দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:২৪
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
নলতায় সরকারি কাজে এক ইউপি সদস্যের বাধা:জনগণ রোষের...
শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত  
সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও...
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা...
কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরভ্যান ও ছাগল...
উপজেলা হাসপাতালে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়সারাদেশ

এমন বৈশাখ কখনো আসেনি 

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৪, ২০২০
এপ্রিল ১৪, ২০২০ ০ কমেন্ট 362 ভিউস
কাকডাকা ভোরে রমনার বটমূলে ছায়ানটের, চারুকলার মঙ্গল শোভাযাত্রা আর আনন্দ-উচ্ছ্বাসে শত শত মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণের রেওয়াজ দীর্ঘদিনের। নতুন বঙ্গাব্দ ১৪২৭ কে স্বাগত জানাতে হচ্ছে এসব ছাড়াই ঘরের ভেতর নিজেদের গুটিয়ে রেখে। এই বৈশাখের প্রথম দিনে পান্তা ইলিশ খাওয়ার ধুম নেই। মেলা-শাড়ি-সাজগোজ কিছু নেই। খোলা হচ্ছে না বছরের নতুন হিসাব নিয়ে হালখাতা। আনন্দ-উল্লাস বলে কোথাও কিছু নেই। ঘরের দুযারে যখন উদ্ধত মৃত্যর ফণা, উৎসব-ঐতিহ্য সবকিছুই তখন রঙ হারায়।

আজ পহেলা বৈশাখ, নতুন বাংলাবছর ১৪২৭-এর প্রথমদিন। এমন বিবর্ণ বৈশাখ কখনো আসেনি আগে। কোথাও নেই উৎসবের আমেজ। ভয়াল করোনার হুমকিতে নববর্ষের উৎসব তার সর্বজনীন রূপ হারিয়ে অঘোষিত লকডাউনের কবজায়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকার পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান বাতিল করেছে। বাইরে জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে।

সম্পর্কিত খবর

  • সাতক্ষীরায় পশুপাখির খাদ্যের সঙ্গে ছিল ১১৬ বস্তা সরকারি চাউল
  • চেয়ারম্যান হারুন ও ৯ গ্রামপুলিশের ওপর হামলা, এ দায় মোস্তাকিমের

পহেলা বৈশাখে বাঙালির উৎসব-আয়োজন হাজার বছরের ঐতিহ্য। এটি বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। এ উৎসব একান্তই বাঙালির। তবে এবারের উৎসব সমস্ত রঙ হারিয়েছে, বর্ষবরণ করতে হচ্ছে ঘরে বন্দি থেকে।অদৃশ্য এক অনুজীব দানবীয় শক্তির বিরুদ্ধে ঘরে থাকার প্রধান কৌশলে বাইরের অনেক আয়োজনকে চার দেয়ালের মধ্যে নিয়ে এসে দেশের মানুষ আজ বরণ করছে নতুন বছরকে। বিগত বছরের গ্লানি, জরা, আবর্জনা ভাসিয়ে দিয়ে ঘরে থেকেও প্রাণের তানপুরায় মানুষ শুনছে বাঙালির বর্ষবরণের আবহমান সুরধ্বনি ‘এসো হে বৈশাখ, এসো এসো।’

বিশ্বেবর্ষবরণ উৎসবের শুরু চার হাজার বছর আগে। মনে করা হয়, আজকের ইরাকের ব্যাবিলনে বর্ষবরণ উৎসবের সূত্রপাত। পদ্মা, মেঘনা, যমুনাপাড়ের মানুষও হাজার হাজার বছর ধরে বর্ষবরণ পালন করে আসছে। বাংলাসন তথা পয়লা বৈশাখকে নববর্ষ হিসেবে পালনের রেওয়াজ মোগল সম্রাট আকবরের সময় থেকে। হিজরি চান্দ্রবর্ষের সৌরবর্ষ সংস্করণ হিসেবে চালু হয় বাংলা সন। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে গ্রেগরিয় ক্যালেন্ডার দিনপঞ্জি হিসেবে রাষ্ট্রীয়ভাবে চালু হলেও গ্রামীণ সমাজে বাংলা বর্ষপঞ্জির গুরুত্ব এতটুকু কমেনি। কৃষকসমাজ আজও বাংলা সন সামনে রেখে তাদের ফসলি কার্যক্রম চালায়।

দেশের সবচেয়ে বড় উৎপাদনব্যবস্থার সঙ্গে বিজড়িত বাংলা সনের সম্পর্ক। বাংলা নববর্ষের অন্যতম অনুষঙ্গ বৈশাখী মেলা। এ মেলা জাতি-ধর্মনির্বিশেষে সব মানুষের মিলনমেলায় পরিণত হয়। বাংলা সন শুরু হওয়ার পর প্রথমবারের মতো এ বছর দুনিয়ার কোথাও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পয়লা বৈশাখ পালিত হচ্ছে না। বৈশাখী মেলাও মানুষের মিলনমেলায় পরিণত হচ্ছে না দুনিয়ার কোথাও। বাংলাদেশ ভূখন্ডে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হানাদার পাকিস্তানিদের দখলভুক্ত এলাকায় পয়লা বৈশাখ পালনের কোনো সুযোগ ছিল না। তবে সে বছরও পশ্চিম বাংলা, ত্রিপুরাসহ দুনিয়ার অন্যত্র পয়লা বৈশাখ পালিত হয়েছে ঘটা করে। মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণাধীন মুক্ত এলাকা ও ভারতের শরণার্থী শিবিরগুলোয় পয়লা বৈশাখ পালিত হয়েছে দেশকে শত্রুমুক্ত করার প্রত্যয়ে। কিন্তু এ বছর করোনাভাইরাস মহামারী বাংলাদেশ তো বটেই, দুনিয়ার সব ভূখ-েই বাঙালিদের প্রকাশ্যে নববর্ষ পালনের সুযোগ কেড়ে নিয়েছে।

নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসমাবেশ ঘটিয়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান না করার সিদ্ধান্তের পাশাপাশি নববর্ষকে ডিজিটালি স্বাগত জানানোর যে আহ্বান রেখেছেন, তাতে সাড়া দিয়ে ছায়ানট এবার ‘উৎসব নয়, সময় এখন দুর্যোগ প্রতিরোধের’- এই অঙ্গীকার নিয়ে সীমিত আকারে অনুষ্ঠান উপস্থাপনার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হবে সকাল ৭টায়। বাংলাদেশ টেলিভিশন ছাড়াও এই অনুষ্ঠান দেখা যাবে ছায়ানটের ইউটিউব চ্যানেল।

প্রাণঘাতী করোনা সংক্রমণে ঝুঁকি এড়াতে চারুকলার বকুলতলা থেকে মঙ্গল শোভাযাত্রাও এবার বের হচ্ছে না। ১৯৮৯ সালে প্রথম বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। বাঙালির নববর্ষের এই মঙ্গল শোভাযাত্রাকে ২০১৬ সালের ডিসেম্বরে ইউনেস্কো বিশ্বসংস্কৃতির ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। তবে মঙ্গলযাত্রার আবহটি ছড়িয়ে দিতে বিটিভিসহ টিভি চ্যানেলগুলো প্রচার করা হবে আগের শোভাযাত্রাগুলো ফুটেজ আর অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে পোস্টার আর আলোকচিত্র।

করোনা ঠেকাতে মানুষ ঘরে থেকে বের না হলেও আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরনো সব জরা-গ্লানিকে মুছে ফেলে সবাই গেয়ে উঠবে নতুন দিনের গান। আনন্দ-বেদনা, হাসি-কান্নার হিসাব চুকিয়ে শুরু হবে নতুন এক পথচলা। জাতি-ধর্ম-বর্ণ- গোত্র নির্বিশেষে সবাই স্ব-স্ব অবস্থান থেকে শপথ নেবে। আর এ শপথ হবে করোনা প্রতিরোধের, করোনাকে জয় করার।

পূর্বপশ্চিম- এনই

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনায় আক্রান্ত ১৯ লাখ ছাড়ালো, মৃত্যু ১ লাখ ১৯ হাজার
পরবর্তী পোস্ট
ভারতে লকডাউন বাড়ল ৩ মে পর্যন্ত

রিলেটেড পোস্ট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মে ১, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting