দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:১৮
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...
“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালালিড নিউজসাতক্ষীরা জেলা

ঘূর্ণিঝড় আম্ফানে লন্ডভন্ড সাতক্ষীরার তালা উপজেলা

কর্তৃক kobirubel.satnadee মে ২২, ২০২০
মে ২২, ২০২০ ০ কমেন্ট 394 ভিউস

আকবর হোসেন,তালা: ঘূর্ণিঝড় আম্ফানে লন্ডভন্ত সাতক্ষীরার তালা উপজেলা। আম,পান,কলা সবজিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ভেংগে গেছে ঘরবাড়ীসহ কোটি টাকার গাছপালা।

সরেজমিনে বিভিন্ন স্থনে গিয়ে দেখা যায়, গাছ পালা ভেঙ্গে রাস্তা ঘাট বন্দ হয়ে গেছে। মুরগির ফার্ম, আম, পান,কলার ব্যাপক ক্ষতি হয়েছে।

তালা রহিমাবাদ গ্রামের পোল্টি ফার্ম ব্যবসায়ী মোঃ রায়হান শেখ বলেন, আমার ২টি ফার্ম ঘূর্ণিঝড় আম্পানে একবারে তচনচ হয়েগেছে। ১১শত মুরগী ছিলো, ৯শত এর বেশী মুরগী মারা গিয়েছে। ২টি ফার্ম একেবারে ভেংগে গিয়েছে। এক একটি মুরগী দেড় কেজি ওজন হবে। আমি একেবারে নিঃস্ব হয়েগেছি। আমার ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এমনই বক্তব্য দিয়েছিলেন বারুইহাটি গ্রামের আহম্মদ কেরানী। তার বশত বাড়ি টিনের চাল ভেংগে ঘরের ভিতরে থাকা সকল আসবাবপত্র ভেঙ্গে গিয়েছে।

ইসলামকাটি ইউপি চেয়ারম্যান সুভাষ সেন বলেন, ইসলামকাটি ইউনিয়নে কোটি টাকার উপরে ক্ষতি হতে পারে। বিশেষ করে পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। আমি ২দিনে ইউনিয়নে প্রায় সকল এলাকা পরিদর্শন করেছি। মানুষ প্রচুর ক্ষতিগ্রস্থের মধ্যে হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ আব্দুল্লাহ-আল মামুন বলেন, এ পর্যন্ত ৯০৪ হেক্টর জমির ফসলের ক্ষতি বলে জানা গেছে। এর মধ্যে আম, পান,কলা এবং সবজির ক্ষতির পরিমান বেশী।

তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদুল হক জানান, উপজেলার ১১৩টি আশ্রায় কেন্দ্রে ২২হাজার ৩শত ব্যক্তি আশ্রায় গ্রহন করেছিলো। এ পর্যন্ত জানা খবরে ১০ জন মানুষ ৮টি গরু এবং ৩০টি ছাগল আহত হয়েছে। এর মধ্যে ৪টি ছাগল মারা গেছে। মৎস বা চিংড়ি ঘের ভাঙ্গার কোন সংবাদ পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, এখনও পর্যন্ত আমরা সঠিক কোন তথ্য দিতে পারছি না। আমি বিভিন্ন এলাকা পরিদর্শন করে সঠিক তথ্য আপনাদের প্রদান করবো। তবে উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, ঘূর্ণিঝড় আম্পানে মানুষের অনেক ক্ষতি হয়েছে। বেশীর ভাগ আম, পোল্টি,পান ও কলায় প্রচুর পরিমানে ক্ষতি হয়েছে। আমি তালা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। একদিকে করোনা অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পান মানুষের মধ্যে ভীতি কাজ করছে। তবুও মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রর্থনা করি তিনি যেন সকলের ভাল রাখেন।

সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যড, মুস্তফা লুৎফুল্লাহ বলেন, টিআরএম প্রকল্পের বাঁধ এর ৬টি স্থানে ভেংগে লোকালয় প্লাবিত। বালিয়া গ্রামে ৪০টি পরিবার পানিবন্ধি। আমি সরকারী স্ব-স্ব দপ্তরে নির্দেশ দিয়েছি সকল ক্ষতিগ্রন্থ ব্যক্তিদের তালিকা প্রস্তুত করতে। তাহাছাড়া আমি নিজেও বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আম্ফানের আঘাতে লন্ডভন্ড শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরার তালায় নারী পুলিশকে মারপিট

রিলেটেড পোস্ট

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...

জুন ২০, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...

জুন ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting