Tag: করোনা শনাক্ত

  • কলারোয়া থানার ওয়ারলেস অপারেটর সহ দু’জনের করোনা শনাক্ত

    কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় নতুন করে থানার ওয়ারলেস অপারেটরসহ ২ ব্যক্তির করোনা পজিটিভি শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা ১০২ তে পৌঁছালো। নতুন করে আক্রান্ত ব্যক্তিদ্বয় হলেন, কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে চাকুরীর সূত্রে বসবাসরত তৌফিকুল ইসলাম (৪০) ও তার স্ত্রী কাকলী আক্তার (৩৪)।

    আক্রান্ত তৌফিকুল ইসলাম কলারোয়া থানায় ওয়ারলেস অপারেটর হিসাবে কর্মরত আছেন। আজ পর্যন্ত নতুনসহ করোনায় আক্রান্ত মোট ১০২ জনের মধ্যে ইতোমধ্যে ৮৮ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। আর ৩ জন পূর্বেই মারা গিয়েছেন। ফলে বর্তমানে উপজেলায় ১১ জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। আরো কয়েকজন করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন।

    বুধবার (২৬ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান নতুন করে ২ ব্যক্তির করোনা পজিটিভ’র বিষয়টি নিশ্চিত করে আরো জানান, এদিন (২৬আগস্ট) পর্যন্ত হাসপাতাল থেকে ৭২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হলে ইতোমধ্যে ল্যাব থেকে ৬৯৭ জনের রিপোর্ট হাসপাতালে এসেছে। এদিকে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, বুধবার (২৬আগস্ট) নতুন করে আক্রান্ত থানায় কর্মরত ব্যক্তির বসবাসরত বাড়িতে লকডাউন করা হয়েছে।

  • কলারোয়ায় আরও ৫ ব্যক্তির করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৮৪ জন

    কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সোমবার আরো ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে কলারোয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪ জন। তবে ইতোমধ্যে ৬১ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার মতো অবস্থায় রয়েছেন আরো কয়েকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার হুমায়ুন কবির(২৬), পৌরসভার ঝিকরা গ্রামের বিধান মন্ডল(২৯), হেলাতলা ইউনিয়নের শুভংকরকাটি গ্রামের শামীম হোসেন(৫২),পৌরসভার গোপীনাথপুর গ্রামের স্বরজিৎ কুমার ঘোষ(৩৭) ও যশোর জেলার রুপদিয়া এলাকার কোলাপাত্তি গ্রামের সহিদুল ইসলামের পুত্র আজমীর হোসেন(২৮)।

    তিনি কর্মসূত্রে কলারোয়াতে অবস্থান করেন। নতুন করে কলারোয়ায় করোনায় আক্রান্ত ৫ ব্যক্তির বাড়িতে সোমবার(১০আগস্ট) লক ডাউন করা হয়েছে বলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস (ওসি) জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বলেন, নতুন করে কলারোয়ায় ৫ ব্যক্তিসহ করোনায় আক্রান্ত হওয়া মোট ৮৪ জনের মধ্যে ৬১ জন করোনামুক্ত হয়েছেন।

    আর পূর্বেই করোনায় আক্রান্ত ২ ব্যক্তি মৃত্যবরণ করায় বর্তমানে উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত ২২ জন বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন । তিনি সোমবার কলারোয়ার নতুন ০৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার পর্যন্ত ৬৭৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হলেও এরমধ্যে ৬৫৭ জনের নমুনা রিপোর্ট ল্যাব থেকে হাসপাতালে এসেছে।

  • দেশে ২৪ ঘণ্টায় আরও ১৩৫৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩০

    অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৪২ হাজার ১০২ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ১৮৪ জনে দাঁড়িয়েছে।

    সোমবার দুপুরে করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনার বিষয়ে সর্বশেষ তথ্য জানান।

    তিনি বলেন, সোমবার ৪২৪৯টি নুমনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৬ জন। এতে দেশে সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪২ হাজার ১০২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯০৫ জন।

  • কলারোয়ায় আরো ৩ ব্যক্তির করোনা শনাক্ত

    কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় নতুন করে আরো ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত মোট ৫২ জনের মধ্যে ইতোমধ্যে ১৮ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরো কয়েকজন। বর্তমানে উপজেলায় ৩৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্নভাবে চিকিৎসাধীন রইলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    মঙ্গলবার (১৪ জুলাই) নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার যুগিখালী ইউনিয়েনের পাঁচনল গ্রামের রফিকুল ইসলাম(৫০), পৌরসভার গদখালি গ্রামের শাহজাহান কবির (৪৬) ও পৌরসদরের বাজার সংলগ্ন এলাকার হোসনেয়ারা (৬০)। ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘১৪ জুলাই পর্যন্ত ৫৮৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ইতিমধ্যে ল্যাব থেকে ৫৬৫ জনের রিপোর্ট এসেছে।

    এদিকে, নতুন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

  • সাতক্ষীরা সদর এমপি ও যুগের বার্তা সম্পাদক সহ ৬ জনের করোনা শনাক্ত

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি ও দৈনিক যুগের বার্তার সম্পাদক আবু নাসের মোঃ আবু সাইদ সহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

    গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করোনা আক্রান্তরা হলেন সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুস সবুর, তার স্ত্রী হোসনে আরা বেগম, তার ছেলে দৈনিক যুগের বার্তার সম্পাদক আবু নাসের মোঃ আবু সাইদ, সদর উপজেলার ঘোনা গ্রামের প্রসাদ কুমার মজুমদার এবং তালা উপজেলার মুরাকোলিয়া গ্রামের হাজিরা বেগম। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত ৩৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

    খুলনা মেডিকেল কলেজে ল্যাব থেকে সোমবার সকালে পাওয়া নমুনা রিপোর্টে ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি সোমবার সকালে ঢাকায় রওনা হয়েছেন। এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে এই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান।

  • কলারোয়ায় আরও ৪ জন করোনা পজিটিভ

    কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় নতুন করে ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ৫ দিনের ব্যবধানে কলারোয়ায় করোনা শনাক্ত হলেন ২৩ জন। শনিবার পর্যন্ত উপজেলায় ৪৬ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন। তবে এদের মধ্যে ১১ সুস্থ হওয়ায় বর্তমানে উপজেলায় করোনা আক্রান্ত রইলেন ৩৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর রহমান।

    শনিবার করোনা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন: উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের ঢেপা গ্রামের শের আলি (৫১), সি/ও- নিছার আলি, যুগিখালি ইউনিয়নের রাজনগর গ্রামের ফিরোজা খাতুন, সি/ও- আবুল কালাম, কেরালকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রামের সাইদুজ্জামান জাহিদ হাসান(২৮), সি/ও- সাদেক আলি এবং লাঙ্গলঝাড়া গ্রামের আশরাফুল ইসলাম রুবেল (২৮), সি/ও-মোঃ আব্দুল্লাহ সরদার।

  • কলারোয়ায় একই বাড়ির ৪ জন সহ নতুন ৭ জনের করোনা শনাক্ত

    কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় একই বাড়ির ৪ জনসহ নতুন করে আরও ৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ৩ দিনের ব্যবধানে কলারোয়ায় করোনা শনাক্ত হলেন ১৯ জন। বৃহস্পতিবার পর্যন্ত উপজেলায় ৪২ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন। তবে এদের মধ্যে ১১ সুস্থ হওয়ায় বর্তমানে উপজেলায় করোনা আক্রান্ত রইলেন ৩১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর রহমান।

    বৃহস্পতিবার শনাক্ত হওয়া একই বাড়ির ৪ জন বসবাস করেন কলারোয়া সরকারি কলেজের পাশে ইয়াছিন মুহুরীর বাড়িতে। এরা হলেন: মৃত বিষু সরদারের ছেলে খোরশেদ আলি (৬৫), হযরত আলির ছেলে আজগার আলি(৫৩), রাবেয়া খাতুন(৪৫) ও ফাতেমা খাতুন(২৮)। রাবেয়া ও ফাতিমার কেয়ার অফ দেখানো হয়েছে যথাক্রমে আজগার আলি ও আকতারুজ্জামানের নাম। এছাড়া একই দিনে শনাক্ত হওয়া অপর ৩ জন হলেন: উপজেলার খোরদো গ্রামের রবিউল ইসলামের ছেলে শুভ (১৬), ধানঘরা গ্রামের আবুল হোসেনের ছেলে আলমগীর (৩৮) ও বহুড়া গ্রামের আমির আলির ছেলে আকলাম হোসেন(৫৭)।

  • কালিগঞ্জে আরো ৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪২

    হাফিজুর রহমান: কালিগঞ্জ উপজেলায় এক ব্যাংক কর্মকর্তা সহ নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পযন্ত উপজেলায় মোট ৪২ জন আক্রান্ত হলো। ৬টি বাড়ী লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।

    গত ২৯ জুন কালিগঞ্জ উপজেলা থেকে মোট ২১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর তা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের বিষয়টি কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কল্যান কর্মকর্তা ডা: শৈখ তৈয়েবুর রহমানকে জানানো হয়। তিনি বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলকে অবগত করালে থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানকে সাথে নিয়ে করোনা এক্সপার্ট টিমের সদস্যরা ৬টি বাড়ী লকডাউন ঘোষনা করেন।

    করোনা আক্রান্ত ব্যাক্তিরা হলো মথুরেশপুর ইউনিয়নের মকুন্দপুর গ্রামের মধুসুধন পালের বাড়ীতে বসবাস কারি বাবলা আহম্মেদ(৩২), শীতলপুর গ্রামের আলেক গাজী পুত্র নুরুজ্জামান (৪৩), গণপ্রতি গ্রামের শেখ ইমামুল ইসলামের পুত্র রাকিব (৩২), এবং চাম্পাফুল ইউনিয়নের নজরুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন (৪৫), রতনপুর ইউনিয়নের কাটুনিয়া গ্রামের আব্বাজ উদ্দীনের বাড়ী বসবাস কারী জব্বার মোড়ল (৬০), নলতা ইউনিয়নের নলতা গ্রামের ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান (৪১)।

  • কলারোয়ায় আবারও ৩ জনের করোনা শনাক্ত

    কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আবারও করোনা পজিটিভ শনাক্ত হলেন ৩ ব্যক্তি। এ নিয়ে গত ২ দিনের ব্যবধানে করোনা শনাক্ত হলেন ১১ জন। বুধবার পর্যন্ত উপজেলায় ৩৪ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন।

    তবে এদের মধ্যে ১১ সুস্থ হওয়ায় বর্তমানে উপজেলায় করোনা আক্রান্ত থাকলেন ২৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান।

    বুধবার শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন: উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মুনছুর আলির ছেলে ফয়সাল হোসেন(২৫) এবং উত্তর দিগং গ্রামের আশরাফুজ্জামান (৪৫) ও একই গ্রামের নুরুজ্জামানের স্ত্রী মাহমুদা (৫৪)।

  • কালিগঞ্জে নতুন আরো ৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৫

    কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু ধরা পড়েছে। এই নিয়ে এ পযন্ত উপজেলার মোট ২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬টি বাড়ী লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

    সোমবার (৬ জুলাই) উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান এই বিষয়টি নিশ্চিত করে বলেন সোমবার রাতে তার রিপোর্ট হাতে এসে পৌছালে লকডাউনের জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়।

    করোনায় আক্রান্ত ব্যাক্তিরা উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের শেখ নুর মোক্তার হরুনের পুত্র শেখ শহিদুর রহমান (৪৭), একই গ্রামের মৃত নুরুল হুদা স্ত্রী রহিমা খাতুন (৬৫), কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের নুজরুল ইসলাম (৪৮), মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের নুরুল হকের কন্যা শাহিনা (২৫), নলতা ইউনিয়নের নলতা গ্রামের মৃত ওমর ফারুকের স্ত্রী শিরিনা বেগম (৪৩), এবং কালিগঞ্জ পল্লী অফিসের ক্যাশিয়ার শোভা দাস (৪০)।

    কালিগঞ্জ স্বাস্থ্য কমপে¬ক্স-এর স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, জুনের শেষের দিকে তাদের নমুনা সংগ্রহ করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শরীরে করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে। সোমবার রাতে বিষয়টি কালিগঞ্জ স্বাস্থ্য কমপে¬ক্স-এর স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমানকে জানান।

    বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানোর পর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নির্দেশে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে ৬ জনের বাড়ী লকডাউন ঘোষনা করেন।