Tag: শোক দিবস পালিত

  • দেবহাটার বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালিত

     দেবহাটায় উপজেলা প্রশাসন:

    ইয়াছিন আলী: দেবহাটায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং পরে উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন।

    সভায় দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা আঃলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার প্রমুখ

    উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন। জুম ক্লাউডের মাধ্যমে এই সভাটি বিভিন্ন স্থান থেকে সকলে পর্যবেক্ষনের ব্যবস্থা করা হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ সুধীমন্ডলী উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বিভিন্ন সামাজিক সংগঠন দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে।

    দেবহাটা উপজেলা শ্রমিকলীগ: দেবহাটা উপজেলা শ্রমিকলীগের আয়োজনে জাতীয় শোক দিবসে একটি শোক র‌্যালী ও পরে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় শোক র‌্যালীটি উপজেলা বাজার প্রাঙ্গন থেকে শুরু হয়ে পরে শ্রমিকলীগ কার্য্যালয়ে এক সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আরমান হোসেন, দেবহাটা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি রাজিব হোসেন জর্জসহ শ্রমিকলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকলকে নৃশংস হত্যার তীব্র নিন্দা জানান এবং এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের সকলের কঠিন বিচার দাবী করেন।

    দেবহাটা প্রেসক্লাব: দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে জাতীয় শোক দিবসে একটি শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টায় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। জুম ক্লাউডের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন যুগ্ম সাধারন সম্পাদক নির্মল কুমার মন্ডল, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, কার্য্যকরী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, কার্য্যকরী সদস্য এম.এ মামুন, কার্য্যকরী সদস্য সাইফুল ইসলাম, কার্য্যকরী সদস্য এসএম নাসির উদ্দীন প্রমুখ। এসময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকলকে নৃশংস হত্যার তীব্র নিন্দা জানান এবং এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের সকলের কঠিন বিচার দাবী করেন। সভায় ইতিমধ্যে অনেক হত্যাকারীর বিচার সম্পন্নের জন্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রেসক্লাবের নেতৃবৃন্দ অবিলম্বে বাকী হত্যাকারীদের বিচার সম্পন্নের আহবান জানান।

    সরকারি কেবিএ কলেজে:

    লিটন ঘোষ বাপি: সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মহামারী করোনার কারণে সরকারি নির্দেশনা মেনে ১৫ আগস্ট ২০২০ শনিবার সকালে কলেজে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রথমে যথাযথ নিয়মে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজ্ঞান ভবনের হল রুমে দিবসের আলোচনা সভা, হামদ-নাত, বঙ্গবন্ধুর উপর কবিতা আবৃত্তি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকাল ১০ টার দিকে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন। শিক্ষক মো: আবু তালেব’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক কাউন্সিলের সম্পাদক ও সহকারী অধ্যাপক মো: মইনুদ্দিন খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান প্রভাষক এস এম ফিরোজ আহমেদ ও কলেজ ছাত্রলীগের সভাপতি আমির হোসেন মিঠু।

    আলোচনা সভার পূর্বে হামদ-নাত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সবশেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মো: হাফিজুর রহমান।

    কুলিয়া ইউনিয়ন পরিষদ:

    কুলিয়া(দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদে শোক দিবস পালন করা হয়েছে। শনিবার(১৫আগষ্ট) সকাল ৮.৩০ মিনিটে জাতীয় পতাকা অর্ধনির্মিত ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কুরআন শরিফ তেলওয়াত, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সদস্য বিকাশ সরকারের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাতক্ষীরা জেলা শাখার অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল গফ্ফার, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, নুর মোহম্মদ, আজিজুল ইসলাম ও রাখাল চন্দ্র পরা মল্লিক। এসময় কুলিয়া ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলিপ কুমার ও সাধারন সম্পাদক রঞ্জন মল্লিক, ১ নং ওয়ার্ড আওয়ামী সভাপতি মোসলেম আলী মোল্ল্যা, ইউপি সদস্য ভরত চন্দ্র, অচিন্ত কুমার মন্ডল, রওনক-উল-ইসলাম(রিপন), প্রেম কুমার ও কুলিয়া সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হুদা সহ সকল ইউপি সদস্য বৃন্দ, ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান বৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

    কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাব: কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যোগে শোক দিবস পালন করা হয়েছে। শনিবার(১৫আগষ্ট) জাতীয় পতাকা অর্ধনির্মিত ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া অনুষ্ঠান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডা: অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম ও সদস্য রুহুল আমিন প্রমূখ।

     

    ৮নং ওয়ার্ড টিকেটে তাঁতীলীগ ও ছাত্রলীগ: কুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড টিকেটে তাঁতীলীগ ও ছাত্রলীগের উদ্যোগে শোক দিবস পালন করা হয়েছে। শনিবার শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনির্মিত ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া অনুষ্ঠান করা হয়। কুলিয়া ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক আ: হামিদ হিমেলের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আ: সালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাবু মোল্যা, সাহেব আলী, ছাত্রলীগের রোহান, সজিব ইয়াছিন ও সজিব প্রমূখ।

    বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়: দেবহাটার বহেরা এ.টি বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার(১৫আগষ্ট) শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়। বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় উপস্থিত ডা: শোকর আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিমুজ্জামান ও রফিক-উল-ইসলাম খান। এসময় শিক্ষক মুজিবুদৌলা শামীম, রাম প্রসাদ, তপন কুমার বাইন, সাফিয়া খাতুন, জ্যোতি রাণী, রুবেল আহমেদ, আমিমুল হাসান, হাফিজা খাতুন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষীকা বৃন্দ উপস্থিত ছিলেন।

  • আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত

    আশাশুনি ব্যুরো: আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ-নাত পরিবেশন, দেশাত্মবোধক সংগীত ও আলোচনা সভা দোয়ানুষ্ঠান করা হয়।

    শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়: আশাশুনির শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান করা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভগীরথ বাছাড় এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী সহকারী শিক্ষক তপন গাইন, শহিদুল ইসলাম, মাও: সাইফুল্লাহ, মোহসিনা খাতুন, শাহিদা আক্তার, নিত্যানন্দ সরকার, নির্মল মন্ডল প্রমুখ।

    সবদলপুর সরকারি প্রা: বিদ্যালয়: আশাশুনি সদর ইউনিয়নের সবদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ-নাত পরিবেশন ও আলোচনা সভা করা হয়। প্রধান শিক্ষিকা সীমা রানী মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এসএমসি সদস্য নিমাই মন্ডল, সহকারী শিক্ষক স্বপ্না সরকার, লিপিকা সরকার, বিশ^নাথ মন্ডল প্রমুখ আলোচনা রাখেন।

    নাটানা সরকারি প্রা: বিদ্যালয়: আশাশুনি সদর ইউনিয়নের নাটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা করা হয়। প্রধান শিক্ষিক দিপঙ্কর মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এসএমসি সভাপতি অরুণ কুমার মল্লিক, সহ সভাপতি ডা: বিশ^জিৎ মন্ডল, সহকারী শিক্ষক কল্যান কুমার মল্লিক আলোচনা রাখেন। এছাড়া এসএমসি সদস্য সদস্য হারান গোলদার, সহকারী শিক্ষক তাপসী সরকার, হিমাংশু রায়, পিন্টু বিশ^াস, সুনীল রায়, প্রমুখ উপস্থিত ছিলেন।

    খলিসানী সরকারি প্রা: বিদ্যালয়: আশাশুনির শোভনালী ইউনিয়নের খলিসানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা অবৃত্তি ও আলোচনা সভা করা হয়। প্রধান শিক্ষক গৌতম কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এসএমসি সভাপতি হরিদাশ বিশ^াস, সদস্য প্রিয়াঙ্কা বিশ^াস, গোবিন্দ মন্ডল, সহকারী শিক্ষক রোকেয়া খানম ও সন্ধ্যা রানী প্রমুখ আলোচনা রাখেন।

    আশাশুনি মহিলা কলেজ: সামাজিক দুরত্ব বজায় রেখে বৃক্ষ রোপন ও জাতীয় শোক দিবসের উপর আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ এস এম সাঈদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা রাখেন, প্রভাষক প্রকাশ দাশ, আব্দুর রব, আল আমিন হোসেন, আকবর হোসেন, আবু জাফর, মুকুন্দ সরদার, সিরাজুল ইসলাম, দীপংকর বাছাড়, ইয়াহিয়া ইকবাল, সহকারী অধ্যাপক সেলিম দুর্রানি এবং রেহেনা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন রতন কুমার অধিকারী।

    কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়: আশাশুনির কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত কওে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান করা হয়। প্রধান শিক্ষক দু:খীরাম ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডল, সহকারী শিক্ষক মাও: আব্দুল হক, সহাদেব দাশ, শিবনাথ কুন্ডু, মঈনুর আলম, দিপালী বিশ^াস, চন্দ্র শেখর, সমীতোষ রায়, রঞ্জন সরকার, খলিলুর রহমান, শঙকর বিশ^াস, আজহারুল ইসলাম ও সত্যেন্দ্রনাথ বাইন প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন। এছাড়া জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের কর্মসূচীতে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে স্কুলের শিক্ষার্থী দেশের সংগীত জগতের সম্প্রতিক আলোচিত শিল্পী সুতপা মন্ডল।

    চাঁদখালী দাখিল মাদ্রাসা: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী দাখিল মাদ্রাসায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান করা হয়। মাদ্রাসা সুপার মাও: আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ¦ সিরাজুল হক গাইন। অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী সহকারী সুপার মাও: রুহুল আমিন, সহকারী শিক্ষক আব্দুল হক, মাও: আব্দুল হাই, মাও: আবুল কাশেম, অফিস সহকারী আব্দুল হক ও কর্মচারী আপ্তাব উদ্দীন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

  • আশাশুনি উপজেলা প্রশাসন সহ বিভিন্নস্থানে জাতীয় শোক দিবস পালিত

    আশাশুনি ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আশাশুনিতে সরকারি ভাবে এবং বিভিন্ন রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও এলাকাবাসীর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসের শুরুতে সকল সরকারি বেসরকারি ভবন, প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও সংগঠন কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, শোক পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ বিভিন্œ কর্মসূচি পালন করা হয়।

    আশাশুনি উপজেলা প্রশাসন: বঙ্গবন্ধুর মোরালে পুস্পস্তবক অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন ও কালো পতাকা উত্তোলন, শোক র‌্যালী, আলোচনা সভা, বাদ জোহর মসজিদে বিশেষ দোয়া-মীলাদ মাহফিল, মন্দিরে বিশেষ প্রার্থনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, জুম আ্যাপসের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মীর আলিফ রেজা। আলোচনা রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, কৃষি অফিসার রাজিবুল হাসান, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সমবায় অফিসার করিমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আরডিও বিশ^জিৎ ঘোষ প্রমুখ।

    আশাশুনি উপজেলা আওয়ামী লীগ: উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং শোক পতাকা উত্তোলন করা হয়। এরপর শোক ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালি, ভার্চুয়াল আলোচনা সভা, দুপুরে খাদ্য বিতরণ এবং মসজিদে দোয়া, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

    আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে কর্মসূচি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ১৫ আগস্ট উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম মোল্যা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, জগদিস চন্দ্র সানা, বুদ্ধদেব সরকার, কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, যুবলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, শ্রমিক লীগ সভাপতি ঢালী শামসুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এসএম সাহেব আলী, সাধারণ সম্পাদক বিকাশ কুমার মন্ডল, মহিলা আ’লীগ সভানেত্রী তহমিনা রহিম, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, কৃষক লীগ সাধারণ সম্পাদক মতিলাল সরকার, সাবেক ছাত্রলীগ নেতা এস এম হোসেনুজামান হোসেন, ছাত্রলীগ সভাপতি আসমাউল হোসাইন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুর রহমান তাজ, সম্পাদক তানভীর রহমান রাজ প্রমুখ।

    আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণে ও বিদেহী আত্মার শান্তি কামনা করে আলোচনা সভা, নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, ডাঃ বুশরা নওরিন, ডাঃ সাবরিন মুরসাল, এসআই জি এম গোলাম মোস্তাফা। অনুষ্ঠান পরিচালনা করেন এইচএ মোক্তারুজ্জামান স্বপন।

    সাবেক ছাত্রলীগ: আশাশুনিতে সাবেক ছাত্রলীগ নেতা কর্মীদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার আশাশুনি ফায়ার সার্ভিস মোড়ে শোক দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যায. শহিদুল ইসলাম পিন্টু। কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম হুমায়ুন কবীর সুমন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম হুমায়ুন কবীর রাসেল, ছাত্রলীগ নেতা ইদ্রিস আলী, শাওন, আশিক, মিনারুল, মামুন, রাকিব, আজম, জুয়েল, মামুন, শ্রমিকলীগ নেতা নবু, গোলাম, নাজমুল প্রমুখ।

    আশাশুনি এলাকাবাসী: যুবলীগ নেতা তাহমিদ হোসেন ডেভিটের নেতৃত্বে ও এলাকাবাসীর সহযোগিতায় আশাশুনিতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শোক দিবস পালন করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধ-নমিতকরে উত্তোলন, কালো পাতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক র‌্যালী, আলোচনা সভা, মসজিদে মিলাদ ও দোয়া, মন্দিরে বিশেষ প্রার্থনা এবং গণভোজের আয়োজন করা হয়। তাহমিদ হোসেন ডেভিটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হুমায়ুন কবির সুমন। অনুষ্ঠানে যুবলীগ নেতা আনিছুর রহমান, স ম শাহীন রেজা, রফিকুল ইসলাম, বকুল হোসেন বাবু, লিটু, ছাত্রলীগ নেতা মঞ্জুরুল কবির মান্না, হুমায়ুন কবির রাসেল, সরকারি কলেজ নেতা ছাত্রলীগ আশরাপুজ্জামান তাজ, শোভন, শ্রমিকলীগ নেতা গোলাম মোস্তফা, বাবু, কাদের, তারিকুল, আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাজ্জাদুল হক কালু ও পরিচালনায় ছিলেন শিক্ষক আব্দুল আলিম।

    কুল্যা ইউনিয়ন পরিষদ: বঙ্গবন্ধুর স্মুতি স্তম্ভে মাল্যদান করে। ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর নেতৃত্বে মাল্যদানকালে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আ’লীগ সেক্রেটারী আঃ বারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আঃ মমিন, বাজার কমিটি সভাপতি আঃ গফফার, আ’লীগ নেতা শহিদুল্লাহ, আঃ ছামাদ, রাজু, রিপন, আছাদুল, মাহবুব প্রমুখ।

    কাদাকাটি ইউনিয়ন পরিষদ: জাতীয় পতাকা অর্ধনমিতকরে উত্তোলন, পুস্পমাল্য অর্পন, শোক র‌্যালী, দোয়া ও মীলাদ (পরিচালনা মাওঃ মিজানুর রহমান), তাবারক বিতরণ, মন্দিরে শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও প্রার্থনা (সাধন ব্যানার্জী) করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দীপ, মেম্বার গোলাম মোস্তফা, রমজান আলি, আয়ুব আলি, ইউনিয়ন আ’লীগ যুগ্ম সম্পাদক সুশান্ত মিত্র বাপ্পী, ওয়ার্ড আ’লীগ সভাপতি কুমোদ রঞ্জন, সেক্রেটাী হিমাদ্রী সরকার, ইউপি সচিব মঞ্জুরুল ইসলাম, গ্রাম পুলিশ প্রমুখ উপস্থিত ছিলেন।

    খাজরা ইউনিয়ন পরিষদ: খাজরা প্রতিনিধি জানায়, প্যানেল চেয়ারম্যান জালাল মোড়লের সভাপতিত্বে আনারুল ইসলামের সঞ্চলনায় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীগ সাধারন সম্পাদক মিলন কান্তি মন্ডল, মেম্বার ও ২নং প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম (বাচ্ছু), মেম্বার অনুপ কুমার, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, সৈনিকলীগ ইউনিয়ন সভাপতি রিপন হোসেন, ইউনিয়ন যুবলীগ আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক কবির হোসেন প্রমুখ। একই সাথে ইউনিয়নে ২২টি প্রাথমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচী পালন করা হয়।

    বুধহাটা ইউনিয়ন শ্রমিকলীগ ও যুবলীগ: বুধহাটা বাজার আওয়ামীলীগ কার্যালয়ে শ্রমিকলীগ সভাপতি হাতেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক। ইউনিয়ন যুবলীগ সভাপতি এজদান আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, রইচউদ্দীন, শ্রমিকলীগ সেক্রেটারি আব্দুল আজিজ, ব্যবসায়ী ছবেদ আলী, যুবলীগ নেতা রুবেল হোসেন, আ’লীগ নেতা রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান মোজাহার আলী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওঃ এসমাইল হোসেন। সব শেষে তাবারক বিতরণ করা হয়।

  • আশাশুনি সরকারি কলেজে জাতীয় শোক দিবস পালিত

    আশাশুনি ব্যুরো: আশাশুনি সরকারি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে জাতীয় পতাকা অর্ধ-নমিত করে উত্তোলন, কালো ব্যাজ ধারন, স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান করা হয়।

    কলেজের অধ্যক্ষ ডঃ মিজানুর রহমানের সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক রবিউল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মিজানুর রহমান, দর্শন বিভাগের প্রভাষক মাসুদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোকলেছুর রহমান ও ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক হাফেজ রেজাউল করিম ও গীতা পাঠ করে জয়ন্ত চক্রবর্ত্তী।

    অনুষ্ঠানে সহকারি অধ্যাপক মাখন লাল দফাদার, এস এম ফিরোজ আলম, ছহিল উদ্দীন, প্রভাষক সজল কুমার আঢ্য, দীপঙ্কর মল্লিক, দীনবন্ধু সরকার, নিত্যানন্দ ঢালী, জহুরুল ইসলাম, গৌতম পাল, গোলাম কবীর, আক্তারুজ্জামান প্রিন্স, আছাফুর রহমান, আসমাতুল্লাহ, ক্রীড়া শিক্ষক পবিত্র কুমার দাশ সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ।

  • আশাশুনির আনুলিয়ায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

    মাসুদুর রহমান মাসুদ, আশাশুনি:

    একসরা লায়ন্স ক্লাব: আশাশুনির আনুলিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান করা হয়েছে। একসরা লায়ন্স ক্লাবের আয়োজনে (১৫ আগস্ট শনিবার) বিকালে ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাবের সভাপতি আজমির হোসেন নয়ন।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর যুবলীগের সাবেক নেতা ও আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জি এম বারিক, ইউপি সদস্য শাহাবুদ্দীন গাজী।

    আ’লীগ নেতা আছাদুজ্জামানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আ’লীগ সভাপতি নুরুজ্জামান, সেক্রেটারী মতিউর রহমান, ৭নং ওয়ার্ড আ’লীগ সভাপতি দবির শিকারী, আ’লীগ নেতা আব্দুস ছাত্তার, পলাশ গাজী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহিনুর রহমান প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু এদেশের রুপকার, তার আদর্শকে বুকে ধারন করে আমরা রাজনীতি করে আসছি। কিন্তু একটি স্বর্থান্বেষী মহল আনুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জিম্মি করে ফায়দা লুটছে। অনিয়ম- দূর্নিতিতে সবকিছু ছেয়ে ফেলেছে। আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। বক্তারা বলেন, আপনারা ভয় পাবেন না। আর কারো নামে মিথ্যা মামলা হলে আমরা সাধারন জনগণকে সাথে নিয়ে সম্মিলিতভাবে অন্যায়ের প্রতিবাদ করবো, আপনাদের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করবো। কিন্তু আধিপত্যবাদীদের আর সুযোগ দেয়া হবে না। আগামীতে আনুলিয়াবাসী নতুন নের্তৃত্ব নির্বাচন করবে, সে লক্ষ্যে এখন থেকেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে গণভোজের ব্যবস্থা করা হয়।

    আনুলিয়া ইউনিয়ন যুবলীগ: আনুলিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান করা হয়েছে। শনিবার বিকালে কাকবসিয়া সাইক্লোন শেল্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী এটিএম গাজী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন। আ’লীগ নেতা রুহুল আমিনের পরিচালনায় সভায় হাসমত আলী হিটলার, বাবু সানা প্রমুখ বক্তব্য রাখেন।

  • আশাশুনির কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

    মাসুদুর রহমান মাসুদ: আশাশুনির কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক সংগীত পরিবেশন এবং আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান করা হয়।

    প্রধান শিক্ষক দু:খীরাম ঢালীর সভাপতিত্বে ১৫ আগস্ট শনিবার অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডল, সহকারী শিক্ষক মাও: আব্দুল হক, সহাদেব দাশ, শিবনাথ কুন্ডু, মঈনুর আলম, দিপালী বিশ^াস, চন্দ্র শেখর, সমীতোষ রায়, রঞ্জন সরকার, খলিলুর রহমান, শঙ্কর বিশ^াস, অফিস সহায়ক আজহারুল ইসলাম ও সত্যেন্দ্রনাথ বাইন প্রমুখ ।

    এছাড়া জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের কর্মসূচীতে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে স্কুলের শিক্ষার্থী দেশের সংগীত জগতের সম্প্রতিক আলোচিত শিল্পী সুতপা মন্ডল।