Tag: করোনা শনাক্ত

  • কালিগঞ্জে আরো ৫ জনের করোনা শনাক্ত, ৫ বাড়ী লকডাউন

    কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় নতুন করে আরো ৫জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু সনাক্ত হয়েছে। এই নিয়ে এ পযন্ত উপজেলার মোট ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলো।

    শনিবার কালিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান এই বিষয়টি নিশ্চিত করে বলেন শনিবার সকালে তাদের রিপোর্ট হাতে এসে পৌছালে লকডাউনের জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়।

    করোনায় আক্রান্ত ব্যাক্তিরা হলো উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের মৃত শেখ রেজাউল ইসলামের স্ত্রী মুনজিলা বেগম (৩৭), তার কন্যা ফাতেমা খাতুন (১৩), নলতা ইউনিয়নের নলতা গ্রামের মৃত আব্দুল হকের পুত্র রূপালী ব্যাংকের সাবেক ম্যানেজার জাহিদুর রহমান (৪৩), কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামের নিরঞ্জন মন্ডলের পুত্র তপন মন্ডল (২৬) এবং ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের কালিগঞ্জ হাসপাতাল সংলগ্ন আজগার আলীর পুত্র সিরাজুল ইসলাম (৫০)।

    কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান গত ২৫ জুন কালিগঞ্জ উপজেলা থেকে ২৬টি নমুনা সংগ্রহ করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়লেও বাকী রিপোর্ট এখনো হাতে এসে পৌছায়নি। শনিবার বিষয়টি কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমানকে জানানো হয়।

    বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানোর পর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নির্দেশে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে আক্রান্ত ব্যক্তিদের ৫টা বাড়িতে এবং লকডাউন সাইনবোর্ড ও পতাকা টানিয়ে লক ডাউন ঘোষনা করা হয়।

    গত এক সপ্তাহ ধরে কালিগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস রোগী দিন দিন বেড়ে চলেছে। যে কারনে উপজেলা জুড়ে সর্বত্র আতংঙ্ক বিরাজ করলেও হাট বাজারে করোনা আচারণ বিধি না মেনে চলার প্রবনতা বেড়েই চলেছে। বিষয়টি উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে উপজেলা বাসী।

  • কালিগঞ্জে নতুন ২ জনের করোনা শনাক্ত, ২ বাড়ী লকডাউন

    হাফিজুর রহমান: কালিগঞ্জ উপজেলায় নতুন করে আরো ২জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু ধরা পড়েছে। এই নিয়ে এ পযন্ত উপজেলার মোট ৯ জনের শরীরে করোনা ভাইরাস হয়েছে। বুধবার উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান এই বিষয়টি নিশ্চিত করে বলেন বুধবার সকালে তার রিপোর্ট হাতে এসে পৌছালে লকডাউনের জন্য উপজেলা প্রশাসন জানানো হয়। করোনায় আক্রান্ত ব্যাক্তিরা হল আয়েশা খাতুন(৪৫) সে নলতা ইউনিয়নের নলতা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী, অপর জন পূর্ব নলতা গ্রামের মৃত ইরশাদ আলী বিশ^াসের পুত্র হোসেন আলী (৪৭)। কালিগঞ্জ স্বাস্থ্য

    কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান গত ২১ জুন তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিয়ার ল্যাবে পাঠানো হয়। গতকাল বুধবার তাদের নমুনা স্যাম্পেলে তাদের শরীলে করোনা পজিটিভ বিষয়টি জানা যায়।

    বিষয়টি জানার পর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নির্দেশে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে থানার উপ-সহকারি পরিদর্শক রুপক সাহা এবং ইউনিয়ন করোনা এক্সপার্ট টিম আক্রান্তদের বাড়ীতে যেয়ে ২টি বাড়ী লকডাউন ঘোষনা করেন।

  • কলারোয়ায় নতুন ২ জনের করোনা শনাক্ত

    কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ায় এক এএসআই ও এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তা করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান।

    করোনা পজিটিভ শনাক্ত হওয়া আসাবুর (২৮) কলারোয়া থানায় এএসআই ও শহিদুল ইসলাম (৫২) গ্রামীণ ব্যাংকের কয়লা শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত। গত ১৬ জুন খোরদো গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত আল আমিন হাওলাদারও (২৩) করোনা পজিটিভ হন। এ নিয়ে গত ৩ দিনে কলারোয়ায় গ্রামীণ ব্যাংকের ২ জন স্টাফ করোনা পজিটিভ হলেন।

    জানা গেছে, ব্যাংকার শহিদুল ইসলামে বাড়ি সাতক্ষীরার দেবহাটায়। বসবাস করেন কলারোয়া সরকারি কলেজের পশ্চিম পার্শ্বের একটি ভাড়া বাড়িতে। তিনি বর্তমানে ওই ভাড়া বাড়িতেই অবস্থান করছেন। এএসআই আসাবুর সাতক্ষীরায় আইসোলেশনে রয়েছেন। সবমিলিয়ে উপজেলায় ১৪ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ জন। আরও ৪ জন সুস্থ ঘোষণা হওয়ার অপেক্ষায়।

  • সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য সহ ১০ জনের করোনা শনাক্ত

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় নতুন করে দুই পুলিশ সদস্যসহ মোট ১০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ৯৫ জন করোনা শনাক্ত হয়েছে।

    করোনা আক্রান্তরা হলেন, সাতক্ষীরা সদর থানার পুলিশ সদস্য হাফিজুল ইসলাম, কলারোয়া থানার পুলিশ সদস্য আশরাফুল ইসলাম, কলারোয়া উপজেলার শহিদুল ইসলাম, তালা উপজেলার মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলার বেলেডাঙ্গাবাজার এলাকার নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা মমরেজপুর এলাকার নাইম হোসেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নাছির উদ্দীন, একই এলাকার সৈয়দ মিজানুর রহমান, পরাতন সাতক্ষীরার এলাকার প্রদীপ দত্ত ও ইটাগাছা এলাকার দীপঙ্কর। ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তাদের আশে পাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

    সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৪৯১ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ১ হাজার ২৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৯৫ জনের করোনা পজিটিভ ও বাকীসব রিপোর্ট নেগেটিভ এসেছে।

  • সাতক্ষীরায় আরো ১ জনের করোনা শনাক্ত, জেলায় মোট আক্রান্ত-৮৫

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় নতুন করে আরো ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ৮৫ জন করোনা শনাক্ত হয়েছে।

    করোনা আক্রান্ত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের রবিউল ইসলাম। ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ তার আশে পাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

    সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৪শ’ ৭৬ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতোমধ্যে ১ হাজার ২৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৮৫ জনের করোনা পজিটিভ ও বাকী সব রিপোর্ট নেগেটিভ এসেছে।

  • সাতক্ষীরায় নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় নতুন করে আরো ১২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ৭৮ জন করোনা শনাক্ত হয়েছে।

    করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার আফরোজা খাতুন, একই এলাকার আহসান কবির, শহরের মুনিজিতপুর এলাকার মনিরুজ্জামান, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের রাজু আহমেদ, তালা উপজেলার জালালপুর গ্রামের রিপন মোড়ল, তালা উপজেলা সদরের রমা দাস ও অহনা বিশ^াস, দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের সায়রা বিবি, একই গ্রামের রাজু আহমেদ, একই উপজেলার বদরতলা গ্রামের খাদিজা বিবিসহ ১২ জন। ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তাদের আশে পাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা।

    সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৯০২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৭৮ জনের করোনা পজিটিভ ও বাকীসব রিপোর্ট নেগেটিভ এসেছে।

  • সাতক্ষীরায় আরো এক জনের করোনা শনাক্ত

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় নতুন করে আরো এক জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানান জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ৫৮ জন করোনা শনাক্ত হয়েছে।

    করোনা আক্রান্ত ব্যক্তি হলেন, সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার আনিসুজ্জামান। এ ঘটনায় করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ির লক ডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা।

    সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা জেলা থেকে আজ পর্যন্ত মোট ১ হাজার ২৬৬ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৮৩৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৫৮ জনের করোনা পজিটিভ ও বাকীসব রিপোর্ট নেগেটিভ এসেছে।

  • শ্যামনগরে এক যুবকের করোনা শনাক্ত

    শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার উত্তর আটুলিয়া গ্রামে আব্দুর রহমান (২০) নামে এক যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। সে ওই গ্রামে রেজাউল গাজীর ছেলে। ঈদের আগে সর্দি কাশি নিয়ে সে নিজ বাড়ীতে ফিরে আসে।
    শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৭ মে নমুনা সংগ্রহ করে খুলনায় ল্যাবে পাঠানোর পরে পরীক্ষা শেষে তার রিপোর্ট পজেটিভ আসে। নিজ বাড়ীতে ওই যুবকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
    শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, আক্রান্ত যুবকের বাড়ী লক ডাউন করা হয়েছে।

    শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজর গিফারী বলেন, অদ্যবধি শ্যামনগরে ২জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে।

  • সাতক্ষীরায় আরও এক যুবকের শরীরে করোনা শনাক্ত

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। নারায়নগজ্ঞ থেকে ফিরে তিনি কোয়ারেন্টাইনে ছিলেন বলে নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা.জয়ন্ত কুমার।
    তিনি বলেন, তার বাড়ি দেবহাটা উপজেলায়। নারায়নগজ্ঞ থেকে ফিরে তিনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে বিষয়টি আমাদের জানানো হয়েছে।
    সাতক্ষীরা সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়াত বলেন, রেজাউল ইসলাম নামের ওই যুবকের ব্যাপারে এখনো বিস্তারিত জানতে পারিনি। আমরা খোঁজ খবর নিচ্ছি। এ নিয়ে সাতক্ষীরা থেকে পাঠানো নমুনায় দুইজনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়লো।