দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩৭
তালা থানার নতুন ওসি’র যোগদান
শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুরের যোগাযোগ ব্যবস্থা নাজুক: খোলপেটুয়া...
দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে...
শ্যামনগরের গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক: জলদস্যু...
আশাশুনির নাটানায় ইটের রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ
শ্যামনগরের হরিনগরে ১৬ দলীয় ক্যারাম বোর্ড প্রতিযোগিতার উদ্বোধন
ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...
দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...
কালিগঞ্জে নবমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি...
তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবুর রহমান হাবিবের পূজামণ্ডপ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনি এক সপ্তাহে ১৯ টি গরু চুরি: আতংকে মানুষ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৬, ২০১৯
সেপ্টেম্বর ৬, ২০১৯ ০ কমেন্ট 344 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি : আশাশুনি উপজেলার কাদাকাটি ও কুল্যা ইউনিয়নে গরু চুরির ঘটনা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ পর্যন্ত ৬ জনের গোয়ালঘরে হানা দিয়ে ১৯ গরু চুরি করেছে সংঘবদ্ধ চোরেরা।
পূর্ব কাদাকাটি গ্রামের মৃত ভৈরব গাইনের পুত্র মনিন্দ্র গাইনের গোয়ালঘরে দু’দফায় ৬টি গরু, যদুয়ারডাঙ্গা গ্রামের ভবেনের ৪ গরু, সত্য রঞ্জনের ৩ গরু, বাহাদুরপুর গ্রামের মৃত আফিল সরদারের পুত্র শফিকুলের ৩টি গরু এবং মহিষাডাঙ্গা গ্রামের মৃত অনন্ত বিশ্বাসের পুত্র নেপালের ৩টি গরু মোট ১৯ টি গরু চুরি হয়েছে। এপর্যন্ত চোর সনাক্ত বা চোরাই গরু উদ্ধার হয়নি। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপ বলেন, তিনি গরু চুরির বিষয়টি উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় উঠিয়েছিলাম। সভায় এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশী টহলের সিদ্ধান্ত নেওয়া হলেও টহল দেওয়া হচ্ছেনা। মিটিং-এ উত্থাপনের পরে আরও ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। বিষয়পি উপজেলা নির্বাহী অফিসারকে পুনরনায় জানানো হয়েছে।
এদিকে বাহাদুরপুর গ্রামে শফিকুলের বাড়ি থেকে ৩ গরু চুরি ও ইউনুছ আলীর বাড়ি থেকে গরু চুরির পর ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। গরু মালিক, স্থানীয় ইউপি সদস্যসহ গ্রামবাসী জানান, গরু চুরির ৮/১০ দিন আগে থেকে বাহাদুরপুর গ্রামের মোকছেদ সরদারের পুত্র মনি বহিরাগত অচেনা এক ব্যক্তিকে তাদরে বাড়িতে এনে রেখেছিল। সন্দেহজনক চালচলনে জিজ্ঞাসা করলে তার ভাইয়ের ভায়রা বলে পরিচয় দিত। যে দিন গরু চুরি হয়েছে সেই দিন থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছেনা। তারাই তাদের সহযোগিদের নিয়ে গরু চুরির ঘটনা ঘটাতে পারে বলে তাদের সন্দেহ হচ্ছে। বিধায় গ্রাম্য শালিসে তাদেরকে হাজির থাকতে পরিবারের সদস্যদের জানান হলেও তারা আসেনি এবং পলাতক রয়েছে। পরবর্তীতে নব-নির্বাচিত চেয়ারম্যানকে অবহিত করে সকল ইউপি সদস্যের উপস্থিতিতে বিষয়টি জানা-শুনার জন্য ৩০ আগষ্ট পুনরায় তাদেরকে আহবান করা হয়। কিন্তু তারা উপস্থিত হয়নি। বরং আহুত অনুষ্ঠানে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করা হলে সভা পন্ড হয়ে যায়। এনিয়ে এলাকাবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া ও নানা কথার জন্ম দিচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে জরুরী ভিত্তিকে ব্যবস্থা গ্রহনের দাবী জানান হয়েছে। সাথে সাথে কাদাকাটি ও কুল্যা ইউনিয়নে গরু চুরির বিষয়টি আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে জোর দাবি জানান হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সাতক্ষীরার ডেপুটি জেলার ডলির স্ট্যাটাসে এ কেমন কুটুক্তি?
পরবর্তী পোস্ট
দেবহাটায় প্রতিপক্ষের হামলায় আহত-১

রিলেটেড পোস্ট

আশাশুনির নাটানায় ইটের রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

অক্টোবর ২২, ২০২৬

আশাশুনিতে পূজামন্ডপ পরিদর্শনে এএসপি বায়েজিদ ইসলাম

অক্টোবর ১৮, ২০২৬

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক

অক্টোবর ১৬, ২০২৬

আশাশুনিতে ভ্যান চোরসহ ৩ জন গ্রেফতার

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি...

অক্টোবর ১৪, ২০২৬

আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩

অক্টোবর ১১, ২০২৬

আশাশুনির বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

অক্টোবর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting