দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১০:০৫
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

করোনার কারণে এবার স্ত্রীসহ হাসপাতালে অভিনেতা ফারুক

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৬, ২০২০
ডিসেম্বর ৬, ২০২০ ০ কমেন্ট 308 ভিউস

জাতীয় ডেস্ক: আগেই করোনা পজিটিভ হন নেতা-অভিনেতা সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এক সপ্তাহ চিকিৎসা নিয়ে রাজধানীর একটি হাসপাতাল থেকে বাসায় ফেরেন। বাসায় ফিরে থিতু না হতেই ফের হাসপাতালে যেতে হলো চলচ্চিত্রের এই ‌‘মিয়াভাই’কে। কারণ, এবার তার স্ত্রী ফারহানাও করোনায় আক্রান্ত হলেন। এর আগে মেয়েসহ ফারুক করোনা পজিটিভ ছিলেন। পরে মেয়ে ফারিহার রিপোর্ট নেগেটিভ এসেছিল।

ধারণা করা হচ্ছে, স্বামী-সন্তানের সেবা করতে গিয়ে ফারহানা পাঠান নিজেও আক্রান্ত হলেন করোনায়। ৩ ডিসেম্বর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। অন্যদিকে মেয়ের করোনা নেগেটিভ হলেও স্বামী ফারুক এখনও করোনামুক্ত হননি। এখনও পজিটিভ!
ফলে দুজনেই সম্প্রতি একসঙ্গে ভর্তি হয়েছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনা ইউনিটে।
ফারহানা পাঠান মুঠোফোনে বলেন, ‘আমার আসলে সিরিয়াস কিছু হয়নি। স্বাদ-ঘ্রাণ পাচ্ছিলাম না। করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। ফারুকও ভালো আছেন, কিন্তু তার রিপোর্ট এখনও পজিটিভ। তাই আমরা দুজনেই হাসপাতালে ভর্তি হলাম। আমাদের মেয়ে ফারিহা বাসাতেই আছে। ওর নেগেটিভ এসেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
গত ১৬ নভেম্বর ফারুকের করোনা পজিটিভ আসে। ভর্তি হন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সুস্থবোধ করায় ২৪ নভেম্বর তিনি বাসায় ফেরেন।
উল্লেখ্য, দুই মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় ফেরেন ফারুক। সেখানে যাওয়ার আগেও তার নিয়মিত জ্বর আসতো। যার কারণ বের করতে পারেনি দেশের হাসপাতালগুলো। গত ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য ফারুককে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সাত বছর ধরে সিঙ্গাপুরের এ হাসপাতালেই তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন।
হাসপাতালটি জানায়, এই বরেণ্য টিবি রোগে আক্রান্ত। সুস্থ হওয়ার পর সম্প্রতি দেশে ফেরেন তিনি। এরপরই করোনায় আক্রান্ত হন।
পাঁচ দশক ধরে চলচ্চিত্রের পর্দায় কাজ করেছেন ফারুক। অভিনয় ছাড়ার পর গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্বৈরাচার পতন দিবস আজ
পরবর্তী পোস্ট
মাশরাফির দিকে হাত বাড়িয়েছে রাজশাহীও

রিলেটেড পোস্ট

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

শিল্পী সমিতির নির্বাচনে চমক আনছেন নিপুণ

মার্চ ৩, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting