দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০৪
সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, ৬ জুলাই থেকে...
পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির মিষ্টিদোকানের মালিক ও কর্মচারীরা সরকারি সহযোগিতা চান

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২, ২০২৩
সেপ্টেম্বর ২, ২০২৩ ০ কমেন্ট 369 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার প্রসিদ্ধ ময়রা ও সুদক্ষ কারিগররা জীবন-জীবিকার তাগিদে দধি-মিষ্টি তৈরী করে ঐতিহ্য ধরে রেখেছে। দীর্ঘপথ পাড়ি দিয়ে নানা প্রতিকুলতার মধ্যেও এ পেশাকে আঁকড়ে ধরে আছেন তারা। দেশের ঐতিহ্যবাহী আশাশুনির তৈরি দধি-মিষ্টি খ্যাতি অর্জন করেছে। ভোজন বিলাসী মানুষের কাছে এ উপজেলার দধি-মিষ্টি ছাড়া রসনা অপূর্ণ থেকে যায়। ঐতিহ্যগত কারণেই ক্রেতা সাধারণের কাছে দধি-মিষ্টি লোভনীয় সামগ্রী। চাহিদার সাথে সাথে কিছু অসাধু ময়রা অধিক মুনাফার লোভে গুণগত মান খারাপ করে থাকে। তারই মধ্যে সুনামকে ধরে রাখতে মুনাফার কথা চিন্তা না করে ঐতিহ্যগতভাবে দধি-মিষ্টি তৈরী করে আসছে অনেক ব্যবসায়ী। বর্তমানে ভাল জিনিস তৈরি করা খুবই কষ্টকর। এসব কথা জানান দীর্ঘদিন যাবৎ দধি-মিষ্টি তৈরির পেশায় নিয়োজিত আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের নিউ ঘোষ ডেয়ারীর মালিক সুজন ঘোষ। আশাশুনির ঐতিহ্যবাহী দধি, মিষ্টি ও ঘি’য়ের সুনাম এর সমান কদর রয়েছে। বহুকাল আগে থেকে দধি, মিষ্টি, ঘি’য়ের জন্য এ এলাকা বিখ্যাত। সারাদেশে আশাশুনির দধি, মিষ্টি, ঘি’য়ের যথেষ্ট চাহিদা রয়েছে। বিবাহ অনুষ্ঠান, বৌভাত, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে দধি-মিষ্টির জন্য দূর-দূরান্ত থেকে আসেন। ব্যবসায়ীরা জানান, বর্তমানে ১৫ প্রকারের মিষ্টিজাত দ্রব্য তৈরী করা হয়। বর্তমানে ১৫ প্রকারের মিষ্টান্ন দ্রব্যের মধ্যে রয়েছে দধি, চমচম, কালোজাম, শুকনো মিষ্টি, বড় রসগোল্লা, রসমালাই, ছানার সন্দেশ, ক্ষিরপুরী, মেওয়া, ছানার জিলাপী উল্লেখযোগ্য। স্থানীয় সোনাকম্পিউটার এন্ড ডিজিটাল স্টুডিও এর মালিক গৌতম ব্যানার্জী বলেন, আশাশুনির মিষ্টি অন্যতম ঐতিহ্যে পরিণত হয়েছে। এখানকার লোকজন অতিথিদের খাঁটি ও নির্ভেজাল এ মিষ্টি খাওয়াতে পারলে খুশি হন। শুধু তাই নয়, অতিথিকে বিদায়ের সময় এক প্যাকেট মিষ্টি তুলে দেন অনেকে। স্কুল শিক্ষক পিথর বসাক জানান, ঐতিহ্যবাহী এ মিষ্টির সুনাম অক্ষুণ্ন রাখতে তারা বদ্ধপরিকর। এ ক্ষেত্রে মিষ্টির স্বাদ বা গুণগত মান পরিবর্তন হতে পারে এমন কোনো উপকরণ মেশান না তারা। চার দিকে যখন ভেজালের ছড়াছড়ি ঠিক সেই সময়ে এসেও কোনো ধরনের ভেজালের ছোঁয়া লাগতে দেননি বলেও জানান তিনি। কারিগর শিমুল ঘোষ জানান, ‘গরুর খাঁটি দুধ থেকে ছানা কেটে তৈরি করা হয় মিষ্টি। প্রতিদিন সকালে স্থানীয় গোয়ালীদের কাছ থেকে কাঁচা দুধ ক্রয় করেন। সেই দুধ জাল দিয়ে নিজস্ব প্রক্রিয়ায় তৈরি করা হয় ছানা। বিশুদ্ধ ছানার সাথে পরিমাণ মতো চিনিসহ প্রয়োজনীয় উপকরণের সমন্বয়ে মিষ্টির বিশেষ মিশ্রণ প্রস্তুত করা হয়। আগেই তৈরি করে রাখা ছানার মিশ্রণকে নির্দিষ্ট সাইজ অনুযায়ী গোলাকার আকৃতি করা হয়। এরপর গোলাকার ছানার টুকরোগুলো চিনির তৈরি সিরায় জ্বাল দেয়া হয়। মিষ্টি তৈরির পুরো প্রক্রিয়াটি কারিগরের নিজস্ব দক্ষতার বলে সম্পন্ন করেন। মিষ্টি দোকানের মালিক হলা ঘোষ জানান, সরকারী বা বেসরকারীভাবে কোন সহযোগিতা পাচ্ছেন না দধি-মিষ্টি প্রস্তুতকারীরা। চড়াদামে বাজার থেকে দুধ ক্রয় করতে হচ্ছে। তাছাড়া ঘরভাড়া, বিদ্যুৎ বিল, লাকড়ি ক্রয়, কর্মচারীদের বেতন, মাটির ভাঁড়সহ বিভিন্ন দ্রব্য ক্রয় করে বর্তমান পরিস্থিতিতে তাদের এ ব্যবসায় এখন টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। আশাশুনির ঐতিহ্যবাহী দধি, মিষ্টি, ঘি’য়ের ঐতিহ্য ধরে রাখার জন্য মিষ্টি ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংক ঋণ বিতরণ, দুধের পাইকারি বাজার ও ডেইরী ফার্ম স্থাপন এখন জরুরী হয়ে পড়েছে। এজন্য তারা সরকারের উর্ধতন মহলের পদক্ষেপ কামনা করছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর উপজেলা মৎস্যজীবী লীগ’র কমিটি অনুমোদন আহবায়ক মারুফ: সদস্য সচিব বিকাশ
পরবর্তী পোস্ট
বঙ্গবন্ধুর মাজারে সাতক্ষীরা যুবলীগের শ্রদ্ধা

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

জুলাই ৩, ২০২৬

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting