Tag: খাদ্য সামগ্রী বিতরণ

  • কাশিমাড়ীতে আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বেসরকারি সাহায্য সংস্থা রেইন ড্রপস ট্রাস্টের উদ্যোগে এবং বীকোন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়, বৃৃটেন’র সোয়ান্সী ইসলামিক একাডেমির ডাইরেক্টর ড. আব্দুস সালাম আজাদীর সার্বিক তত্বাবধানে ও দিক নির্দেশনায় গতকাল শুক্রবার সকালে উপজেলার জয়নগরে মরহুম সাবিলার রহমান সরদারের বাড়ি থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বীকোন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল গোলাম সারোয়ার, ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক আব্দুস সামাদ আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গনিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

  • খুলনায় নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় এবং খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ (শনিবার) বিকালে নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে দুইশত কর্মহীন, নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে পাঁচ কেজি করে চাল এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
    খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই পলাশ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মোশাররফ হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর ৩১, ৩০ ও ২২ নম্বর ওয়ার্ডের দুইশত জন করে মোট ছয়শত কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে পাঁচ কেজি করে চাল এবং নগদ অর্থ বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

  • নিম্ন আয়ের কর্মহীনদের মাঝে খুলনা সিটি মেয়রের খাদ্য সামগ্রী বিতরণ

    করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (রবিবার) বিকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান-এর পক্ষ থেকে খুলনার মহেশ^রপাশা শহীদ জিয়া ডিগ্রি কলেজ চত্বরে ১ নম্বর ওয়ার্ডের তিনশত কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, তেল, ডাল, লবণ, সেমাই ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
    খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর পক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে করোনাভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান সিটি মেয়র। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় বাংলাদেশ সফল হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে কাজকর্ম করতে হবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চললে করোনাভাইরাস থেকে আমরা মুক্ত হতে পারবো।

    খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, শেখ মজনু, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ শাহাবুদ্দিন আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরে সিটি মেয়র শ্রম প্রতিমন্ত্রীর পক্ষে খুলনার ৩, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড ও আড়ংঘাটা ইউনিয়নসহ মোট এক হাজার ছয়শত কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, তেল, ডাল, লবণ, সেমাই ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    সকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় ২৫ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। পরে মেয়র দারোগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দুইশত জন কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

  • সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক ও তার পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান ও তার পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন আব্দুল মান্নানের বাসভবনে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, মিসেস রাবিয়া পারভীন, পৌর যুবলীগের আহবায়ক মো. মনোয়ার হোসেন অনু প্রমুখ। এসময় উপস্থিত অতিথিবৃন্দ ৩০০শত কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

  • কেড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতির অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

    কেড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগের অংশ হিসেবে কলারোয়ায় কেড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আমরা সেবক একতা সংঘের আহ্বায়ক শেখ রুহুল কুদ্দুসের অর্থায়নে হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (১২ মে) দুপুর ২ টার দিকে উপজেলার সীমান্তবর্তী ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা পূর্ব পাড়া মসজিদ প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ ও শারীরিক দূরত্ব বজায় রেখে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    ৫ নং কেড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আমরা সেবক একতা সংঘের আহ্বায়ক শেখ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনাভাইরাস মোকাবিলায় জনসচেতনতা মূলক আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাওহীদুজ্জামান,৫নং কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, দৈনিক সাতনদীর কেড়াগাছি প্রতিনিধি আক্তারুজ্জামান, কলারোয়া নিউজের পৃষ্ঠপোষক খায়রুল আলম(কাজল সরদার), সাংবাদিক মোঃ হোসেন আলী,স্থানীয় সমাজ সেবক মোঃ বদরুজ্জামান, ওয়ার্ড আ’লীগের সভাপতি আজিজুল ইসলাম,আ’লীগ নেতা কউছার আলী,ৎসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

    এ সময় চলমান মহামারি মোকাবিলায় করণীয় জরুরি খাদ্য সহায়তা,স্বাস্থ্য সেবা বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় এবং প্রায় ৮৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

  • তালায় ৮০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    বিশেষ প্রতিবেদক,তালা: সাতক্ষীরা তালায় উপজেলা প্রতিবন্ধী স্কুলে ৮০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রতিবন্ধী স্কুল চত্বরে খাদ্য সামগ্রী বিতারণ করা হয় ।

    খাদ্য সামগ্রী বিতারন অনুষ্ঠানে তালা উপজেলা প্রতিবন্ধী স্কুলের আয়োজনে ডিজিষ্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় উপদেষ্টা দেবাশিষ দাশের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। ডিএমএফ,র চেয়ারম্যান দিলীপ কুমার দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওবাউদুল রহমান,ইউপি সদস্য ইয়াছিন সরদার,ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান এলিট, শিক্ষনুরাগী শহিদুল ইসলাম, ডিএমএফ,র হিসারক্ষক দিপেন সরকার সহ স্কুলের প্রধান শিক্ষক ,সহকারী শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

    ডিজিষ্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের পরিচালক আশীষ কুমার দাশ জানান,করোনা ভাইরাসের কারনে তালা উপজেলা প্রতিবন্ধী স্কুলের ৮০টি দুস্থ প্রতিবন্ধী পরিবারের মাঝে জনপ্রতি মাঝে ৫ কেজি চাউল,১কেজি ডাল,২কেজি আলু,১কেজি লবন,১কেজি আটা,১টি সাবান,১লিটার তৈল বিতারণ করা হয়েছে।এই কার্যক্রম চলমান থাকবে।

  • শ্রীউলায় যুবলীগের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ

    ভ্রাম্যমাণ প্রতিনিধি : আশাশুনির শ্রীউলায় করোনা সংকট মোকাবেলায় ইউনিয়ন যুবলীগের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রবিবার সকাল ১০.৩০ টায় ২০০ পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন শ্রীউলা ইউনিয়ন যুবনেতা আলাউদ্দীন লাকি, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ গাজী, শ্রীউলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকুল হোসেন, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্রনেতা কামাল হোসেন, ইয়াসির আরাফাত পরাগসহ অন্যান্য নেতৃবৃন্দ । খাদ্য সামগ্রী বিতরণ শেষে অসুস্থ ও প্রতিবন্ধীদের দেখতে ও তাদের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেন নেতাকর্মীরা।

  • কালিগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে দরিদ্র, অসহায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এবং বাংলাদেশ বিসনেস এন্ড ডিজএবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর আর্থিক সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার দরিদ্র কর্মহীন ২৬ জন ব্যক্তির মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রত্যেক কে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ৫০০ গ্রাম লবণ ও ২টি সাবান প্রদান করা হয়।

    শনিবার সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত উপজেলা সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে খাদ্য সহায়তা ছাড়াও মাস্ক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সুবর্ন নাগরিক উন্নয়ন সংস্থার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, এছাড়াও উক্ত সংগঠনের প্রতিবন্ধী সদস্যরা উপস্থিত থেকে তাদের অনুভুতি ব্যক্ত করে বলেন করোন ভাইরাসের লক ডাউনে থাকা কঠিন সময়ে এই সমান্য খাদ্য সহায়তা আমাদের অনেকদিন বাচতে সহায়তা করবে। এজন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ।

  • বাঁকালে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন শওকত আলী

    নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন শহরের বাঁকাল এলাকার বিশিষ্ট সমাজ সেবক শওকত আলী। এ মহামারি পরিস্থিতিতে নিজের সামর্থ না থাকলেও মানুষের কষ্ট সহ্য করতে না পেরে অন্যের কাছ থেকে সহযোগিতা নিয়ে এবং নিজের জন্য রাখা ধান বিক্রি করে ১১৫ টি পরিবারের মধ্যে চাল,ডাল, তেল, সবজি সহ খাদ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

    শুক্রবার বেলা ৩টায় বাঁকাল সরদারপাড়া এলাকায় ১১৫টি অসহায় পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইসলাম হোসেন, আওয়ামীলীগ নেতা মারুফ আহমেদ, শামীম হোসেন, মোস্তাকিম বাবু প্রমুখ।

    এ বিষয়ে সমাজসেবক শওকত আলী বলেন, একসময়ে আর্থিক অবস্থা ভালো থাকলেও বর্তমানে ব্যবসা বাণিজ্য না থাকায় কষ্টে দিন চলছে আমার। কিন্তু তারপরও এ সংকটে মানুষের দুরাবস্থা দেখে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। সে কারণে নিজের জন্য রাখা ধান বিক্রি করে কর্মহীন হয়ে পড়া মানুষের সহযোগিতার পরিকল্পনা করি। সে পরিকল্পনা থেকেই মানুষের জন্য সামান্য উদ্যোগ গ্রহণ করেছি। যদিও আমার এ উদ্যোগে অনেকেই সহযোগিতা করেছেন। তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা।

  • শ্যামনগরের কাশিমাড়ীতে অসহায় পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

    জি.এম আমিনুর রহমান শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী ভাই ভাই এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জিএম হাফিজুর রহমানের উদ্যোগে অত্র ইউনিয়নে করোনা ভাইরাস (কোভিড -১৯) এ  দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (৮মে) সকালে কাশিমাড়ীর জয়নগর মোল্যা কমপ্লেক্স থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ। উক্ত খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ভাই ভাই এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জিএম হাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন। ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এসএম সাহজাহান, বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক সরদার, যুবলীগ নেতা রেজাউল হক, ইউপি সদস্য রাজগুল ইসলাম সরদার, জহুরুল হক মোল্যা প্রমুখ। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে অত্র ইউনিয়নের ১০০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।