দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:১৭
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
নলতা কাজলায় প্রতিবন্ধীকে  ধর্ষণ
নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত-...
সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল...
সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে
একটি স্বপ্ন, একটি পরিকল্পনা, একটি ভবিষ্যৎ ——কামাল উদ্দিন
কালীগজ্ঞে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
 জেলা নাগরিক কমিটির সভা: ২১ দফা দাবি বাস্তবায়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

আইনশৃঙ্খলা পরিস্তিতি নিয়ে যা বললেন জেলা প্রশাসক

কর্তৃক Satnadee Satkhira ফেব্রুয়ারি ১০, ২০২৬
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ০ কমেন্ট 243 ভিউস

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের খুলনা রোড মোড়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার।

ব্রিফিংয়ে জানানো হয়, জেলার চারটি সংসদীয় আসনে মোট ৬০৯টি ভোটকেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে এরই মধ্যে ভোট কক্ষ প্রস্তুত করা হয়েছে এবং কেন্দ্রের ৪০০ গজের মধ্যে সীমানা নির্ধারণের (চৌহর্দী) কাজ শেষ হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে ৬০৯টি কেন্দ্রের প্রতিটিতেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

জেলা প্রশাসক আফরোজা আক্তার বলেন, “মঙ্গলবার থেকে প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। এখন আমাদের লক্ষ্য একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের বাহিনীগুলোর টহল টিমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন। যান চলাচলের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মোড়ে তল্লাশি চালাচ্ছে।”

তিনি আরও জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সব নির্বাচনী সামগ্রী কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ভোটাররা যাতে নিরাপদে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

ব্রিফিংকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার জুয়েল আরেফিন, সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, সাতক্ষীরা-৩৩বিজিবি অধিনায়ক লে কর্নেল কাজী আশিকুর রহমান,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে বিএনপি’র নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত
পরবর্তী পোস্ট
বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

 জেলা নাগরিক কমিটির সভা: ২১ দফা দাবি বাস্তবায়ন...

জুন ২৭, ২০২৬

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের ওয়েবসাইটে নেই কোন...

জুন ২৭, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন

জুন ২৭, ২০২৬

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

পবিত্র আশুরা উপলক্ষে কুখরালী কলনীপাড়ায় দোয়া ও আলোচনা...

জুন ২৭, ২০২৬

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

জুন ২৬, ২০২৬

বল্লীতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জুন ২৬, ২০২৬

বিজিবির অভিযানে মাদক সহ কোটি টাকার মালামাল উদ্ধার...

জুন ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting