Home Blog Page 2735

কুশুলিয়ায় এবাদুল ও মৌতলায় বাটুল চেয়ারম্যান নির্বাচিত

0

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: পুলিশ, বিজিবি, আনসার, র‌্যাব, স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট’দের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মাধ্যমে কালিগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে উপ নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে কুশলিয়া ও মৌতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে, কৃষ্ণনগর ইউনিয়নে মেম্বর পদে এবংবিষ্ণুপুর ও তারালী ইউনিয়নে মহিলা মেম্বর পদে নির্বাচন হয়। বৃহস্পতিবার গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কুশুলিয়া ইউনিয়নের ফলাফল:
নির্বাচনে কুশুলিয়া ইউনিয়নের ৯টি কেন্দ্রে ৪৮টি বুথে ১৮ হাজার ১শ’ ২৪জন ভোটারের মধ্যে ৮ হাজার ৪শ’ ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ২শ’৮৬টি ভোট বাতিল হয়। কুশুলিয়া ইউনিয়নে উপজেলা বি,এন,পি’র সহ সভাপতি শেখ এবাদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীকে ৬হাজার ৮শ’ ৮২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য সাতক্ষীরা জর্জ কোটের এপিপি এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু নৌকা প্রতীকে পায় ১হাজার ১শ’ ৪৩ ভোট।

মৌতলা ইউনিয়নের ফলাফল:
মৌতলা ইউনিয়ন পরিষদের ৯টি কেন্দ্রে ৪২টি বুথে ১৫ হাজার ১শ’ ১১জন ভোটারের মধ্যে ৭হাজার ৫শ’ ৬৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ৪৮টি ভোট বাতিল হয়। নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কাজী রফিকুল ইসলাম বাটুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৮শ’ ৩৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মনোনিত প্রার্থী যুবলীগ নেতা শেখ মাহাবুবুর রহমান সুমন নৌকা প্রতীক নিয়ে ২হাজার ৭শ’ ৩২ ভোট পায়।

কৃষ্ণনগর ইউনিয়নের ফলাফল:
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে তপন রায় মোরগ প্রতীকে ৯শ’ ৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী নুর হোসেন তালা প্রতীকে পেয়েছে ৬শ’ ৫৮ভোট।

বিষ্ণুপুর ইউনিয়নের ফলাফল:
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে পূর্ণিমা রানী মন্ডল বই প্রতীকে ১ হাজার ৩শ’ ৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুফিয়া খাতুন পায় ৪শ’ ২৭ ভোট।

তারালি ইউনিয়নের ফলাফল:
তারালী ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে লিপিয়া খাতুন তালগাছ প্রতীকে ১ হাজার ৫শ’ ৮৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটততম প্রতিদ্বন্দ্বী থানা আওয়ামীলীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু সূর্যমূখী প্রতীকে পেয়েছে ৫শ’ ৯১ ভোট।

ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ:
কুশুলিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু ভোটে অনিয়ম ও কারচুপি অভিযোগ করে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর পরাজিত করার অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের বিরুদ্ধে। তিনি সাংবাদিকদের বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীকে হারানোর জন্য তিনি সকাল ৮টার পরিবর্তে ৯টার সময় ভোট শুরু করেন। তিনি শাসক দল আওয়ামীলীগকে ঘৃণা করে বি,এন,পি’র খালেদা তারেকের অনুসারী হয়ে আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্পে যেয়ে আওয়ামীলীগ নেতা কর্মীদের মারপিট ও বিতাড়িত করেন। এব্যাপারে তিনি বলেন আমি তার বিরুদ্ধে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় আওয়ামীলীগ, প্রধান মন্ত্রী, ডি,আই,জি, পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের বিরুদ্ধে আরও বলেন তিনি এখানে যোগদান করার পর থেকেই নিজেকে প্রধানমন্ত্রীর চেয়েও ক্ষমতাধর ব্যক্তি মনে করেন। যার কারণে বিগত উপ নির্বাচনে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর এবং উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর ভরাডুবি হয়।
এপ্রসংগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন তার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে বলেন, আমি বর্তমান সরকারের নির্বাচন কমিশনের অধীনে এবং কমিশনের নির্দেশে দায়িত্ব পালন করেছি। অবৈধ সুবিধা দিয়ে তাকে বিজয়ী করার ব্যবস্থা না করার কারণে তিনি আমার বিরুদ্ধে নানাবিধ অপ্রচার চালিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করছেন।

পাইকগাছায় উপ-নির্বাচনে কাকাকে হারিয়ে ভাইপো চম্পক ইউপি সদস্য নির্বাচিত

0

প্রমথ সানা,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার দেলুটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কাকাকে হারিয়ে ভাইপো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার উপ-নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ভাইপো চম্পক কুমার বিশ্বাস (মোরগ প্রতীক) ৪শ’৯২ ভোট ও কাকা বিদ্যুৎ কুমার বিশ্বাস (ফুটবল প্রতীক) ৪শ’৬৭ ভোট পেয়েছে। বেসরকারী ফলাফলে ২৫ ভোটের ব্যবধানে ভাইপো চম্পক নির্বাচিত হয়েছে। মোট ১ হাজার ১শ’ ৬৫ জন ভোটারের মধ্যে ৯শ’ ৬৪ জন ভোটার তাদেও ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে কামাল উদ্দীন ও প্রিজাইডিং অফিসার হিসেবে মীর নূরে আলম সিদ্দিকীদায়িত্ব পালন করেন । নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, দাকোপ সার্কেল শেখ আব্দুল¬াহ আবুল কালাম আজাদ, থানার ওসি এমদাদুল হক শেখ, এস,আই নাজমুল হক, এস,আই আল-ইমরান, এএসআই আব্দুল কাদের, কামরুজ্জামান সহ অর্ধশতাধিক আইনশৃংখলা বাহিনী দ্বায়িত্ব পালন করেন। উলে¬খ্য, সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য দীপক মন্ডলের মৃত্যুতে ১৯ মে এ পদটি শূন্য হয়।

দরগাহপুর ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মনোয়ারা মহিলা মেম্বর নির্বাচিত

0

আশাশুনি( সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন পরিষদের ৬, ৮ ও ৯নং ওয়ার্ডে মনোয়ারা বেগম বে-সরকারি ভাবে মহিলা মেম্বর নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

দরগাহপুর ইউনিয়নের ফলাফল:
দরগাহপুর ইউনিয়ন পরিষদের ৬, ৮ ও ৯নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে মহিলা মেম্বর পদে মনোয়ারা বেগম (কলম প্রতীক) ১হাজর ৩শ’ ১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বিপ্রার্থী মর্জিনা খাতুন (সূর্যমুখী ফুল) পেয়েছে ৯শ’ ৯৪ ভোট।

কুল্যায় ১,২ ও ৩নং ওয়ার্ডে পারভিন সুলতানা মহিলা মেম্বর নির্বাচিত

0

আশাশুনি( সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের ১, ২, ও ৩নং ওয়ার্ডে পারভিন সুলতানা বে-সরকারি ভাবে মহিলা মেম্বর নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

মহিলা মেম্বর: কুল্যা সংরক্ষিত (১, ২ ও ৩নং) ওয়ার্ডে পারভিন সুলতানা (বই প্রতীক) ১হাজার ৭শ’ ১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে নবীজান খাতুন (বক প্রতীক) ১হাজার ৪শ’ ৭ ভোট, সালমা খাতুন (মাইক) ৫শ’ ১ ভোট, ছবেদা বেগম (কলম) ৩শ’ ৩১ ভোট, এবং খালেদা বেগম (সূর্য্যমুখী ফুল) ২শ’ ২৩ ভোট পেয়েছে।

আশাশুনির কুল্যা ইউনিয়নে নৌকার হারুন চৌধূরী চেয়ারম্যান নির্বাচিত

0

আশাশুনি( সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

কুল্যা ইউনিয়নের ফলাফল:
চেয়ারম্যান:কুল্যা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল বাছেত ওরফে হারুন চৌধুরী (নৌকা প্রতীক) ৪ হাজার ৪শ’ ৫০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রয়াত ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলামের স্ত্রী জাহিদা ইসলাম পুতুল (চশমা প্রতীক) পেয়েছে ৩হাজার ৯শ’ ৮৭ ভোট। অপর প্রার্থীদের মধ্যে প্রয়াত চেয়ারম্যানের ভাইপো ওমর ছাকি ফেরদৌস পলাশ (আনারস প্রতীক) ২ হাজার ৮শ’ ২৬ ভোট ও সাবেক ইউপি সদস্য আলহাজ¦ আব্দুল মাজেদ গাজী মোটর সাইকেল প্রতীক) ২ হাজার ২শ’ ৭১ ভোট পেয়েছে।

ভারতে পাস হলো তিন তালাক বিল

0

সাতনদী ডেস্ক : অবশেষে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিরোধী দলকে তোয়াক্কা না করেই ভারতের লোকসভায় পাশ হলো তিন তালাক বিল।

কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও ডিএমকে দলের তীব্র বিরোধিতা সত্ত্বেও ভারতে লোকসভায় উত্থাপন করা হয়েছে বহুল বিতর্কিত তিন তালাক বিল। বিলটি বিবেচনা করতে এবং তা পাস করাতে আজ বৃহস্পতিবার এ বিলটি পার্লামেন্টে উত্থাপন করেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এর আগে ক্ষমতাসীন বিজেপি দলের সব এমপিকে পার্লামেন্টে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছিল। অনলাইন জি নিউজ এ খবর দিয়ে বলেছে, তাৎক্ষণিকভাবে মুসলিম পুরুষদের তিন তালাক দেয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে তিন তালাক বিলে। একই সঙ্গে দোষী সাব্যস্ত করে তাকে জেল দেয়ার কথাও বলা হয়েছে।

মে মাসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। তারপর এটিই তার সরকারের প্রথম অধিবেশনে প্রথম খসড়া বিল। কিন্তু এ বিলের কড়া বিরোধিতা করেছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস ও ডিএমকে সহ বিরোধী দলগুলো।

বিজেপি নেতৃত্বাধীন সরকার বলছে, তারা লিঙ্গ সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে চায়। তাই এই বিলটি পাস করাতে চায় তারা। তারা আরও চায় বিলটি যাচাই বাছাইয়ের জন্য পার্লামেন্টারি কমিটিতে পাঠাতে। ওদিকে রাজ্যসভায়ও সরকার এ বিলটি উত্থাপন করতে চায়। ফলে রাজ্যসভায় দলের সব সদস্যকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে কংগ্রেস পার্টি। ১৪টি বিরোধী দল নিয়ে কংগ্রেস দাবি করছে, বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য।

সব স্কুলে সেক্স এডুকেশন দেওয়া উচিত : সোনাক্ষী

0

সাতনদী বিনোদন ডেস্ক : সেক্স নিয়ে সব সময় কথা বলতে ভালবাসেন হিন্দী নায়িকা সোনাক্ষী। একের পর এক কান্ড ঘটিয়ে তিনি আলোচিত। এবারও তার বেলায় ব্যতিক্রম হয়নি। যৌনতা নিয়ে পাঠ্য বইতে শিক্ষামূলক আলোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন।

সোনাক্ষী সিনহা এবার যৌনতা নিয়ে মুখ খুললেন সোনাক্ষী। মানুষকে সেক্স এডুকেশন দেবেন তিনি। যৌনতা নিয়ে সমাজের রাখঢাক ভাঙতে চলেছেন এই নায়িকা।

সোনাক্ষী বলেন, সেক্স নিয়ে লুকোচুরির কিছু নেই। বরং এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলা উচিত মানুষের জানা উচিত। সেক্স বিষয়টা আমাদের জীবন খুব স্বাভাবিক একটা বিষয়। খোলাখোলি কথা বললে সমাজের ক্ষতি হবে না। উল্টে উন্নতি হবে।

সোনাক্ষীর পরবর্তী ছবি ‘খানদানি সাফাখানা’তে এরকম এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। আগস্টের ২ তারিখ রিলিজ করবে এই ছবিটি। মজার ছলে এক নতুন গল্প বলতে চলেছে এই ছবি।

সোনাক্ষী এই ছবিতে একটি সাফাখানা চালান। আসলে দাবাখানা থেকে সাফাখানা। সোনাক্ষীর বাবা রোগীদের দেখতেন। সেখানেই সোনাক্ষী মানুষকে সেক্স সম্পর্কে সচেতনতা বাড়াতে শুরু করেন। আর এই নিয়েই পুরো সমাজ তার বিপক্ষে চলে যায়। সোনাক্ষী তবুও থেমে যান না।

তিনি বলেন, সেক্স কোনও গোপন রোগ নয়। আর সেক্স নিয়ে কথা বলাটা কোনও গোপন কথা নয়। মানুষ কেন এই বিষয়টাকে গোপন বিষয় ভাবেন? এমন ভাবার কারণ নেই। সব স্কুলে বাচ্চাদের সেক্স এডুকেশন দেওয়া উচিত।

আন্দোলনে যারা ব্যর্থ, গুজব ছড়ানো তাদের কাজ : আইজিপি

0

সাতনদী ডেস্ক : গুজব ছড়িয়ে সারাদেশে বিভ্রান্তি করতে চাইছে একটি মহল। সু-পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ওই চক্রটি।

ছেলেধরা গুজব ছড়িয়ে পিটিয়ে মানুষ হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার থেকে গুজববিরোধী সচেতনতা সপ্তাহ পালন করবে পুলিশ। শুক্রবার জুমার নামাজের খুতবায় এ বিষয়ে বলার জন্য মসজিদের ইমামদের অনুরোধ করা হয়েছে। গতকাল বুধবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ

পাটোয়ারী এ কথা জানিয়েছেন।

আইজিপি বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। শুধু দেশে না, দেশের বাইরে থেকেও এ ধরনের গুজব ও ফেসবুক পোস্ট এসেছে। উন্নয়ন বাধাগ্রস্ত করতে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সকল আন্দোলনে ব্যর্থ হয়ে এই সহজ পথটি অর্থাৎ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানোকে বেছে নিয়েছে তারা।

গুজব প্রতিরোধে পুলিশের করণীয় এবং আজ বৃহস্পতিবার থেকে গুজববিরোধী সপ্তাহ পালনের বিষয়টি জানাতে গতকাল সকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি। এতে র‌্যাবের মহাপরিচালক, পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি জানান, ছেলেধরা গুজব সৃষ্টিকারীদের মধ্যে এক ব্যক্তি দুবাইয়ে থাকেন। তাঁকে পুলিশ শনাক্ত করেছে। তিনি বলেন, ‘গণপিটুনির ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁরা সবাই নিরীহ, কেউ ছেলেধরা নন। গুজব ও গণপিটুনির ঘটনায় এ পর্যন্ত ৩১টি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, গুজব ছড়ানোর অভিযোগে ৬০টি ফেসবুক আইডি, ২৫টি ইউটিউব লিংক এবং ১০টি অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারণের উদ্দেশে আইজিপি বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনি আইন হাতে তুলে নিলেন মানে অজান্তে হত্যা মামলায় জড়িয়ে গেলেন।’

সরকারি প্রশিক্ষণে ভারতে গেলেন ইউএনও আলিফ রেজা

0

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা সরকারি ভাবে প্রশিক্ষণে অংশ নিতে ভারত রওয়ানা হয়েছেন। ভারতের ‘ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ণ্যান্স’-এ ২৯ জুলাই প্রশিক্ষণ শুরু হবে। চলবে ৯ আগষ্ট পর্যন্ত। ৪৮ তম মিড ক্যারিয়ার ট্রেনিং প্রোগ্রাম ইন ফিড এ্যাডমিনিট্রেশান ফর সিভিল সার্ভেন্টস অব বাংলাদেশ বিষয়ক প্রশিক্ষণের উদ্দেশ্যে তিনি আশাশুনি হতে ২৪ জুলাই ঢাকায় রওয়ানা হয়েছেন। তার শুভ যাত্রা এবং সফল প্রশিক্ষণের জন্য তিনি সকলের কাছে দোওয়া কামনা কামনা করেছেন।

আশাশুনিতে শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকদের কর্ম সম্পাদন চুক্তি

0

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাপসন্ডা ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ জুলাই) আশাশুনি উপজেলা রিসোর্স সেন্টারে এ চুক্তি সম্পাদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।কাপসন্ডা ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী এবং ঐ ক্লাষ্টারের ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯-২০২০ বর্ষের জন্য কাজের জবাবদিহিতা ও স্বচ্ছতা জোরদার এবং নিশ্চিত করা ও কাজে গতিশীলতা আনার জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়। যাতে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০২১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয়ের সকল শিশুর জন্য সমতা ভিত্তিক মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরন সম্ভব হয়। ফলে এইউইও এবং প্রধান শিক্ষকগণের মধ্যে এই চুক্তির মাধ্যমে কাপসন্ডা ক্লাস্টারে প্রাথমিক শিক্ষায় নিয়োজিত সকল শিক্ষক নিজ নিজ দায়িত্ব পালনে আরো তৎপর হবে। টার্গেট সম্পন্ন করার মানসিকতা নিয়ে বিদ্যালয় ভিত্তিক সকল কাজ সঠিকভাবে করা হবে বলে আশা করা হয়। প্রাথমিক শিক্ষায় এই চুক্তি এক মাইল ফলক হবে।