দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩৭
সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
আশাশুনির বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল...
আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম
আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ আ’লীগ নেতাসহ গ্রেফতার...
পাইকগাছা প্রেসক্লাবের বর্ধিত সভা
উপকূলীয় জনপদে কৃষিতে রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে প্রভাব...
শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুকে অপসারন ও শাস্তির দাবীতে মানববন্ধন

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ৪, ২০২৬
এপ্রিল ৪, ২০২৬ ০ কমেন্ট 249 ভিউস

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি উপজেলার খাজরা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুকে দুর্নীতি ও ঈদ উল ফিতরের সরকারী বরাদ্দের চাউল ও কম্বল আত্মসাতের অভিযোগে তাকে অপসারন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ৮.৩০ টায় কাপসন্ডা বাজার ব্রীজের উপর খাজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মানববন্ধনের আয়োজন করে।
শত শত নারী পুরুষ ও ভুক্তভোগি সাধারণ জনগণের অংশ গ্রহনে দীর্ঘ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, খাজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ আঃ রশিদ, ইউপি সদস্য রামপদ সানা, ৬নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী লুৎফর রহমান, ছাদেক হোসেন, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, নুরুজ্জামান, মহিউদ্দীন গাজী, মজনু সরদার, এবাদুল গাজী, স্থানীয় পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী প্রীতিশ রায়, শেখ সোহরাব হোসেন, জাহাঙ্গীর হোসেন, ফরিদা রহমান প্রমুখ।

বক্তাগণ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন দুর্নীতিবাজ, সরকারি অর্থ ও মালামাল আত্মসাৎকারী, জুয়াখোর। তিনি একই পরিবারের বউ-মেয়ে-জামাইকে কার্ড দিয়েছেন, জেলে নয় এমন ব্যক্তিকে জেলে কার্ড, গরীবদের কম্বল না দিয়ে বিল্ডিং বাড়ীর ব্যক্তিকে কম্বল দিয়েছেন, চাহিদা মত টাকা না দিলে বয়স্কভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড না দেয়া, ঈদের বরাদ্দ চাউল ১০ কেজির পরিবর্তে ৫ কেজি বিতরণ, নিজের ব্যক্তিগত অফিসে ৭ বস্তা চাউল ও কম্বল আত্মসাতের জন্য লুকিয়ে রাখা, এলাকাবাসী ৭ বস্তা আটকের পর সুযোগ বুঝে ৩ বস্তা সরিয়ে নিয়ে ৪ বস্তা ও কম্বল ইউনিয়ন পরিষদে নিয়া রাখা হয়।

২ লক্ষ ৮৪ হাজার টাকা বরাদ্দকৃত রাস্তার কাজে অর্ধেক ব্যয় করে বাকী টাকা আত্মসাৎ, দলীয় লোকদের সরকারি সহায়তা দেয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান,মহিলা মেম্বার রওশনারা ও তার স্বামী আমিনের দুর্নীতির স্বর্গরাজ্য সৃষ্টি, মাসিক মিটিং না করা, মেম্বারদের ভাতার টাকা ঠিকমত না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ উত্থাপন করে বক্তাগণ এর সুষ্ঠু তদন্ত দাবী করেন। সাথে সাথে গরীবের চাউল ও কম্বল আত্মসাৎকারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুকে অবিলম্বে অপসারন, দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রশাসক নিয়োগের জোর দাবী জানিয়ে বক্তাগণ মাননীয় এমপি ও জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে একই দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক পরিচয়ে আর কেউ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে না: এমপি মাও আবুল কালাম আজাদ”
পরবর্তী পোস্ট
আশাশুনিতে যৌতুক না পেয়ে স্ত্রী-সন্তানদের পিটিয়ে তাড়িয়ে দেয়ার অভিযোগ

রিলেটেড পোস্ট

আশাশুনির বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির...

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

আশাশুনিতে ন্যাজারিন মিশনের নতুন প্রকল্প অবহিতকরণ সভা

অক্টোবর ৯, ২০২৬

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ২

অক্টোবর ৯, ২০২৬

আশাশুনিতে পুলিশের অভিযান গ্রেফতার ৭

অক্টোবর ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting