দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৮
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

অভিনেত্রী দীপিকা পাড়ুকোনই হচ্ছেন প্রভাসের নায়িকা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২০, ২০২০
জুলাই ২০, ২০২০ ০ কমেন্ট 354 ভিউস

বিনোদন ডেস্ক: গুঞ্জন আগে থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনই হচ্ছেন প্রভাসের নায়িকা। প্রাথমিকভাবে নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘প্রভাস ২১’।

রোববার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিজয়ন্তি মুভিজ’র পক্ষ থেকে দীপিকার অভিনয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এছাড়া ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভক্তদের খবরটি জানিয়ে দীপিকা লিখেছেন, ‘খুবই শিহরিত! আমাদের বিশ্বাস অসাধারণ একটি জার্নি হতে চলেছে, তর সইছে না।’
পরিচালক নাগ অশ্বিন বলেন, ‘দীপিকা চরিত্রটিতে অভিনয় করছেন এতে আমি খুবই উচ্ছ্বসিত। কোনো বাণিজ্যিক সিনেমার নায়িকা আগে এ ধরনের চরিত্রে অভিনয় করননি। আশা করছি সবাই অবাক হবেন। সিনেমাটির মূল আকর্ষণ দীপিকা ও প্রভাস এবং আমার বিশ্বাস, তাদের এই গল্প দর্শকের হৃদয়ে গেঁথে থাকবে।’
বিজয়ন্তি মুভিজের প্রতিষ্ঠাতা ও প্রযোজক অশ্বিনি দত্ত বলেন, ‘ভারতীয় সিনেমার ইতিহাসে জায়গা করে নেওয়ার জন্য এটি আমাদের সুবর্ণ সুযোগ। অসাধারণ দুই প্রতিভাধর অভিনয়শিল্পী একত্র হচ্ছেন। ভারতীয় সিনেমার দর্শক অভূতপূর্ব একটি অভিজ্ঞতা পাবেন।’ এই সিনেমার সহযোগী প্রযোজক হিসেবে আছেন স্বপন দত্ত ও প্রিয়াঙ্কা দত্ত।
এক বিবৃতিতে তারা বলেন, ‘ভারতীয় সিনেমায় আমাদের ৫০ বছর উদযাপন এরকম একটি সংবাদের মাধ্যমে দিতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। প্রভাসের সঙ্গে পর্দায় ম্যাজিক তৈরির জন্য দীপিকা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে!’
‘প্রভাস ২১’ সিনেমায় নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে অনেকদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি শোনা যায়, সায়েন্স ফিকশন ঘরনার বিগ বাজেটের এই সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। তবে শেষ পর্যন্ত দীপিকাকেই বেছে নিয়েছেন নির্মাতারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনা রুখতে শাহরুখের দ্বারস্থ ভারতীয় পুলিশ
পরবর্তী পোস্ট
পুরনো ঠিকানায় ফিরলেন হাথুরুসিংহে

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting