Tag: খাদ্য সামগ্রী বিতরণ

  • ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে দেবহাটায় খাদ্য সামগ্রী বিতরণ

    কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: সামাজিক দূরত্ব বজায় রেখে দেবহাটায় ‘পেন্নিঅ্যাপেল’ এর অর্থায়নে ও ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে ১০০জন দুস্থ এতিম ছেলেমেয়েদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (৮সেপ্টেম্বর) সকাল ১০টায় মো: আ: কাদেরের সঞ্চালনায় হাদিপুরে দেবহাটা উপজেলার ৪টি ইউনিয়নের দুস্থ এতিম ছেলেমেয়েদের মাঝে চাউল ১৫কেজি, মুশুরের ডাল ১ কেজি, সোয়াবিন তেল ১লিটার, কলা ২কেজি এবং ৩০টি মুরগীর ডিম বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার এসিল্যান্ড মো: জহুরুল ইসলাম।

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ঢাকা আহছানিয়া মিশনের সাতক্ষীরা-১ এরিয়া ম্যানেজার মো: সেলিম হোসেন। পাশাপাশি ঢাকা আহ্ছানিয়া মিশনের অর্থায়নে ‘ডিড’ এর সার্বিক সহযোগীতায় সাতক্ষীরা জেলার দেবহাটা থানার হাদিপুর হতে ১০ জন অসহায় দরিদ্র নারীকে ১০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

    উল্লেখ্য, ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে দেবহাটা উপজেলার নওয়াপাড়া, দেবহাটা, কুলিয়া এবং পারুলিয়া ইউনিয়নের ১০০ দুস্থ এতিম ছেলেমেয়েদের নিয়ে এই কার্যক্রম অব্যাহত আছে।

  • শ্যামনগরে আম্পানে ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ১৫০ পরিবারের মাঝে বুয়েট প্রাক্তন ছাত্র সমিতি BUET alumni  ও বুয়েট শিক্ষক সমিতির যৌথ আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ আগষ্ট) পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাটে ক্ষতিগ্রস্থদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দেবহাটার কার্যসহকারি আব্দুস সালাম এর সহযোগিতায় সাতক্ষীরা শহর থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে উপদ্রুত এলাকায় পৌছে দেয়া এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আতাউর রহামান। খাদ্য সামগ্রীর প্যাকেজে ছিল চাউল, আলু, আটা, মুসুর ডাল ও সয়াবিন তেল।

    বিভিন্ন মাধ্যমে এ খবর জানতে পেরে পদ্মপুকুর ইউনিয়নের অসহায় এসব মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন বুয়েট প্রাক্তন ছাত্র সমিতি BUET alumni ও বুয়েট শিক্ষক সমিতি। উপদ্রত এলাকার বানভাসিদের জন্য ভবিষ্যতে তাঁদের সহযোগিতা অব্যহত থাকবে।

  • প্রতাপনগরে আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

    প্রতাপনগর(আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি থানার প্রতাপনগর ইউনিয়নে ঘূণীঘড় আম্পানে নদী ভেঙে দুই মাসের বেশি প্লাবিত হচ্ছে গ্রামের মানুষ। গ্রামের মানুষের কাছ থেকে আম্পান কেড়ে নিয়েছে বৃহৎ উৎসব দুইটি ঈদের আনান্দ, মানুষের মাঝে খাদ্য সংকট দিনদিন বেড়েই চলেছে। এমতাবস্থায় অসহায় মানুষের মাঝে খাবার পৌছে দিলেন বাংলাদেশের প্রথম উদ্ভিদ প্রযুক্তিবিদ ড.ফেরদৌসি বেগম রীনা।

    তাঁর অর্থয়নে গতকাল বৃহস্পতিবার ঘূর্ণিঘড় আম্পানে নদী ভাঙ্গন কবলিত এলাকার অসহায় দদ্রির পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও ঘর মেরামতের জন্য খুটি বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বাড়ী বাড়ী পৌছে দেন হুজাইফা আল-আমিন, আজহারুল ইসলাম, জুবায়ের হোসেন (রনি) ও মামুন ইসলাম প্রমুখ।

  • দেবহাটায় মৃত্তিকা মানবিক ইউনিটের খাদ্য সামগ্রী বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: “সকলের তরে সকলেই আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার মানবিক সংগঠন মৃত্তিকা মানবিক ইউনিট এর উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    ২৯ শেষ জুলাই বুধবার সকাল ১১ টায় মৃত্তিকা মানবিক ইউনিট এর পরিচালক ও উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম সামি (আমেরিকা প্রবাসী) ও আহবায়ক মোঃ মিঠুন শাহারিয়া শাকিব( সিঙ্গাপুর প্রবাসী) এর সহযোগীতায় ও আমেরিকা প্রবাসী সংগঠন “সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএ ইনক এর আর্থিক সহায়তায়, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকুলীয় উপজেলা কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের ৭০টি পরিবারের মাঝে ও দেবহাটার সেকেন্দ্রা, কুলিয়া ও সখিপুরের ৭০ টি সহ মোট ১৪০ টি পরিবারে মাঝে বিভিন্ন খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, মুড়ি, সিমাই, দুধ,সাবান, স্যালাইন ইত্যাদি।

    উক্ত খাদ্য সামগ্রী বিতরণের সময় মৃত্তিকা মানবিক ইউনিট এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মৃত্তিকা মানবিক ইউনিট এর সহ সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য মাছুম, নিশান, শাহারিয়া প্রমুখ ।

  • খুলনায় শ্রমজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    প্রেস বিজ্ঞপ্তি: করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের উদ্যোগে আজ (রবিবার) সকালে নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে ঘরে থাকা একশত নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে চাল, ডাল, লবণ, আলু, সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ চলমান থাকবে। কোভিড-১৯ প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

    খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম মোজাফফর রশিদী রেজা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফারুক শেখ, সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে একশত কর্মহীন এবং ২৯ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে একশত কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে চাল, ডাল, লবণ, আলু, সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

  • কুলিয়ায় দুস্থ এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: সামাজিক দূরত্ব বজায় রেখে দেবহাটা উপজেলার কুলিয়ায় ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে ৪৬জন দুস্থ এতিম ছেলেমেয়েদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বুধবার (৮জুলাই) সকাল সাড়ে ১০টায় বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রোজেক্ট কো-অর্ডিনেটর মো: আ: কাদেরের সঞ্চালনায় কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের দুস্থ এতিম ছেলেমেয়েদের মাঝে চাউল ৩৫কেজি, মুশুরের ডাল ২ কেজি, সোয়াবিন তেল ২লিটার, কলা ২কেজি, আপেল ১কেজি এবং ৩০টি মুরগীর ডিম বিতরণ করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ঢাকা আহছানিয়া মিশনের সাতক্ষীরা-১ এরিয়া ম্যানেজার মো: সেলিম হোসেন।

    এ সময় ঢাকা আহছানিয়া মিশনের কুলিয়া ব্রাঞ্চ ম্যানেজার মো: শাহিন, ডা: তোজাম্মেল হক (মিনু), সিডিপি কমিটির সভাপতি সাংবাদিক ওমর ফারুক মুকুল, সাধারন সম্পাদক হোসেন আলী, সদস্য মহিউদ্দীন সরদার (লাল্টু) ও বিশিষ্ট টাইলস ব্যবসায়ী এস.এম মজনুর রহমান উপস্থিত ছিলেন প্রমূখ।

    এছাড়া ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে দেবহাটা উপজেলার নওয়াপাড়া, দেবহাটা, কুলিয়া এবং পারুলিয়া ইউনিয়রে ১০০ দুস্থ এতিম ছেলেমেয়েদের নিয়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

  • দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটা উপজেলার চারটি ইউনিয়নে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে ৪৩টি প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭জুলাই) হাদিপুর হাটখোলা ঢাকা আহছানিয়া মিশনের অফিসে প্রোজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান।

    এ সময় তিনি ৪৩টি প্রতিবন্ধী পরিবারের মাঝে চাউল ৩৫কেজি, মুশুরের ডাল ২ কেজি, সোয়াবিন তেল ২লিটার, কলা ২কেজি, আপেল ১কেজি এবং ৩০টি মুরগীর ডিম বিতরণ করেন।

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ঢাকা আহছানিয়া মিশনের সাতক্ষীরা-১ এরিয়া ম্যানেজার মো: সেলিম হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর ফারুক মুকুল। এছাড়া আরো ইউপি সদস্য আবুল হোসেন, সিডিপি কমিটির সদস্য আব্দুল হান্নান ও মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • কর্মহীন শ্রমিকদের মাঝে খুলনা সিটি মেয়রের খাদ্য সামগ্রী বিতরণ

    করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির উদ্যোগে আজ (মঙ্গলবার) সকালে নগরীর ৬ ও ৭ নম্বর ঘাট জেটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন চত্বরে ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডের তিনশত ঘরে থাকা কর্মহীন শ্রমিকদের মাঝে চাল, ডাল, লবণ, আলু, সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনার কারণে দেশের সাধারণ জনগণ না খেয়ে থাকবে না। আওয়ামী লীগ সরকার জনগণের পাশে রয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার, বার বার হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চালা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে না পরলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তিনি বলেন, করোনা থেকে পরিত্রাণ পেতে হলে সরকারি নির্দেশনা সকলের মেনে চলতে হবে। সরকার শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।

    খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোসারাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

    পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক জোড়াগেট ট্রাক টার্মিনাল চত্বরে ২১ নম্বর ওয়ার্ডের দুইশত ঘরে থাকা কর্মহীন শ্রমিকদের মাঝে চাল, ডাল, লবণ, আলু, সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করে।

    দুপুরে তিনি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ২৪ এবং ১৭ নম্বর ওয়ার্ডের পাঁচশত ৭১ জন করে মোট এক হাজার একশত ৪২ ঘরে থাকা কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ অর্থসহ খাদ্যসামগ্রী এবং নগরভবন চত্বরে পাদুকা শ্রমিকদের মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    এর আগে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির পক্ষ থেকে দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এর কাছে হস্থান্তর করা হয়। প্রেস কিজ্ঞপ্তি

  • খুলনায় কর্মহীন লেদার শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (রবিবার) সকালে নগরীর শঙ্খ মার্কেট চত্বরে ৮৫ জন কর্মহীন লেদার শ্রমিকদের মাঝে আট কেজি করে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

    খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনাভাইরাস প্রতিরোধে নিজ থেকেই বেশি সচেতন হতে হবে এবং সরকারি স্বাস্থ্যবিধিগুলো সকলের মেনে চলতে হবে। করোনার কারণে সরকার ঘরে থাকা অসহায়, দরিদ্র, দিনমজুর, কর্মহীনসহ সকল পর্যায়ের মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করে যাচ্ছে।

    খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ, লেদার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

  • দৌলতপুরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    মেহেদী হাসান, খুলনা থেকে: করোনাভাইরাসের কারণে সৃষ্ট লকডাউন পরিস্থিতিতে খুলনার দৌলতপুরে ‌‌‌ অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উৎকর্ষ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। অনেক স্বেচ্ছাসেবী-সামাজিক-রাজনৈতিক সংগঠন এই বিপদে অসহায়দের পাশে দাড়িয়েছেন। তেমনিভাবে পাশে দাড়িয়েছে সামাজিক সংগঠন উৎকর্ষ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের খুলনা মহানগরীর দৌলতপুর শাখার সভাপতি- শেখ সুমা।

    বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেল ৪টায় খুলনা মহানগরীর দৌলতপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের অফিসে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

    এ সময় উপস্থিত ছিলেন, উৎকর্ষ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রকল্প প্রধান- ফেরদৌসি খাতুন রিমি, স্পিকার- মোঃ সাজ্জাদ হুসাইন নজরুল, হিসাবরক্ষক- সুমাইয়া আক্তার, ফিল্ড অফিসার- রোজিনা আক্তার, নাজমা ফেরদৌসি ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সদস্যগণ।