দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:২৯
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে মারপিটের অভিযোগে পাল্টাপাল্টি মামলা, সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের দাবী

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৫, ২০২১
জানুয়ারি ৫, ২০২১ ০ কমেন্ট 294 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে বসতবাড়ির সাথে অটো রাইচ মিল বসিয়ে পরিবেশ দূষণ ও বসবাসে বিঘ্ন সৃষ্টি করার প্রতিবাদ করায় পূর্ব শত্রুতার জেরে এক প্রতিবন্ধীকে মারপিট করার অভিযোগে ন্যায় বিচার চেয়ে মামলা করায় উক্ত প্রতিবন্ধী ও তার পরিবারের সদস্যদের নামে পাল্টা মামলা করা হয়েছে। এতে ভীত সন্ত্রস্ত হয়ে প্রতিবন্ধী পরিবারটি ঘটনার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

প্রতিবন্ধী দেবব্রত সরকার ও তার ভাই বিজয় সরকারের দেয়া বর্ণনা এবং মামলার বিবরণে জানা যায়, আশাশুনির কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামের হরিপদ সরকারের পুত্র কার্ত্তিক সরকার একই গ্রামের পরিতোষ সরকারের পুত্র শারীরিক প্রতিবন্ধী দেবব্রত সরকারের বসত ঘরের দেয়ালের সাথে একটি অটো রাইচ মিল বসিয়ে দীর্ঘদিন পরিচালনা করে আসছে। এতে করে মিলের উচ্চ শব্দ ও ধূলাবালিতে স্থানীয়দের বসবাসে বেশ অসুবিধা হয়ে থাকে। তাছাড়া পরিবেশেরও ক্ষতি হচ্ছে। দেবব্রত’র পরিবারের পক্ষ থেকে বিষয়টি মিল মালিক পক্ষকে বলা হলেও তারা কোন ব্যবস্থা না নেয়ায় দু’পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২২ ডিসেম্বর’২০ তারিখে প্রতিবন্ধী দেবব্রত পার্শ্ববর্তী কালিদহাকুড় বিলে গরু চরাতে গেলে দুপুর আড়াইটার দিকে কার্ত্তিক সরকার তাকে মারপিট করে জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পরিবারের লোকজন তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় প্রতিবন্ধী দেবব্রত’র স্ত্রী শংকরী বাদী হয়ে কার্ত্তিক সরকারের বিরুদ্ধে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিঃ আমলি ০৮ নং আদালত, সাতক্ষীরায় সিআর ২৮৯/২০ নং মামলা দায়ের করে।

পরবর্তীতে গত ২৮/১২/২০ তারিখে কার্ত্তিক সরকার বাদী হয়ে ঘেরের বেড়িবাঁধ কাটা ও মারপিটের অভিযোগ এনে দেবব্রত সরকার এবং তার ভাই ও বাবার নামে সাতক্ষীরা বিজ্ঞ আমলি ০৮নং আদালতে সিআর ২৯৩/২০ নং পাল্টা মামলা দায়ের করে। এতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে উক্ত প্রতিবন্ধী পরিবারটি। তারা ঘটনার সুষ্ঠ তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

এ ব্যাপারে জানতে কার্ত্তিক সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ভাই (তার মামলার সাক্ষী) সঞ্জয় সরকার প্রতিবন্ধী দেবব্রত সরকারকে মারপিটের অভিযোগ অস্বীকার করেন এবং তার ভাই কার্ত্তিককেই মারপিট করা হয়েছে বলে জানান। তাছাড়া রাইচ মিলটি পরিবেশের কোন ক্ষতি করে না এবং মিল স্থাপনের সময় স্থানীয়দের সম্মতি নেয়া হয় বলে দাবী করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটার ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের দৌঁড় ঝাঁপ শুরু
পরবর্তী পোস্ট
জেলা আওয়ামী লীগের সভাপতির রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান

রিলেটেড পোস্ট

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...

এপ্রিল ১৯, ২০২৬

বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...

এপ্রিল ১৮, ২০২৬

গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...

এপ্রিল ১৮, ২০২৬

আশাশুনির বাঁকড়া সাঁকো নদীতে ভেসে গেছে //এমপি রবিউল...

এপ্রিল ১৮, ২০২৬

আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয়...

এপ্রিল ১৬, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে গভীর নলকূপ দেওয়ার নামে অর্থ আত্মসাতের...

এপ্রিল ১৬, ২০২৬

আশাশুনিতে কেন্দ্র সচিব ও  প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting