দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ১১:২০
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা জেলা

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে উত্তাল সাতক্ষীরার উপকূলীয় নদী

কর্তৃক kobirubel.satnadee মে ২০, ২০২০
মে ২০, ২০২০ ০ কমেন্ট 419 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় নদীগুলো উত্তাল হয়ে উঠেছে। নদীর পানি কয়েকগুণ বেড়ে গেছে। ঝড়ো হাওয়ার সঙ্গে বৃদ্ধি পেয়েছে নদীর উত্তাল ঢেউ। এদিকে, শেষ মুহূর্তে উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিতে প্রচার-প্রচারণা ও কার্যক্রম অব্যাহত রেখেছে প্রশাসন।

ইতোমধ্যে সাতক্ষীরা উপকূলীয় আশাশুনি ও শ্যামনগর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার দুই লাখেরও বেশী মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে যেতে মানুষের অনিহা রয়েছে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।

উপকূলীয় শ্যামনগর উপজেলার বাসিন্দা জাহিদ সুমন জানান, শ্যামনগর উপজেলার উপকূলবর্তী খোলপেটুয়া ও কালিন্দি নদীর পানি কয়েক ফুট বৃদ্ধি পেয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন জানান, দেবহাটার ইছামতি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।

অন্যদিকে, আশাশুনি উপজেলার খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের পানিও বৃদ্ধি পেয়েছে। নদীর পানি উত্তাল হয়ে উঠেছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী বলেন, ঝড়ো বাতাসের সঙ্গে নদীর পানি ও ঢেউ কিছুটা বৃদ্ধি পেয়েছে। শেষ মুহূর্তেও উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলমান রয়েছে। বর্তমান পর্যন্ত ৯৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় প্রস্তুত উপজেলা প্রশাসন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ২৯ জন করোনায় আক্রান্ত, জেলা প্রশাসকের নানান প্রস্তুতি

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting