতুন ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্ষা করেন। এসময় আসামিরা প্রকাশ্যে খুন জখমের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আনিছুর রহমানকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা নং-১১, তারিখ ১৩/০৮/২০২৫, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬(২) দণ্ডবিধি অনুযায়ী মামলা রেকর্ড করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী
পরবর্তী পোস্ট
কালিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোট কেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী আলোচনা সভা  

রিলেটেড পোস্ট

নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...

জুন ২, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জুন ১, ২০২৬

আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুন ১, ২০২৬

আশাশুনিতে খাল পুনঃ খননে ৩৯টি খাল চিহ্নিত করে...

জুন ১, ২০২৬

গুনাকরকাটিতে পারিবারিক পথে ঘেরাবেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধের...

জুন ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting