দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:২৭
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক Satnadee Satkhira জুন ১১, ২০২৫
জুন ১১, ২০২৫ ০ কমেন্ট 287 ভিউস

নিজস্ব প্রতিবেদকঃ : সাতক্ষীরার কলারোয়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আসিফ হোসেন এর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় তাঁরা হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।বুধবার (১১ জুন) বেলা ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কলারোয়া রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলারোয়া উপজেলা আহ্বায়ক মোঃ মেহেদী হাসান বলেন, গত কাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টার দিকে কলারোয়া উপজেলার কেড়াগাছিতে প্রধান সড়কে মাটি বহন কারী ট্রাক ট্রাক্টর বেপরোয়া গতিতে যাতায়াত করলে সেখানে প্রথম পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আসিফ হোসেন রাস্তায় বেপরোয়া চলাচল বন্ধ করার ব্যাপারে কথা বলে। এতে হঠাৎ তার উপরে আক্রমণ করে ওঠে দুর্বৃত্তরা । এ সময় তাদের মোবাইল ফোনে লাউডস্পিকারে দেওয়া আওয়াজে শোনা যায় ওপর প্রান্ত থেকে আশরাফ চেয়ারম্যান (সাবেক চেয়ারম্যান) বলছে ,কিসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওরা কি জেল খেটেছে? কাউকে ছাড়বি না। এতে তারা একযোগে আসিফের উপরে আক্রমণ করে এবং বেধড়ক মারপিট করে পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা স্থানীয়দের সহায়তায় তাকে কলারোয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।মেহেদী আরো বলেন, “ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে ৫ আগষ্ট বাংলাদেশের ইতিহাসে থেকে ভয়াবহ স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়। কিন্তু ২হাজার শহিদের রক্তের উপরে দাড়িয়ে এখনো মানুষের উপরে একটা স্বার্থান্বেষী মহল অন্যায় অবিচার চালিয়ে যাচ্ছে। তরা এখনও সকল ধরনের অবৈধ কাজ বুক ফুলিয়ে চালিয়ে যাচ্ছে।শেখ হাসিনা দেশ ছাড়লেও তার ফ্যসিবাদী সিস্টেম বিলুপ্ত হয়নি।সারাদেশে তারা লুট, সন্ত্রাস, চাঁদাবাজি টেন্ডারবাজির ধারাবাহিকতায় গত কাল কেড়াগাছি এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্দেশদাতা ছিলেন কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশকে আরেকটি নৈরাজ্যপূর্ণ রাষ্ট্রে পরিণত হতে আমরা দেব না। হাজারো শহীদের রক্তস্নাত এই ফ্যাসিস্টমুক্ত স্বাধীন দেশে ফ্যাসিস্টদের পুরোনো পদচারণ আমরা মেনে নেব না। এ ব্যাপারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলারোয়া উপজেলার সদস্য সচিব মোঃ ইব্রাহিম বিশ্বাস, মূখ্য সংগঠক মোঃ রোকনুজ্জামান, সংগঠক মোঃ জিয়ারুল ইসলাম প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অবমুক্ত করা হল ডিবির অভিযানে আটক তক্ষক
পরবর্তী পোস্ট
কলারোয়ায় ধর্ষণের শিকার ১৪ বছরের প্রতিবন্ধী শিশু

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting