দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

মাশরাফির দিকে হাত বাড়িয়েছে রাজশাহীও

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৬, ২০২০
ডিসেম্বর ৬, ২০২০ ০ কমেন্ট 485 ভিউস

জাতীয় ডেস্ক: বরিশাল-খুলনার পর মাশরাফির প্রতি আগ্রহ দেখিয়েছে রাজশাহীও। দু’দিন আগে দল দুটি সংবাদমাধ্যমকে তাদের আগ্রহের কথা জানিয়েছিলেন। একাধিক দল আগ্রহী হওয়ায় লটারির মাধ্যমেই মাশরাফিকে দলে ভেড়াতে হবে।

এ বিষয়ে রাজশাহীর মিডিয়া ম্যানেজার ও বাংলাদেশের দলের সাবেক ওপেনার হান্নান সরকার বলেছেন, ‘সাইফউদ্দিনকে নিয়ে যে পরিকল্পনা সাজিয়েছিলাম, সেখানে বড় একটা ধাক্কা খাওয়ার পরে সাইফউদ্দিনকে আশা করি পেতে যাচ্ছি। এখন সঙ্গে যদি মাশরাফিকে পাই, দলের শক্তি অনেক বেড়ে যাবে। সাইফউদ্দিন, মাশরাফি দুজনকে একসঙ্গে খেলাতে পারলে আমাদের জন্য বিশাল একটা পাওয়া হবে।’

দীর্ঘদিন পর গত মঙ্গলবার অনুশীলন করতে মিরপুরে একাডেমি মাঠে পা রাখেন মাশরাফি। তখন থেকেই তাকে দলে নিতে প্রথম দল হিসেবে বিসিবির কাছে আবেদন করে ফরচুন বরিশাল। এরপর আবেদন করে জেমকন খুলনা। এবার মিনিস্টার গ্রুপ রাজশাহীও মাশরাফিকে দলের নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তারাও বিসিবি বরাবর আবেদন করেছে। হ্যামস্ট্রিংয়ের চোটে বঙ্গবন্ধু টি- টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না মাশরাফি। তখন বিসিবি জানিয়েছিল, চাইলে ড্রাফটের বাইরে থেকে কোনো দল তাকে নিতে পারবে। একাদিক দল আগ্রহ প্রকাশ করলে তখন লটারি করা হবে। প্রথম দুই ম্যাচে জেতার পর হেরেই চলেছে রাজশাহী। এ কারণে মাশরাফির মতো একজন অভিজ্ঞ পেসারকে দলে পাওয়ার চেষ্টা করে যাচ্ছে রাজশাহী। হান্নান সরকার বলেন, ‘ বোলিংয়ে সাম্প্রতিক ম্যাচগুলোয় কিছুটা সংগ্রাম করতে হয়েছে। পরের তিন ম্যাচে জেতার জন্য বোলিংয়ের ভূমিকাটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে মাশরাফিকে আমরা চাচ্ছি। আগেও বলেছি, যখন সময় হবে, তখন আমরা সিদ্ধান্ত জানাবো। এখন আমরা এমন একটা অবস্থানে এসেছি যে, মাশরাফিও তার সিদ্ধান্ত জানাতে পারবে বা বোর্ডও আমাদের মেডিকেল টিমের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তটা জানাবে। সেটার পরই আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি যে মাশরাফির ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে পারি।’

তিনটি দল মাশরাফিকে নেওয়ার জন্য আবেদন করলেও বিসিবি থেকে এখনও কিছু জানানো হয়নি। এ নিয়ে রাজশাহীর ম্যানেজার বলেন, ‘এখনও বোর্ড থেকে নির্দিষ্ট কোনও নির্দেশনা দেওয়া হয়নি মাশরাফিকে পাওয়ার ব্যাপারে। আমরা যেটা করেছি, তাকে দলে পেতে প্রক্রিয়া শুরু করেছি, বোর্ডে আবেদন করেছি। বাকিটা সময়ের সাথে সাথে বোর্ডের মাধ্যমে জানতে পারবো।’

সুত্র: বাংলা ট্রিবিউন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনার কারণে এবার স্ত্রীসহ হাসপাতালে অভিনেতা ফারুক
পরবর্তী পোস্ট
উপজেলার খেশরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৬ জন (ভিডিও)

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting