পুরনো ঠিকানায় ফিরলেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথওয়েলস ছেড়েই বাংলাদেশের কোচ হয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। এরপর শ্রীলঙ্কার দায়িত্ব পালন করে আবার সেই পুরনো ঠিকানাতেই ফিরেছেন লঙ্কান এই কোচ। অস্ট্রেলিয়ার রাজ্য দলটির সহকারী ও ব্যাটিং কোচের ‍ভূমিকা থাকবেন হাথুরুসিংহে।

২০১১ থেকে ২০১৪ সালে নিউ সাউথয়েলসে দায়িত্ব পালন করা এই কোচ স্থলাভিষিক্ত হয়েছেন ইংলিশ কোচ মাইকেল ইয়ার্ডির। নিউ সাউথ ওয়েলসের অভিজ্ঞ কোচিং স্টাফে আরও রয়েছেন- সাবেক ওপেনার ও দলটির হেড কোচ ফিল জ্যাকস, বোলিং কোচ নিউজিল্যান্ডের আন্ড্রে অ্যাডামস ও স্পিন কোচ অ্যান্থনি ক্লার্ক।

নিউ সাউথ ওয়েলসের হেড কোচ ফিল জ্যাকস একটা সময় হাথুরুসিংহের অধীনেই খেলেছেন। তাই হাথুরুকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি, ‘দুর্দান্ত একটি বিষয়ই হতে যাচ্ছে চন্ডিকার মতো অভিজ্ঞ একজন আমাদের সঙ্গে থাকবে। আগেও এখানে কাজ করার অভিজ্ঞতা থাকায় তিনি এখানকার সংস্কৃতিটা ভালোভাবেই বুঝেন।’

নিউ সাউথ ওয়েলস ছেড়ে ২০১৪ সালে বাংলাদেশের হেড কোচের দায়িত্ব নেন হাথুরুসিংহে। টাইগারদের দায়িত্ব ছড়েন ২০১৭ সালে। একই বছরেই দায়িত্ব নেন শ্রীলঙ্কার। লঙ্কানদের বিশ্বকাপ ব্যর্থতায় গত বছর চাকরি হারাতে হয় তাকে।

Recomended