Home Blog Page 7

সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে সমাবেশ

0
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে এক কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।  অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   সদর থানা অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম,  তদন্ত ইন্সপেক্টর জামিল কবির, জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর এডমিন- গৌরাঙ্গ পাল।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন,  সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিএম আলতাফ হোসেন সহ শিক্ষক, ছাত্র,ও অভিভাবকরা।
​অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে পুলিশ ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং একটি অপরাধমুক্ত প্রগতিশীল সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

পায়ু পথে মিলল দেড় কোটি টাকার স্বর্ণের বার, ভারতীয় নাগরিক আটক

0
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে এক ভারতীয় নাগরিকের কাছ  ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় জহির শাহ গোলাম হোসেন (৪৩) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে ভোমরা স্থল বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত জহির শাহ গোলাম হোসেন ভারতে মুম্বাই শহরের বাসিন্দা। আজ সোমবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানায় বিজিবি।
সাতক্ষীরা -৩৩ বিজিবির  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, ভারতীয় পাসপোর্টধারী এক ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা করছেন। এ তথ্যের ভিত্তিতে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ পাচারের বিষয়টি অস্বীকার করেন তিনি। পরে তাঁকে শারীরিক পরীক্ষার জন্য  হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার মাধ্যমে তাঁর মলদ্বারের ভেতরে লুকিয়ে রাখা দুটি প্যাকেটে স্বর্ণের বার  উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার করা স্বর্ণের ওজন ৮১৩. ৫০ গ্রাম। যার বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫

0

জি এম মুজিবুর রহমান, থেকে: সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশসহ ৫ আসামীকে করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাস বিরোধী মামলায় ২ জন এবং ওয়ারেন্ট ভূক্ত আসামী ৩ জন। গ্রেফতারকৃতদের সোমবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

থানাসুত্রে জানা গেছে, আসামী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ ও শ্বেতপুর গ্রামের আঃ গফুর সরদারের ছেলে বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম,মী ফকরাবাদ গ্রামের খায়বার গাজীর ছেলে সাইফুল গাজী, বাসুদেবপুর গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে আবু রাশেদ গাজী ও উত্তর গোদাড়া গ্রামের রাশেদ গাজীর ছেলে ছবেদ আলী গাজীকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

দেবহাটায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

0

মোমিনুর রহমান, দেবহাটা থেকে: দেবহাটায় ৩০০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ সাইদুর রহমান পল্টু (৪৩) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুই নভেম্বর ভোরে চরশ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত পল্টু চরশ্রীপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

দেবহাটা থানার এসআই মো. বেলায়েত হোসেন জানান,পল্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

.গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা হবে: রাশেদ প্রধান

0

নিজস্ব প্রতিবেদক: গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান। আজ সোমবার (২ নভেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের জামতলা এলাকায় লংমার্চ পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন ,‘লংমার্চ শেষ করে খুলনা বিভাগের ১০টি জেলা সফর করছেন। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে তৃণমূলের মানুষের মতামত নেয়া জরুরি। প্রথম লংমার্চের তুলনায় পরবর্তী লংমার্চগুলো আরও সফল হয়েছে। সর্বশেষ খুলনা-কুষ্টিয়া লংমার্চে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। নারী-পুরুষ নির্বিশেষে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষ স্বাগত জানিয়েছেন। তাদের কণ্ঠে বারবার একদফা আন্দোলনের দাবি শোনা গেছে।

রাশেদ প্রধান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগেও তারা গণভোট আগে আয়োজনের দাবি জানিয়েছিলেন। কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের মাধ্যমে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে বলে তিনি মনে করেন। ভবিষ্যতে কোনো নির্বাচন আয়োজনের আগে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, যাতে দেশে আর কোনো স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি সরকারের কার্যক্রমে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। আগামীতে সিলেটে লংমার্চ এবং পরবর্তী সময়ে ঢাকায় বিভাগীয় মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সারাদেশ থেকে লংমার্চ করে ঢাকায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে।’

সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে একদফা অর্থাৎ সরকার পতনের আন্দোলনের উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদে গণভোটের রায় মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে । অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া উচিত নয়।

মতবিনিময় সভা শেষে তিনি সাতক্ষীরাবাসীকে আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

0

শেখ আহসান হাবিব, কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলম (মনি) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

 

সোমবার (২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল গোবিন্দকাটি গ্রামের জাহাঙ্গীর আলম (মনি)-এর বসতবাড়ির দক্ষিণ পাশে একটি পুরোনো ঘরের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪ কেজি গাঁজাসহ গোবিন্দপুর গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী রাশিদা বেগমকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম (মনি) ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

 

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ শাহিনুর রহমান বলেন, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশ প্রশাসন দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো তৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং অপরাধের তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন

0

‎​মাসুদ রানা:‎সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের আয়োজনে ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলার মুন্সিপাড়ায় অবস্থিত আলামিন ট্রাস্টের ছাত্রশিবির অফিসে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নববর্ষের প্রকাশনাগুলোর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশনা সামগ্রী হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে—বড় এক পাতা ক্যালেন্ডার, ছোট এক পাতা ক্যালেন্ডার, বড় ইংরেজি ডায়েরি, বড় বাংলা ডায়েরি, মাঝারি ডায়েরি এবং পকেট ডায়েরি।
‎​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ,ভর্তি কার্যক্রম সম্পাদক আবু সালেহ সাদ্দাম, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সাহিত্য সম্পাদক ইমরান হোসেন আফজাল, কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, এইচআরডি সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান এবং স্পোর্টস সম্পাদক হাসানুল বান্না।
‎​অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নতুন বছরকে স্বাগত জানিয়ে জনকল্যাণমূলক ও মানসম্মত প্রকাশনা ছড়িয়ে দিতে ছাত্রশিবির সবসময় সচেষ্ট রয়েছে। উক্ত প্রকাশনাগুলো সাধারণ শিক্ষার্থী ও জনমানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কলারোয়ায় প্রবাসীর ইটভাটা জবরদখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে  

0
নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসীর বিনিয়োগ করা ৫০ শতাংশ শেয়ারের একটি ইটভাটা জোরপূর্বক দখল এবং আদালতের আদেশ অমান্য করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। বোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক লিখিত অভিযোগে কথাগুলো বলেন, ভুক্তভোগী প্রবাসী রাজু আহমেদ খান।
তিনি  বলেন, কলারোয়ার কাজীরহাট চিতলা এলাকার ‘পারুল ব্রিকস’ নামক ইটভাটাটি পরিচালনা করতেন পুটুনি গ্রামের আলমগীর হোসেন। ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তিনি ভাটার ৫০ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাব দিলে, ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ১ কোটি ৬৫ লাখ টাকা মূল্যে তার অর্ধেক শেয়ার কিনে নেন রাজু আহমেদ। ওই সময় নগদ ৮২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে তা সম্পন্ন করা হয়।
তিনি আরও বলেন, ভাটার অপর অংশীদার আলমগীর ব্যক্তিগত ঋণের দায়ে পরবর্তীতে পালিয়ে যান। এরপর জমির মালিকেরা পূর্বের ঋণের টাকা রাজুর কাছে দাবি করলে বিরোধ সৃষ্টি হয় এবং রাজু প্রবাসে চলে যান। এই সুযোগে কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আক্তারুল ইসলাম দলীয় প্রভাব খাটিয়ে জমির মালিকদের কাছ থেকে ৫ বছরের জন্য ইটভাটাটি লিজ নেন।এরপরও  আদালতের ১৪৫ ও ৮৮ ধারার নিষেধাজ্ঞা এবং পুলিশি নোটিশ অমান্য করে বিএনপি নেতা আক্তারুল ইসলাম গায়ের জোরে ভাটা পরিচালনা করছেন। শুধু তাই নয়, জমির মালিক আব্দুল হামিদ, আতিয়ার রহমান ও জনাব আলীর সাথে যোগসাজস করে ভাটায় রেখে যাওয়া প্রবাসীর প্রায় ৭ লাখ ইট বিক্রি করে আত্মসাৎ করা হয়েছে তিনি।
আলমগীর দীর্ঘদিন ধরে পলাতক এবং রাজু আহমেদের কাছ থেকেও কোনো অনুমতি বা লিজ নেওয়া হয়নি—তাহলে কীভাবে তিনি ভাটাটি দখল করলেন, সেই প্রশ্ন তোলেন ভুক্তভোগী প্রবাসী।
তিনি অবিলম্বে কষ্টার্জিত অর্থে কেনা ভাটার ৫০ শতাংশ মালিকানা ফেরত পাওয়া এবং এ বিষয়ে আইনগত প্রতিকার পেতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এবিষয়ে কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আক্তারুলের সাথে যোগাযোগ করলে তিনি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন,  আমি ভাটার মালিক আলমগীরের স্ত্রী পারুল এবং জমির মালিকদের কাছ থেকে ক্রয় করেছি। রাজু আহমেদের সাথে আলমগীরের লেনদেনের বিষয়ে আমার কিছু জানানেই। আমার প্রতিপক্ষরা তুচ্ছ বিষয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে।

শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় ইজিবাইক চালক নিহত

0

জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় সাগর আলী (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর কাহারপাড়ার সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের সওকাত গাইনের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী হাজী আফসার উদ্দিন গাইন জানান, সোমবার সকালে সাগর আলী ইজিবাইক নিয়ে সোনার মোড় মৎস্য আড়ত থেকে আসার পথে বংশীপুর কাহারপাড়ার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

 

ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে।