Tag: খাদ্য সামগ্রী বিতরণ
-
কলারোয়ায় অসহায়দের মাঝে ফুড ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ
কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ার বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শুক্রবার সকালে বাংলাদেশ ফুড ব্যাংকের সহযোগিতায় ২শ’ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ফুড ব্যাংক এর চেয়ারম্যান আল মামুনের সার্বিক সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতা করেন সাতক্ষীরা জেলার ভলেন্টিয়ার শফিউল আজম, মোতাহার হোসেন সুপার।খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের ক্যাপ্টেন শামস, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, সমাজসেবক ডাঃ ফজলুর রহমান, নিউজ অফ কলারোয়ার সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, মোজাফফর হোসেন, প্রান্ত প্রমুখ। -
সাবেক এমপি কাজী আলাউদ্দীন এর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি কাজী আলাউদ্দীন এর পক্ষে ৩ হাজার ৬শ’ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরার কালীগঞ্জ সদরে মহামারী করোনা ভাইরাস সংকট মোকাবেলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দনি এর ১৫ লক্ষ টাকা আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ ও শ্যামনগর বিএনপি’র ব্যবস্থাপনায় কালীগঞ্জ ও শ্যামনগররে র্কমহীন, অসহায় ৩ হাজার ৬শ’ পরিবাররে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ র্কমসূচরি উদ্বোধন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু এবং বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।
এ সময় শ্যামনগর উপজলো বিএনপি’র সহ-সভাপতি মাসুদুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, যুগ্ম সম্পাদক আশেক এলাহী মুন্না, সাংগঠনকি সম্পাদক আলমগীর এবং কালীগঞ্জ উপজলো বিএনপি’র সহ-সভাপতি এবাদুল ইসলাম চেয়ারম্যান, বিএনপি নেতা ডাক্তার শফিকুল ইসলাম বাবু, জেলা যুবদলের নেতা হাসান শাহরিয়ার রিপন, সুমন রহমান সহ শ্যামনগর ও কালীগঞ্জ বিএনপি’র নের্তৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-
দরগাহপুরে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সচিব ইউসুফ হারুন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুরে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। রবিবার সকালে দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা ভাইরাস সংকট প্রতিরোধে সরকারি নির্দেশ পালনে মানুষ ঘরে অবস্থান করায় কর্মহীন ও অসহায় হয়ে পড়েছেন। এমন ১০০ অসহায় পরিবারের প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল ও নগদ ২০০ টাকা করে দেওয়া হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, ট্যাগ অফিসার ফিরোজ আহমেদ, সমাজ সেবক শেখ মতলুবার রহমান ও আলহাজ্ব শেখ ফৌজদার রহমান, দক্ষিন বাংলা অনলাইন নিউজ পোটালের সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, প্রধান শিক্ষক দরবেশ-ই-রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।