দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:২২
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির কুল্যার মোমেনা বাঁচতে চায়

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৭, ২০১৯
জুলাই ২৭, ২০১৯ ০ কমেন্ট 351 ভিউস

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের অসহায় অন্ধ পরিবারের স্ত্রী মোমেনা খাতুন (৩৫) অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে অজানা আতঙ্কে জীবন যাপন করছেন। তার চিকিৎসা সহায়তার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কুল্যার মোড়ে বাস স্ট্যান্ডে গাড়িতে গাড়িতে প্রতিদিন ভিক্ষে করে অর্থ রোজগারের চেষ্টা করেন মোমেনা খাতুনের স্বামী অন্ধ শফিকুল ইসলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসে উঠে যাত্রীদের কাছে ভিক্ষের ঝুলি নিয়ে উপস্থিত হন তিনি। কেউ ৫০ পয়সা, ১ টাকা, কেউ ৫ টাকা দান করলেও অধিকাংশ মানুষ কিছুই দেন না। তবে মাঝে মধ্যে ঠিকই তাকে পেতে হয় কালো মুখের ভৎর্সনা, চোখ রাঙানী ও গালমন্দ। এছাড়া গাড়ির হেলপারদের ঝাকুনি, ঠেলা দিয়ে নামিয়ে দেওয়ার ঘটনাতো তার পাওনা। তার পরও কোন উপায় না থাকায় প্রতিদিন তিনি ভিক্ষাবৃত্তি করেই চলেছেন। আর ওয়াক্ত হলে কুল্যার মোড় মসজিদে মুয়াজ্জিন হিসাবে সঠিক সময়জ্ঞান ধারণ করে আজান দেওয়ার দায়িত্ব পালন করে থাকেন। ৪/৫ জনের সংসারে তার একা রোজগারেই সংসার চালাতে হয়। দিন আনা দিন খাওয়া সংসারে অভাব যখন লেগেই থাকে, তখন মোমেনা খাতুনের মারাত্মক রোগ তাদেরকে চরম বিপাকে ফেলেছে। ৫/৬ বছর পূর্ব হতে মোমেনা খাতুনের গলায় রোগের দেখা দেয়। অর্থ না থাকায় সঠিক চিকিৎসা দিতে পারেনি তারা। গাছ গাছড়া, ঝাঁড়ফুক দিয়ে চিকিৎসা করাতে হয়েছে। কিছু ফল না পেয়ে ছোট ছোট ডাক্তারের কাছে গিয়ে দেখালেও ঠিকভাবে ঔষধ যোগাড় করা হয়ে ওঠেনি। শেষ মেষ কিছু টাকা ভিকসিক করে সাতক্ষীরায় প্রখ্যাত চিকিৎসক ডাঃ স ম জাহিদ সাহেবের স্মরনাপন্ন হন। তিনি কিছু টেস্ট করার পরামর্শ দেন। টেস্ট করতে অনেক সময় লেগে যায়। এরপর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে টেষ্ট করার পর “থাইরয়েড” (Thyroid) রোগ হয়েছে রিপোর্ট পেয়ে, তাকে অপারেশন করার কথা বলা হয়। অপারেশনে কমপক্ষে ৪০ হাজার টাকা খরচ লাগবে জানান হয়। কিন্তু না তার পক্ষে অত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছেনা। ফলে অন্ধের স্ত্রী মোমেনা গলা বেশ বড় করে ফুলে ওঠা শরীর নিয়ে অসহ্য কষ্টের মধ্যে বিনা চিকিৎসায় রোগ ভোগ করে চলেছেন। সামান্য টাকার (যদিও তাদের জন্য বিশাল) সংস্থান করতে তারা এখন দারে দারে ঘুরছে। কিন্তু না টাকা যোগাড় অসম্ভব হয়ে পড়েছে। এজন্য তারা সমাজের বিত্তবানসহ হৃদয়বান ব্যক্তিদের কাছে দু’হাত পেতে দাঁড়িয়েছেন। আমরা কি পারিনা অন্ধ স্বামীর এই রোগাগ্রস্ত স্ত্রী মোমেনার পাশে এসে দাঁড়াতে? যারা তার সহযোগিতায় এগিয়ে আসতে চান তাদেরকে তার স্বামীর মোবাইল নং ০১৮৪৩৫৯৩৮৫৫ (বিকাশ)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানান হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুধহাটায় জাপা চেয়ারম্যানের রূহের মাগফিরাত কামনায় মিলাদ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অক্টোবর ৫, ২০২৬

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting