দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:২৩
পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...
মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কপোতাক্ষ নদের চর দখল করে গড়ে উঠেছে ইটভাটা, পুকুর, মাছেরঘের, বাড়িঘর ও ফসলের ক্ষেত

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২, ২০১৯
নভেম্বর ২, ২০১৯ ০ কমেন্ট 308 ভিউস

ইয়ারব হোসেন: নাব্যতাহারা কপোতাক্ষের বুক জুড়ে এখন অসংখ্য মৎস্যঘের, পুকুর আর ফসলের মাঠ। নদের দুই তীরের জমির মালিকরা দিনের পর দিন পলি জমে ভরাট হয়ে যাওয়া নদটি দখল করে সুরু খালে পরিনত করেছে। ভমি দস্যুরা চর দখল করেই ক্ষান্ত হয়নি। দখল করা চরে ইটভাটাসহ ঘরবড়ি ও দোকানপাট নির্মান করে ভোট দখল করে আসাছে বছরের পর বছর।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার একাংশ ও তালা উপজেলার মধ্যভাগ দিয়ে প্রবাহিত এই কপোতাক্ষ নদ। এর অপর অংশে যাশোরের ঝিকোরগাছা, মনিরামপুর, কোশবপুর।
সরেজমিনে কলারোয়ার খোর্দ, দলুইপুর, দিয়াড়া, সরসকাটি, ধানদিয়া, তালা উপজেলার সরুলিয়া, কুটিঘাটা, পাটকেলঘাটা, ইসলামকাটি, বলরামপুর, শ্রীমন্তকাঠি আজিজ সুশীল পল্লী, মোবারকপুর বাহাদুরপুর এলাকা ঘুরে কথা হয় কপোতাক্ষ তীরের গ্রামবাসিদের সাথে। তারা জানান, গত ২০০০ সালের পর থেকে নদের তলদেশ পলি জমে ভরাট হতে থাকে। নাব্যতা হারানোর ফলে নদের তীর ঘেষে জমির মালিকরা প্রতি বছর একটু একটু করে নদটি দখল করে ফেলেছে। এখন এটি মরা খালে পরিনত হয়েছে। দখলকারিরা দখল করা চর ও তীর ঘেষে বসসি স্থাপন, কৃষি জমি ও মাছের ঘের করে ভোগ করছে। দখল উচ্ছেদে প্রশাসনের কোন পদক্ষেপ না থাকায় দখল কারিরাও বেপরোয়া হয়ে উঠেছে। এসব ভূমি দস্যুদের কালো থাবা থেকে বাঁচানো যাচ্ছে না ইতিহাসের স্বাক্ষী হয়ে উঠা কপোতাক্ষ নদকে।
কথা হয় কলারোয়ার দিয়াড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফের সাথে। তিনি জানান, কম খরচে এক সময় খুলনা ও মংলা থেকে ছোট ও মাঝারী আকারের জাহাজে মালামাল আনা নেয়া করা হতো কপোতাক্ষ নদ দিয়ে। সে সময় নদটি দেড় হাজার ফুট চওড়া ছিলো। নদের তীর দখলের পর এখন এটি ৫০/৬০ ফুটের মতো চওড়া আছে। পলি ভরাট জমে ¯্রােত বন্দ হয়ে যাওয়ায় নদটি ক্রমশ দখল হতে থাকে। এখন এ নদে নৌকাও চলে না। তিনি আরও জানান, তার ইউনিয়নের শতাধিক মানুষ (যাদের নদের তীরে জমি আছে) নদের দিকে জমি বাড়িয়ে নদটি সংকুচিত করে ফেলেছে।
জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান ছামছুদ্দিন আল মাসুদ বাবু জানান, তার ইউনিয়নের শতাধিক জমির মালিক জমির আঁইল নদের দিকে ঠেলতে ঠেলতে নদটির বেশির ভাগ অংশ দখল করে নিয়েছে। এসব দখলকরিদের উচ্ছেদ করা গেলে প্রায় এক হাজার বিঘা জমি উদ্ধার করা সম্ভব।
তালা উপজেলার সরুলিয়া ইউপি চেয়ারম্যান মো: মতিয়ার রহমান বলেন, তার এলাকার অসংখ্য মানুষ চর দখল করে মাছের ঘের পুকুর তৈরী করে অবৈধ ভোগ দখল করে আসছে। নদের সাথে লাগোয়া দুই তীরের জমির মালিকরাও নদটি দখল করে ফসল উৎপাদন করছে। এসব দখল কারিদের উচ্ছেদ করা গেলে কপোতক্ষের প্রায় এক হাজার বিঘা জমি উদ্ধার করা যাবে।
ইসলামকাটি ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন জানান, তার এলকায় নদের দুই কুলই দখলকারিদের হাতে চলে গেছে। এখানে হাজারেরও বেশী জমি দখল করে নিয়েছে নদের কুল ঘেষা চাষিরা। কেউ কেউ জমির শ্রেনী পরিবর্তন করেও কপোতক্ষের জমি বন্দবস্ত নিয়েছে বলে শোনা যায়।
তালা এলাকায় কপোতাক্ষের চর দখল করে ইটভাটা করে নাম দেয়া হয়েছে তালার নুর ব্রিকস্, এবি ব্রিকস্ ও সনি ব্রিকস্ নামের তিনটি ইটভাটা। নুর ব্রিকস্ এর মালিক খায়রুল ইসলাম মনু, এবি ব্রিকস্ এর মালিক মঞ্জুরুল ইসলাম, সনি ব্রিকস্ এর ম্যানেজার রবিন পাল জানান, কপোতাক্ষের খাস জমি নদের ওই পারে। এপারে তারা মালিকানা জমিতেই ভাটা নির্মান করেছেন।
কথা হয় কপোতাক্ষ নদ নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছেন পানি কমিটির তালা উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা ময়নুল ইসলামের সাথে। তিনি জানান, পলি জমে ভরাট হয়ে যাওয়ার পরই নদের তীরবর্তী মানুষেরাই নদের জমি দখলে নিয়ে ভোগ করা শুরু করে। তালা বাজারে নদের তীর দখল করে দোকানপাট, ঘরবাড়ি, ঈদগাহ, মন্দিরসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। যা নদের জন্য ক্ষতির কারন। নদের কি পরিমন জমি দখল হয়ে গেছে তার সঠিক পরিসংখ্যান তার জানা নেই জানিয়ে বলেন কপোতাক্ষের তিনের দুই ভাগ এখন দখল কারিদের হাতে চলে গেছে। যা উদ্ধার করা জরুরী।
কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির তালা উপজেলা সমন্বয়ক সরদার রফিকুল ইসলাম জানান, কপোতাক্ষের অনেক স্থান দখল হয়ে গেছে। নদ তীরের জমির মালিক ও ভূমিহীনরা এসব দখল করে খাচ্ছে। তবে নদের কি পরিমান জমি দখল হয়েছে তার কোন হিসাব তার কাছে নেই।
এবিষয়ে তালা-কলারোয়ার সংসদ সদস্য ওয়ার্কাস পার্টির সাতক্ষীরা জেলা সভাপতি এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বলেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের নির্দেশে দেশের সব নদ নদী ও খাল দখলকারীদের উচ্ছেদ করা হচ্ছে। নির্দেশনা মোতাবেক স্থানীয় জেলা প্রশাসনও কপোতাক্ষ নদ দখলকারীদের উচ্ছেদ করে নদটি দখল মুক্ত করবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড প্রদান
পরবর্তী পোস্ট
কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ

রিলেটেড পোস্ট

সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ার অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব: নষ্ট হচ্ছে গ্রামীণ...

এপ্রিল ২৬, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 

এপ্রিল ১৬, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় স্বর্ণেরবার সহ আটক-১

এপ্রিল ১৪, ২০২৬

কলারোয়ায় সাপের কামড়ে প্রাণ গেল স্কুল ছাত্রীর

এপ্রিল ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting