দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:০৮
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির এলজিইডি সড়কে যানবাহন চলাচলে অনিয়ম: নষ্ট হচ্ছে সড়ক

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৭, ২০১৯
আগস্ট ১৭, ২০১৯ ০ কমেন্ট 309 ভিউস

সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি: আশাশুনি উপজেলার এলজিইডি’র নিয়ন্ত্রণাধিক সড়কগুলো মাল বোঝাই ট্রাক ও যানবাহন চলাচলে নিয়ম অমান্যের ফলে সড়কগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। দায়িত্বশীলরা দেখেও না দেখার ভান করে নিশ্চুপ থাকায় বছর না পুরতেই সড়কের অবস্থা চরম নাজুক হয়ে পড়ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মোঃ মোসলে উদ্দিন স্বাক্ষরিত ৪৬.০২.০০০০.৬০২.৩০.০০৩ (অংশ-৩).১৬- ৯৯৬ তারিখ ১৪/১২/২০১৭ নং স্মারকে নির্বাহী প্রকৌশলী (সকল) ও উপজেলা প্রকৌশলী (সকল) কে প্রদত্ব পত্রে “স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সড়কগুলোতে যাতে ধারণ ক্ষমতার চেয়ে অধিক ওজনের মাল বোঝাই ট্রাক বা যানবাহন চলাচল করতে না পারে সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। নির্দেশে সড়কগুলো রাস্তার ডিজাইন স্টান্ডার্ড অনুযায়ী যাতে ১০ টনের অধিক ওজনের মালবাহী ট্রাক বা যানবাহন চলাচল করতে না পারে সে ব্যাপারে স্থানীয় প্রশাসন, সম্মানিত জন প্রতিনিধি এবং বিআরটিএ এর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সে নির্দেশ আজও বাস্তবে দেখা যায়নি। আশাশুনির এলজিইডি’র সড়কগুলোতে দেদারছে নিয়ম ভঙ্গের ঘটনা ঘটে চলেছে। কাউকে বাধা দিতে দেখা যাচ্ছেনা। নির্মানাধীন ব্রীজের মালামাল, সড়ক নির্মানের মালামাল, ইটভাটার মালামালসহ বিভিন্ন পণ্যবহনকারী ট্রাক নিয়ম অমান্যের প্রতিযোগিতা চালিয়ে আসছে। ফলে সড়কগুলো বসে যাওয়া, খুড়ে যাওয়া, ব্রীজ-কালভার্ট ভেঙ্গে যাওয়া, ওভার টেকিং বা ক্রসিং এর সময় সড়কের পাশের অংশ নষ্ট করে ফেলা হচ্ছে। কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করা বা কি পরিমাণ মালামাল বহন করা হচ্ছে তা খতিয়ে দেখার কোন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছেনা। এছাড়া ছোট খাট রাস্তাগুলোতে ট্রলি, মিনি ট্রাক, পিক-আপ অতিরিক্ত মালামাল বোঝাই করে নষ্ট করে ফেলছে। সব মিলে এলাকার রাস্তাগুলো সরকারি অর্থ ব্যয়ে নির্মান বা সংস্কার করা হলেও স্বল্প সময়ে সেগুলো নষ্ট করা হচ্ছে। এব্যাপারে প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার মানুষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বৃষ্টিপাতে আশাশুনির নিম্নাঞ্চল ও মৎস্য ঘের প্লাবিত : হুমকিতে কয়েকটি বেড়ীবাঁধ
পরবর্তী পোস্ট
শ্যামনগরে কৈখালীতে ইটের সোলিং এর সরকারী গাছ কেটে উজাড় : প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রিলেটেড পোস্ট

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

এপ্রিল ২৯, ২০২৬

আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

এপ্রিল ২৮, ২০২৬

আশাশুনিতে সহঃ অধ্যাপক (অঃ) আজাদ ফারুকের ইন্তেকাল

এপ্রিল ২৭, ২০২৬

গোয়ালডাঙ্গা ভাঙ্গন দ্রুত সংস্কার করা হবে ডিসি আফরোজা...

এপ্রিল ২৭, ২০২৬

প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্সের ছাত্রের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা...

এপ্রিল ২৭, ২০২৬

আশাশুনিতে রাতের আঁধারে ধানের জমিতে লোনাপানি তোলার অভিযোগ 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

কালীগঞ্জের রাজাপুর হরিসভা মন্দিরে পথসভা

এপ্রিল ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting