দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:৩৬
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া মাহফিল
সাতক্ষীরায় মেজর জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে ফ্রি...
আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের...
সাতক্ষীরার শ্যামনগরে নদী ভাঙনের তীব্রতা বৃদ্ধি,আতঙ্কে এলাকাবাসী
সুন্দরবনে তিন মাস প্রবেশ নিষিদ্ধ, জীবীকা সংকটে বননীর্ভর...
জিয়াউর রহমানের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের মানবিক কর্মসূচি
আশাশুনি প্রতাবনগর ইউনিয়নের নাকনা গ্রামে বিএনপি অফিস ভাঙচুর...
লিডার্সের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা 
পদ্মপুকুর ইউনিয়ন রক্তদান সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

ইছামতির স্ব-স্ব জলসীমায় প্রতিমা বিসর্জন

কর্তৃক SK Ferdous অক্টোবর ১৪, ২০২৪
অক্টোবর ১৪, ২০২৪ ০ কমেন্ট 345 ভিউস

লিটন ঘোষ বাপি: সাতক্ষীরার দেবহাটা সীমান্তের ইছামতি নদীর দুথপাড়ে ভারত ও বাংলাদেশের হাজার হাজার দর্শনার্থীদের উৎসাহ, উদ্দীপনা আর অশ্রুসিক্ত নয়নে দেবী দূর্গার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। সাথে সাথে এবারও বাংলাদেশ ও ভারতের মধ্যকার সৌহাদ্য ও স¤প্রতির মেলবন্ধন বিজড়িত মিলন মেলা থেকে বঞ্চিত হলেন দুথদেশের মানুষ। রবিবার সন্ধ্যায় স্ব স্ব সীমারেখার মধ্যে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দূর্গাকে বিদায় জানান দুই বাংলার সনাতন ধর্মাবলম্বীরা। এরআগে দুপুর থেকে ইছামতির দুপাড়ে জড়ো হতে শুরু করেন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীরা। বিকেলে দেবহাটা উপজেলার বিভিন্ন মন্ডপের পাশাপাশি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ, টাকী ও হিঙ্গলগঞ্জসহ আশপাশের এলাকার মন্ডপ থেকে দেবী দূর্গার প্রতিমা নিয়ে বিসর্জনস্থলে পৌঁছান দুথদেশের সনাতন ধর্মাবলম্বীরা।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ইছামতির উভয় পড়ের বেঁড়িবাধে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর টহল। তাছাড়া ইছামতি নদীর জলসীমার নোম্যান্স ল্যান্ড বরাবর রশি টাঙিয়ে এবং সারি সারি নৌকা দিয়ে অস্থায়ী ব্যারিকেড স্থাপন করেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। উল্লেখ্য, দেশ বিভাগের পর থেকে ভারতের টাকী ও বাংলাদেশের দেবহাটা উপজেলার টাউনশ্রীপুরে দুথদেশের আর্ন্তজাতিক সীমানা নির্ধারণী ইছামতি নদীতে একসাথে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেন দুই বাংলার সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জনকে ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ ও ভারতের লাখ লাখ মানুষের উপস্থিতিতে যুগযুগ ধরে ইছামতি নদী পরিনত হতো দুই বাংলার সৌহাদ্য ও স¤প্রীতির মেলবন্ধনে ভরা মিলন মেলায়। নদীতে ভেঁসে বেড়াতো দুথদেশের দর্শনার্থীতে ভরা কয়েক হাজার ছোট বড় জলযান।

আর্ন্তজাতিক সীমারেখা ভুলে মিলন মেলার বাঁধভাঙা আনন্দ উল্লাসে মেতে উঠতো আলাদা আলাদা রাস্ট্রে বসবাসকারীরা। করতো ভাবের আদান প্রদান, বিনিময় হতো বাহারি মিষ্টি, মৌসুমি ফল ও ফুল। বছরের ওই একটি দিনে ইছামতি নদীতে থাকতো কোন আইনের বাধ্য বাধকতা। পাসপোর্ট ভিসা ছাড়াই কয়েক ঘন্টার জন্য বাংলাদেশের মানুষ ভারতে এবং ভারতের মানুষ বাংলাদেশে ঢুকে পছন্দের পন্য কেনাকাটা করে আবার সন্ধ্যার আগে যে যার দেশে ফিরে যেতো।

পরিবার পরিজন নিয়ে মিলন মেলায় অংশ নিতেন দুথদেশের উচ্চ পদস্থ অফিসাররাও। পৃথক দুথটি রাস্ট্রের সৌহাদ্য ও স¤প্রীতির এমন নজির বিহীন মিলন মেলা বাংলাদেশ ও ভারতের সংবাদ মাধ্যমের পাশাপাশি গুরুত্বের সাথে প্রচারিত হতো আর্ন্তর্জাতিক গণমাধ্যমেও। কিন্তু দুথদেশের আইনী জটিলতা ও উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের কারনে ২০১৭ সালের পর থেকে ইছামতির ওই ঐতিহ্যবাহী মিলনমেলা থেকে বঞ্চিত হয়ে আসছে বাংলাদেশ ও ভারতের লাখ লাখ মানুষ। এবারও মিলন মেলার আনন্দ উল্লাস থেকে বঞ্চিত হয়ে সন্ধ্যার পর অশ্রুসিক্ত নয়নে স্ব-স্ব সীমারেখায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানিয়ে ঘরে ফিরে যান দুথদেশের ভক্ত ও দর্শনার্থীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এস এস সি’৯১ সাতক্ষীরা’র বন্ধু দেবপ্রসাদ পাল খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হওয়ায় সংবর্ধনা প্রদান
পরবর্তী পোস্ট
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রিলেটেড পোস্ট

দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ  সম্মেলন

মে ২২, ২০২৬

দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে...

মে ২০, ২০২৬

কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...

মে ১৯, ২০২৬

দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...

মে ১৯, ২০২৬

ডিসির কাছে ‘এক ডজন’ দাবি তুললেন দেবহাটার নীতিনির্ধারকরা

মে ১৯, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় পেট্রোল সংকটের সুযোগে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

মে ১০, ২০২৬

দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা

মে ৯, ২০২৬

চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting