দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১১
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৪ বছর বেতন বঞ্চিত ভাঙাচোরা চেয়ার বেঞ্চ ও জরাজীর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২, ২০২৩
সেপ্টেম্বর ২, ২০২৩ ০ কমেন্ট 408 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: নানান সংকটে বাধাগ্রস্থ হচ্ছে আশাশুনি উপজেলার আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। স্কুলটির শিক্ষক সংকট, ভবন ও দরজা-জানালা, চেয়ার বেঞ্চ ভাঙাচোরা থাকায় অতিকষ্টে ক্লাস করছে কোমলমতি-ছাত্রীরা। শুধু তাই নয় মাধ্যমিক স্তর এমপিও ভুক্ত না হওয়ায় গত ১৪ বছর ধরে শিক্ষকরা বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছেন। এসব সমস্যার কারণে এরই মধ্যে স্কুল ছেড়েছে অনেক শিক্ষার্থী। অনিশ্চিত হয়ে পড়েছে আনুলিয়া, বিছট, রাজাপুর, বল্লভপুর, আমতলা, বউবাজার, একসরা, গোরালী গ্রামের প্রায় চারশতাধিক শিক্ষার্থীর ভবিষ্যত। তবে সংকট নিরসনে দ্রুত বিদ্যালয়টি নতুন ভবনের পাশাপাশি শিক্ষার মান ফিরিয়ে আনতে ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিব মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস। স্কুল সূত্রে জানা গেছে, আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদী সংলগ্ন স্থানে ১৯৯৬ সালে নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিগত ১০-০৫-২০০৪ তারিখে নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিও ভুক্ত হয় এবং ০১-০১-২০০৭ তারিখে মাধ্যমিক স্তরের স্বীকৃতি লাভ করে বিদ্যালয়টি। বর্তমান মানবিক ও বিজ্ঞান শাখা চালু রয়েছে। ২০১৭ সালে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপিত হয়েছে যার ফলে গরিব মেধাবী অসহায় ছাত্রীরা মেধা বিকাশের ডিজিটাল পদ্ধতি প্রযুক্তি বিষয় জ্ঞান অর্জন করতে পারছে। গত কয়েক বছর ধরে শতভাগ পাস করেছে। কিন্তু মাধ্যমিক স্তরটি এমপি ভুক্ত না হওয়ায় গত ১৪ বছর ধরে বৈধ নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা মানবতায় জীবন যাপন করছেন। দশম শ্রেণির ছাত্রী ফারহানা ইয়াসমিন বিন্দু জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পথ থেকে টিনের ছাউনি দুটি বিল্ডিং তৈরি করা হলেও মাত্র কয়েক বছরের মধ্যে বিল্ডিং এর বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। দরজা জানালা ভেঙে যাওয়ায় অল্প বৃষ্টিতে শ্রেণিকক্ষের ভিতরে পানি প্রবেশ করে শিক্ষার্থীদের বই-খাতা ভিজে যায়। আবার চেয়ার-বেঞ্চ দীর্ঘদিন সংস্কার না করায় চরম সংকট দেখা দিয়েছে। তথ্য ও গ্রন্থগার বিজ্ঞানের সহকারী শিক্ষক প্রদীপ কুমার দাশ জানান, ২০১১ সালে বৈধ নিয়োগের মাধ্যমে নিয়োগে পেয়ে গত ১৪ বছর ধরে শিক্ষকতা করে আসছি। কিন্তু দীর্ঘদিন বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন পার করতে হচ্ছে। দ্রুত মাধ্যমিক স্তর এমপিও হওয়ার দাবি জানান তিনি। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগ আইলা আম্পান বিধ্বস্ত এলাকায় নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত করা হয় আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে লেখাপড়ার মান অত্যন্ত ভালো। ২০২৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে ১৩ জন ছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করে। যার মধ্যে গোল্ডেন প্লাস চার জন, এ প্লাস সাতজন ও এ গ্রেড পেয়েছে দুইজন ছাত্রী। মাধ্যমিক স্তর এমপি ভুক্ত না হওয়ায় এনটিআরসির মাধ্যমে শিক্ষকের চাহিদা জানিয়ে আবেদন করলেও কোন লাভ হচ্ছে না। ফলে ঠিকমত পাঠদান না হওয়ায় উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস জানান, বিদ্যালয় বর্তমান ৩৬১ জন ছাত্রী রয়েছে। লেখাপড়ার মান অত্যন্ত ভালো। ২০১১ সালে বৈধ নিয়োগের মাধ্যমে তথ্য ও গ্রন্থগার বিজ্ঞানের একজন সহকারী শিক্ষক নিয়োগ হয়। কিন্তু গত চৌদ্দ বছর ধরে বেতন না পেয়ে ঐ শিক্ষক পরিবার-পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছেন। এমপিও ভুক্তির জন্য জনবল কাঠামো ও নীতিমালা অনুযায়ী সকল শর্ত পূরণ থাকলেও আজও তার ফল পাইনি। ফলে এমপিও না হওয়ায় অন্যান্য শিক্ষাকরাও অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।তিনি আরো বলেন, বিদ্যালয়টির শ্রেণিকক্ষ সংকট চেয়ার বেঞ্চ ভাঙাচোরা, টিনের ছাউনি চাল দিয়ে বৃষ্টি পড়ে, বিল্ডিং এর বিভিন্ন অংশ ভেঙ্গে পড়ছে। ফলে একটু বৃষ্টি হলেই অভিভাবকরা তাদের মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। দ্রুত এসব সমস্যার সমাধানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের সহযোগিতা কামনা করেছেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা ৩ আসনে নৌকায় ভোট চেয়ে মোস্তাকিম এর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
পরবর্তী পোস্ট
শ্যামনগর উপজেলা মৎস্যজীবী লীগ’র কমিটি অনুমোদন আহবায়ক মারুফ: সদস্য সচিব বিকাশ

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting