
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:আশাশুনি উপজেলার খরিয়াটি গ্রামে স্বামীর গচ্ছিত টাকা ও স্বর্নালঙ্কার হাতিয়ে নিয়ে পর পুরুষের হাত ধরে স্ত্রী উধাও হয়েগেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে স্বামী আঃ সবুর সরদার স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়া আতিকুর রহমান খোকন ও স্ত্রী রেশমা খাতুনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেছেন।
খরিয়াটি গ্রামের মৃত আলীমদ্দীন সরদারের ছেলে আঃ সবুর সরদার বাদী হয়ে বিজ্ঞ আমলী ০৮ নং আদালত, সাতক্ষীরায় দায়েরকৃত সিআর ১৫৯/২৬ নং মামলা সূত্র ও বাদী জানান, তিনি খরিয়াটি হাফিজিয়া কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম। ১নং আসামী খুলনা সোনাডাঙ্গার আঃ রহমানের ছেলে আতিকুর রহমান খোকন তার পূর্ব পরিচিত হওয়ার সুযোগে তার বাড়ি ও মাদোাসায় আসা যাওয়া করতো। বাদী রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে মাদ্রাসার জন্য আদায়কৃত দান ও গচ্ছিত টাকা ব্যাংক ছুটি থাকায় বাড়িতে রেখেছিলেন। পূর্ব পরিচয়ের সুবাদে গত ২৪ এপ্রিল বাদী বাড়িতে না থাকার সুযোগে সন্ধ্যা ৬.৩০ টার দিকে ১নং আসামী ২নং আসামীকে (বাদীর স্ত্রী) কু-প্রলোভন দেখিয়ে মাদ্রাসার সঞ্চয় তহবিল ও গচ্ছিত ১ লক্ষ ৪৯ হাজার টাকা ও ৩ ভরি ২ আনা ওজনের স্বর্নালংকার নিয়ে দুই সন্তানকে ফেলে স্ত্রী খোকনের সাথে উধাও হয়ে যায়। বাদী বাড়িতে ফিরে স্ত্রীকে না পেয়ে আত্মীয় স্বজন ও পরিচিতদের কাছে খোজ খবর নিয়ে সন্ধান পাননি।
পরবর্তীতে তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে বাদীকে হুমকি দিয়ে ১নং আসামী বলেন, এ নিয়ে বাড়াবাড়ী করলে মামলা দিয়ে জেল খাটাবো ও জানে মেরে ফেলে লাশ গুম করে ফেলবো। স্ত্রী ও সম্পদ হারিয়ে নিরুপায় স্বামী দিশেহারা হয়ে পড়েন। একপর্যায় মাদ্রাসা বন্ধ হয়ে যায়, কোন শিক্ষার্থী মাদ্রাসায় নেই। বাদী এক পুত্র ও এক কন্যা সন্তান নিয়ে রচম মানবেতর জীবন যাবন করছেন। অসুস্থতা ও মাদ্রাসার টাকা পয়সা হারিয়ে পেশাগত বিপর্যয়ে তিনি ভেঙ্গে পড়েছেন। বিশ্বাস ভঙ্গ, আমানতের খিয়ানত, প্রতারনা মূলক ভাবে নগদ টাকা ও স্বর্ণালংকার আত্মসাত করার অপরাধে দঃ বিঃ ৪৪৮/৪০৬/৪২০/৩৮০/৫০৬ (২য় অনু:)/ ১০৯ দঃ বিঃ ধারায় আদালতে সিআর- ১৫৯/২৬ নং মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত ওসি আশাশুনি থানাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে বলেছেন। বাদী আসামী পক্ষের হুমকী ধামকী ও আস্ফালনে শঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা ও বিজ্ঞ আদালতের সহযোগিতা কামনা করা হয়েছে।

