দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:১১
“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

একুশে পদক প্রাপ্ত চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর ছিলেন আধুনিক চিত্রকলার অন্যতম শ্রেষ্ঠ শিল্পী

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৭, ২০২১
নভেম্বর ৭, ২০২১ ০ কমেন্ট 357 ভিউস

নজরুল ইসলাম/ শেখ ইমরান, তালা থেকে: একুশে পদকজয়ী শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের সাবেক পরিচালক বাংলাদেশের চিত্রকলা আন্দোলনের পঞ্চাশ দশকের খ্যাতিমান  চিত্র শিল্পী সৈয়দ জাহাঙ্গীর এর ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলা শিল্পকলা একাডেমীর আলোচনা অনুষ্ঠানে তাঁর সৃষ্টিকর্মের বিষয় স্মৃতিচারনে প্রধান অতিথি সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, সৈয়দ জাহাঙ্গীর তালার সন্তান এ জন্য আমরা গর্বিত। তিনি তাঁর সৃষ্টিকে দেশের গন্ডি পেরিয়ে চিত্র শিল্প কে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করিয়েছেন বাংলাদেশকে। তিনি আমাদের রাষ্ট্রীয় সম্পদ। তাঁর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালনের দাবি জানাই।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কোন জাতির ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা সে জাতির শিল্প সাহিত্য ও সংস্কৃতির আশ্রয়ে বেঁচে থাকে। একটা পরিপ‚র্ণ দর্পনে যেমন আমাদের প‚র্ণাঙ্গ মুখচ্ছবি প্রতিফলিত হয়, তেমনি শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে একটি জাতির পরিপ‚র্ণ-বিশুদ্ধ ও পরিচ্ছন্ন চিত্র ফুটে উঠে।কালে কালে মানুষের প্রয়োজনে সমাজের চাহিদা অনুসারে নিত্য-নতুন আঙ্গিকে এর ধারা আবিষ্কার হতে থাকবে এতে কোন সন্দেহের অবকাশ নেই। যুগে যুগে সমাজ রাষ্ট্র ও জাতির জন্যে বিভিন্ন বুদ্ধিজীবী মনীষী বিভিন্ন বিষয়ে শিল্প সাহিত্য রচনা করেছেন। যে জাতির সংস্কৃতি যত বেশি সমৃদ্ধ, সে জাতি তত উন্নত।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে স্মৃতি চারন করেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী বিশিষ্ট সাংবাদিক সৈয়দ দিদার বখত, সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা শেখ শাফি আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট ইন্সটিটিউটের অধ্যাপক শিল্পী শেখ আফজাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও প্রয়াত শিল্পী সৈয়দ জাহাঙ্গীর এর ভ্রাতুষ্পুত্র,সৈয়দ ফিরোজ কামাল শুভ্র,শারমিন আকবর হাশেমী, সৈয়দ জুনায়েদ আকবর, সাংবাদিক সৈয়দ মহিউদ্দীন হাশেমী প্রমুখ। আলোচনায় তার কর্মজীবনের নানা দিক তুলে ধরে আলোচকবৃন্দ বলেন শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিযুক্ত হয়ে তাঁর হাত দিয়েই চালু হয় শিল্পকলা একাডেমিতে চারুকলা বিভাগ।দক্ষিণঅঞ্চালের একমাত্র আর্ট কলেজ খুলনা আর্ট কলেজ প্রতিষ্ঠায় ছিল তার অনন্য ভুমিকা। যা বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। এছাড়া তিনি তার কর্মজীবনে শিল্পকলা একাডেমির দ্বিবার্ষিক আন্তর্জাতিক এশিয়ান চিত্রকলা প্রদর্শনী শুরু করেন। তার উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ চারুকলা প্রদর্শনীর আয়োজনও বেশ জনপ্রিয় হয়েছিল।

শিল্পী সৈয়দ জাহাঙ্গীর তাঁর ক্যানভাসে তুলে এনেছেন গ্রাম বাংলার প্রকৃতি ও সাধারণত মানুষের জীবন যাত্রা, নির্মাণ শৈলীতে ছিল বিচিত্র ব্যাঞ্জনা যা তাঁর সৃষ্টিকে করে তুলেছে বৈশিষ্ট্যময়। তিনি ছিলেন প্রকৃতি ও নিসর্গ নির্ভর সম-বাস্তববাদী শিল্পী। ম‚র্ত ও বিম‚র্ত উভয় ক্ষেত্রেই রেখেছেন সাফল্যের স্বাক্ষর। তাঁর এই ভিন্নধর্মী শিল্পকর্মের কারনে তিনি হয়ে উঠেছেন সমসাময়িক শিল্পীদের একজন।

সৈয়দ জাহাঙ্গীর ১৯৩৫ সালের ৪ নভেম্বর তৎকালীন সাতক্ষীরা মহাকুমার তালা থানার তেঁতুলিয়া গ্রামের সম্ভ্রান্ত হাশেমী পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর সৃষ্টিশীল শিল্পী প্রতিভার কারনে  ১৯৮৫ সালে একুশে পদক লাভ করেন। ১৯৯২ সালে চারুশিল্পী সংসদ তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করে। ২০০০ সালে মাইকেল মধুস‚দন পুরস্কার এবং ২০০৫ সালে শশীভ‚ষণ সম্মাননা সহ অন্যান্য সম্মাননায় ভ‚ষিত হন। ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নলকুড়া মাদরাসার উন্নয়নে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
আমাদের চীনে আসার গল্প (পর্ব-৩)

রিলেটেড পোস্ট

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

তালার নগরঘাটা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting