Tag: ঘূর্ণিঝড় আম্ফান

  • ঘূর্ণিঝড় আম্ফানে লন্ডভন্ড সাতক্ষীরার তালা উপজেলা

    আকবর হোসেন,তালা: ঘূর্ণিঝড় আম্ফানে লন্ডভন্ত সাতক্ষীরার তালা উপজেলা। আম,পান,কলা সবজিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ভেংগে গেছে ঘরবাড়ীসহ কোটি টাকার গাছপালা।

    সরেজমিনে বিভিন্ন স্থনে গিয়ে দেখা যায়, গাছ পালা ভেঙ্গে রাস্তা ঘাট বন্দ হয়ে গেছে। মুরগির ফার্ম, আম, পান,কলার ব্যাপক ক্ষতি হয়েছে।

    তালা রহিমাবাদ গ্রামের পোল্টি ফার্ম ব্যবসায়ী মোঃ রায়হান শেখ বলেন, আমার ২টি ফার্ম ঘূর্ণিঝড় আম্পানে একবারে তচনচ হয়েগেছে। ১১শত মুরগী ছিলো, ৯শত এর বেশী মুরগী মারা গিয়েছে। ২টি ফার্ম একেবারে ভেংগে গিয়েছে। এক একটি মুরগী দেড় কেজি ওজন হবে। আমি একেবারে নিঃস্ব হয়েগেছি। আমার ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এমনই বক্তব্য দিয়েছিলেন বারুইহাটি গ্রামের আহম্মদ কেরানী। তার বশত বাড়ি টিনের চাল ভেংগে ঘরের ভিতরে থাকা সকল আসবাবপত্র ভেঙ্গে গিয়েছে।

    ইসলামকাটি ইউপি চেয়ারম্যান সুভাষ সেন বলেন, ইসলামকাটি ইউনিয়নে কোটি টাকার উপরে ক্ষতি হতে পারে। বিশেষ করে পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। আমি ২দিনে ইউনিয়নে প্রায় সকল এলাকা পরিদর্শন করেছি। মানুষ প্রচুর ক্ষতিগ্রস্থের মধ্যে হয়েছে।

    উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ আব্দুল্লাহ-আল মামুন বলেন, এ পর্যন্ত ৯০৪ হেক্টর জমির ফসলের ক্ষতি বলে জানা গেছে। এর মধ্যে আম, পান,কলা এবং সবজির ক্ষতির পরিমান বেশী।

    তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদুল হক জানান, উপজেলার ১১৩টি আশ্রায় কেন্দ্রে ২২হাজার ৩শত ব্যক্তি আশ্রায় গ্রহন করেছিলো। এ পর্যন্ত জানা খবরে ১০ জন মানুষ ৮টি গরু এবং ৩০টি ছাগল আহত হয়েছে। এর মধ্যে ৪টি ছাগল মারা গেছে। মৎস বা চিংড়ি ঘের ভাঙ্গার কোন সংবাদ পাওয়া যায়নি।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, এখনও পর্যন্ত আমরা সঠিক কোন তথ্য দিতে পারছি না। আমি বিভিন্ন এলাকা পরিদর্শন করে সঠিক তথ্য আপনাদের প্রদান করবো। তবে উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে।

    উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, ঘূর্ণিঝড় আম্পানে মানুষের অনেক ক্ষতি হয়েছে। বেশীর ভাগ আম, পোল্টি,পান ও কলায় প্রচুর পরিমানে ক্ষতি হয়েছে। আমি তালা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। একদিকে করোনা অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পান মানুষের মধ্যে ভীতি কাজ করছে। তবুও মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রর্থনা করি তিনি যেন সকলের ভাল রাখেন।

    সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যড, মুস্তফা লুৎফুল্লাহ বলেন, টিআরএম প্রকল্পের বাঁধ এর ৬টি স্থানে ভেংগে লোকালয় প্লাবিত। বালিয়া গ্রামে ৪০টি পরিবার পানিবন্ধি। আমি সরকারী স্ব-স্ব দপ্তরে নির্দেশ দিয়েছি সকল ক্ষতিগ্রন্থ ব্যক্তিদের তালিকা প্রস্তুত করতে। তাহাছাড়া আমি নিজেও বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি।

  • সন্ধ্যার মধ্যে দেশের উপকূল অতিক্রম করতে পারে আম্ফান

    অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ভয়ঙ্কর সাইক্লোন আম্ফান আজ বুধবার সন্ধ্যার মধ্যেই উপকূলে আঘাত হেনে অতিক্রম করে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঝড়ের প্রভাব আরো বেশ কিছুটা সময় থাকবে। এতে দেশের উপকূলীয় ১৪ জেলায় অতিভারীবর্ষণসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

    মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ (নয়) নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ বুধবার দুপুরে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, সন্ধ্যার মধ্যে আম্ফান উপকূলে অতিক্রম করতে পারে। এ সময়  সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ভারী থেকে অতিভারী বর্ষণসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২০০ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। বঙ্গোপসাগরের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০-১৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।        সূত্র: বিডি-প্রতিদিন

  • ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে উত্তাল সাতক্ষীরার উপকূলীয় নদী

    নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় নদীগুলো উত্তাল হয়ে উঠেছে। নদীর পানি কয়েকগুণ বেড়ে গেছে। ঝড়ো হাওয়ার সঙ্গে বৃদ্ধি পেয়েছে নদীর উত্তাল ঢেউ। এদিকে, শেষ মুহূর্তে উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিতে প্রচার-প্রচারণা ও কার্যক্রম অব্যাহত রেখেছে প্রশাসন।

    ইতোমধ্যে সাতক্ষীরা উপকূলীয় আশাশুনি ও শ্যামনগর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার দুই লাখেরও বেশী মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে যেতে মানুষের অনিহা রয়েছে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।

    উপকূলীয় শ্যামনগর উপজেলার বাসিন্দা জাহিদ সুমন জানান, শ্যামনগর উপজেলার উপকূলবর্তী খোলপেটুয়া ও কালিন্দি নদীর পানি কয়েক ফুট বৃদ্ধি পেয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন জানান, দেবহাটার ইছামতি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।

    অন্যদিকে, আশাশুনি উপজেলার খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের পানিও বৃদ্ধি পেয়েছে। নদীর পানি উত্তাল হয়ে উঠেছে।

    শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী বলেন, ঝড়ো বাতাসের সঙ্গে নদীর পানি ও ঢেউ কিছুটা বৃদ্ধি পেয়েছে। শেষ মুহূর্তেও উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলমান রয়েছে। বর্তমান পর্যন্ত ৯৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।