নিজস্ব প্রতিবেদক: “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য কাজী নজরুল ইসলাম, মাহফুজা সুলতানা রুবি, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, এম.এ হাকিম, ওবায়দুর রহমান লাল্টু, মো. আল ফেরদাউস আলফা, মহিতুর রহমান ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ। এসময় জেলা পরিষদের সদস্য এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ক্ষতিগ্রস্থ পরিবার/প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়েজেনে প্রধান অতিথি হিসেবে এ ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা দরিদ্র ও অসহায় মানুষের কথা ভাবেন বলেই তিনি জননেত্রী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবে রুপ নিয়েছে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। এসময় সকলের কাছে দেশের উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া চাইলেন এমপি রবি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ জেলা সভাপতি সৈয়দ জয়নুল আবেদীন জসি, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, ইউপি সদস্য ফেরদৌসী ইসলাম মিষ্টি প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ক্ষতিগ্রস্থ ১১৭টি পরিবার ও ৭টি প্রতিষ্ঠানের মাঝে ১৩৪ বান ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ ৪ লক্ষ ২ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক।
সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল খালেক, জাতীয় গোয়েন্দা সংস্থা (এন.এস.আই)’র বিদায়ী উপপরিচালক মো. মোজাম্মেল হক, নবাগত উপপরিচালক মো. জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুর রহমান লাল্টু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, ইসলামীক ফাউন্ডেশন সাতক্ষীরার উপপরিচালক মো. রফিকুল ইসলাম, জেলার আবু জাহেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশীস সরদার, জেলা মৎস্য অফিসার মো. মশিউর রহমান, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক প্রমুখ। জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় যে সব বিষয় নিয়ে আলোচনা হয় ঃ জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামালা মামলার অগ্রগতি বিষয়ে, ২০১৩ সালের মামলার অগ্রগতি বিষয়ে, সম্প্রতি প্রকাশ্যে দিবালোকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম হত্যাকান্ড বিষয়ে, শহরের যানজট নিরসনে ব্যবস্থা গ্রহণ ও যানজট নিরসনে দ্রুত বাইপাস সড়কের উদ্বোধন, আসন্ন পবিত্র ঈদুল আযহা সুষ্ঠভাবে উদ্যাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা, মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় গুরুত্বপূর্ণ সদস্যদের অনুপস্থিত বিষয়ে ব্যবস্থা গ্রহণে কেবিনেটে চিঠি পাঠানোর সিদ্ধান্ত, ১লা আগস্ট থেকে সাতক্ষীরা প্রাণসায়ের খালের দু’ধারে ও সড়কের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু, ছেলে ধরা আতঙ্ক নিয়ে গুজব, ডেঙ্গু জর ও মাদক প্রতিরোধে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের ইমামদের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত, পুরাতন কোট মসজিদের স্থানে জননেত্রী শেখ হাসিনার প্রকল্প মডেল মসজিদ নির্মাণে বাঁধাগ্রস্থ হওয়া প্রসঙ্গে, শহরের বাঁকাল এলাকায় দুবৃত্তের দ্বারা এ.কে ট্রাভেলস পরিবহনে অগ্নিকান্ড, ভারতের আসামে ৪০ হাজার মুসলীম সম্প্রদায়ের মানুষদের ভারত সরকার অনাগরিক ঘোষণা করে তাদেরকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ করা হতে পারে এজন্য বিজিবিকে বিশেষ সতর্ক থাকার আহবান জানান হয় এ সভায়। সভা শেষে জাতীয় গোয়েন্দা সংস্থা (এন.এস.আই)’র বিদায়ী উপপরিচালক মো. মোজাম্মেল হক ও নবাগত উপপরিচালক মো. জাকির হোসেনকে কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এমডিএম মো. আবু সাঈদ।
সাতক্ষীরায় পুলিশী অভিযানে ২ মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-১৫
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ১ জন ও ২ জন মাদক ব্যবসায়ীসহ ১৫ জন আসামীকে গ্রেফতার করেছে।অভিযানের সময় পুলিশ ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। বুধবার(২৩ জুলাই)সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৫ জুলাই)সকাল পর্যন্ত আটটি থানার অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৪ জন,কলারোয়া থানা থেকে ২ জন,তালা থানা থেকে ৫ জন,শ্যামনগর থানা থেকে ২ জন,আশাশুনি থানা থেকে ১ জন,পাটকেলঘাটা থানা থেকে ১ জনসহ ১৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
সাতক্ষীরায় ৪ কোটি টাকার মাছ ৩৪ লক্ষ টাকায় নিলাম !
নিজস্ব প্রতিবেদক: গত বুধবার ১২টার দিকে সাতক্ষীরা বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিজিবি সদর দপ্তরের সামনে থেকে ৪টি ট্রাকে বিপুল পরিমান আমদানীকৃত বোয়াল, বাইন, গাবের দানা, ট্যাংরা, ভেটকী, কাউ, আমাদীসহ বিভিন্ন প্রজাতির মাছ প্রায় ৩৫০ কাটুন মাছ জব্দ করে কাস্টমসে জমা দেয়। যার আনুমানিক মূল্য সিজার লিস্ট অনুযায়ী ১কোটি ৪২লক্ষ ৮হাজার টাকা কিন্তু বাস্তবে তার বাজার মূল্য প্রায় ৪কোটি। কাস্টমস এর কিছু দূনীর্তিবাজ কর্মকর্তারা স্থানীয় ঠিকাদারদের জোগসাজগে গভীর রাতে প্রায় ১২টার দিকে গোপনে নিলামের ব্যবস্থা করে। সেখানে গিয়ে দেখা যায় উক্ত মাছ ১শটাকা কেজি দরে নিলাম উঠে। কিন্তু সে হিসাবে আনুমানিক একটা হিসাব ধরে ঐসকল মাছ ৩০ লক্ষ টাকায় চুক্তি করে কাস্টমস এবং মাছ ক্রেতারা। দর কসাকসির এক পর্যায়ে উক্ত টাকার ভ্যাট ৩লক্ষ ১২হাজার টাকা হয়। সে অনুযায়ী অল্প কিছু বেশি ধরে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকায় চুক্তি হয়। উক্ত নিলামে অংশ গ্রহন করেন অজয় ট্রেডার্স, জাহাঙ্গীর এন্টারপ্রাইজ, আশিক এন্টারপ্রাইজ, সৌরভ এন্টারপ্রাইজসহ ৭ থেকে ৮টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঐ ঠিকাদারী প্রতিষ্ঠানের মধ্য থেকে আলফার পরিচালিত আশিক এন্টারপ্রাইজকে ৩৪লক্ষ ৩শ ৭৫টাকায় মাছ গুলো দিয়ে দেওয়া হয়। পরে ঠিকাদাররা নিজেরা গোপন ভাবে ৪২ লক্ষ ৮হাজার টাকায় আশিক এন্টারপ্রাইজ এর কাছ থেকে দাম ধরে নিয়ে প্রায় সাড়ে ৮লক্ষ টাকা ভাগ বাটোয়ারা করে নেয়। নিলামে জানামতে নিয়ম অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকার কথা কিন্তু সেখানে পাওয়া যায়নি। কাস্টমস এর নিলাম কর্মকর্তা জাহিদুল ইসলাম সমগ্র বিষয়টি তদারকির মাধ্যমে উক্ত মাছ নিলাম করেন। সেখানে উপস্থিত ছিলেন বিজিবির প্রতিনিধি হাবিলদার বাশার (এন.সি.ও)। এব্যাপারে বিজিবির (সাতক্ষীরা) সি.ও এর কাছে জানতে চাইলে তিনি বলেন মাছ গুলো কার সঠিক তা আমরা বলতে পারব না। রুপা এন্টারপ্রাইজ নামে একটি আমদানি চালান পেয়েছি তাতে প্রোপাইটরের নাম, ঠিকানা নাই। এবং বন্ধন এন্টারপ্রাইজের গাড়িতে করে মাছ গুলো নিয়ে যাওয়া হচ্ছে। শুল্ক ফাঁকি দেওয়ার জন্য মাছ গুলো সামুদ্রিক মাছ হিসাবে আমদানি করার কথা থাকলেও সে গুলো মিষ্টি পানির মাছ আমদানি করে। এতে সরকারের কয়েক লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেয়। এব্যাপারে সিএন্ডএফ এর এক এজেন্সির প্রোপাইটর খালিদ হাসান শান্ত এর জানতে চাইলে তিনি জানান, মাছ গুলো আমদানি কারক ইছামনি ফুডস এবং সিএন্ডএফ সুন্দরবন এজেন্সি। ভোমরা বন্দরের একাধিক ব্যবসায়ী জানায় এ বন্দরের ২-৩জন ব্যবসায়ী প্রতিদিনই ৫-৭ট্রাক মাছ একই পন্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে যে কারনে সরকার শুধু ঐ ৩-৪জনের কাছ থেকে বছরে কয়েক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এব্যাপারে তারা সংশ্লিষ্ট দপ্তরের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
“আমাদের কলারোয়া” প্রকল্প পরিদর্শনে ওয়াটারএইড’র দক্ষিণ এশিয়ার প্রতিনিধি দল
কামরুল হাসান: কলারোয়া পৌরসভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের ‘আমাদের কলারোয়া’ প্রকল্প পরিদর্শন করেছেন ওয়াটারএইড’র দক্ষিন এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি দল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলারোয়া পৌরসভা পরিদর্শন ও পৌরসভার পানি শাখার কার্যক্রম উদ্বোধন করেন এ প্রতিনিধি দল। এছাড়া তারা পৌরসভার গদখালী কলেজপাড়া, গোপিনাথপুর গাজিপাড়া নিরাপদ পানি প্রযুক্তি ও মুরারীকাটি সিডকো পানি প্রযুক্তি পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় স্থানীয় জনগণের সাথে মতবিনিময়ও করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন-ওয়াটারএইডের দক্ষিন এশিয়ার আঞ্চলিক পরিচালক টমাস পলাকুডাইল, আঞ্চলিক প্রোগ্রাম ম্যানেজার ইয়ান স্টুয়ার্ট গেভিন, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. খাইরুল ইসলাম, ওয়াটারএইড বাংলাদেশের প্রোজেক্ট অফিসার সুমন কুমার সাহা, ঢাকা আহ্ছানিয়া মিশন ‘আমাদের কলারোয়া’ প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার মো. বিপ্লব হোসেন প্রমুখ।
দেবহাটায় তাঁতী লীগের পুর্বের কমিটিকে ফের কার্যক্রম চালানোর অনুমতি
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও আব্দুল্যাহ সরদারের নেতৃত্বাধীন বাংলাদেশ তাঁতী লীগ দেবহাটা উপজেলা শাখার পুর্বের কমিটিকে আবারো সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দরা। বৃহষ্পতিবার (২৫ জুলাই) সাতক্ষীরা জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সদস্য মীর আজহার আলী শাহিন, বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক কাজী মারুফ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ শহিদ ও সদস্য সচিব মনিরুজ্জামান তুহিন দলীয় প্যাডে স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২২ জুলাই জেলা তাঁতী লীগের দলীয় প্যাডে আহবায়ক মোস্তাফিজুর রহমান নাসিম ও সদস্য সচিব মনিরুজ্জামান তুহিন স্বাক্ষরিত অপর এক বিবৃতির মাধ্যমে এ কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে শরিফুল আলমকে সভাপতি ও আরিফুজ্জামান আরিফকে সাধারন সম্পাদক মনোনীত করে ৫ সদস্য বিশিষ্ঠ আংশিক কমিটির অনুমোদন দেয়ার পর দুই কমিটির নেতৃত্বকে নিয়ে উপজেলাব্যাপী আলোচনা ও বিড়ম্বনার সৃষ্ঠি হয়। এঘটনার পর বৃহষ্পতিবার নতুন বিবৃতি দিয়ে আবারো পুর্বের কমিটিকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সাতক্ষীরা জেলা তাঁতী লীগের নেতৃবৃন্দরা। যদিও বিবৃতিটিতে জেলা তাঁতী লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান নাসিমের স্বাক্ষর নেই, তার স্থানে রয়েছে প্রতিষ্ঠা সভাপতি, দুই যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষর। বিবৃতিতে জেলা তাঁতী লীগের সদস্য সচিব মনিরুজ্জামান তুহিন জানিয়েছেন, ‘গত ২২ জুলাই দেবহাটা উপজেলা তাঁতী লীগের পুর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটির অনুমোদনের যে বিবৃতি দেয়া হয়েছিলো তাতে তার স্বাক্ষর নকল করা হয়েছিলো। তাই পুর্বের কমিটিকে আবারো সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।’ এদিকে বার বার জেলা তাঁতী লীগের এমন বিবৃতি ও নিত্য নতুন কমিটি ঘোষনার ফলে উপজেলার সাধারন মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিমত সচেতন মহলের।
সুন্দরবনে বিজিবি‘র অভিযানে গরু পাচারের ট্রলার ও মাদক উদ্ধার
আব্রাহাম লিংকন: সুন্দরবনে কৈখালী ক্যাম্প বিজিবির অভিযানে গরু পাচারের ট্রলার ও মাদক উদ্ধার। জনাগেছে, গত কাল সন্ধ্যা ৬টার সময়ে কৈখালী বিজিবি‘র সার্জেন মো: লিটন তালুকদারের নের্তৃত্বে সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের কালুন্দী নদীর কচুখালী নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরু পাচারের ১টি ট্রলার ও ১ বোতল বিদেশী মদ উদ্ধার করেন। কৈখালী বিজিবি‘র সার্জেন মো: লিটন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কালুন্দী নদীর কচুখালী নামক স্থানে গিয়ে দুর থেকে দেখি একটি ট্রলারে পাচারকারীরা আমাদের দেখে দ্রুত চালাতে থাকে। ঐ সময়ে আমরাও তাদেরকে ধাওয়া করি। এক পর্যায়ে ভারতের সীমানা অতিক্রম হয়ে ভারতের ভিতর পৌছে গেলে পাচারকারীরা ব্যাগ ভর্তি বিদেশী মদ নিয়ে ভারতের গহীন জঙ্গলে লাফিয়ে পালিয়ে যায়। আমরা তাদেরকে ধরার চেষ্টা করলেও বেশ দুরত্ব হওয়ার ফলে তাদেরকে আটক করতে পারিনি। তবে ট্রলারটি সহ ১ বোতল বিদেশী মদ উদ্ধার করি। তবে ট্রলারটি বিজিবি সনাক্ত করতে না পারলেও সনাক্ত করেছে স্থানীয় জেলেরা। জানাগেছে, সুন্দরবনের বনদস্যু জাকির বাহিনীর প্রধান জাকির ২০১৮ সালে বাংলাদেশ সরকারের কাছে আতœসমর্পণ করে। সরকার কর্তৃক তাকে ক্ষমা করা হয়। গত মাস দুই আগে জাকির তার ট্রলারটি টেংরাখালী গ্রামের শেখ ফরিদের পুত্র ফারুক হোসেনের কাছে বিক্রয় করে দেয়। সেই থেকে ট্রলারটি জেলেদের কাছে খুব পরিচিত। এদিকে বিজিবি জানান, আমরা নির্দিষ্ট প্রমান না পেলে কিছু বলতে পারছি না। আমরা দ্রুত ট্রলার মালিককে সনাক্ত করার চেষ্টা করবো এবং সাথে থাকা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এদিকে সাতক্ষীরা জেলায় বিভিন্ন স্থানে খাটাল থাকলেও শ্যামনগরে কোন বৈধ খাটালের অনুমোদন নেই। স্থানীয় কিছু ব্যবসায়ীরা উপরি মহল ম্যানেজ করে ভারত থেকে অবৈধ পথে গরু নিয়ে আসছে। তবে এখানেই শেষ না তার সাথেও আসছে ইয়াবা, বিদেশী মদ, ফেনসিডিল, গাজা সহ বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য।অবৈধ পথে গরু নিয়ে আসা কালিঞ্চী গ্রামের আকবার তরফদারের পুত্র আব্দুল¬্যাহ, ধুমঘাট গ্রামের ওমর আলী গাজীর পুত্র মাহাতাব, গোলাখালী গ্রামের ছেয়ামউদ্দীন মোল¬্যার পুত্র জামির আলী ওরফে জামু ও হাসান অবৈধ পথে গরু এনে রাতে আধাঁরে এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে বিক্রয় করে থাকে এবং সেই সাথে মাদকও দ্রব্য চড়া দামে বিক্রয় করে। নাম প্রকাশে অনিছুক ব্যক্তিরা জানান, ভারত থেকে অবৈধ পথে গরু নিয়ে আসা কালিঞ্চী গ্রামের আকবার তরফদারের পুত্র আব্দুল¬্যাহ, পাতাড়াখোলা গ্রামের মৃত্যু আনছার মোড়ল পুত্র বাসার মেম্বার প্রাক্তন (ইউপি সদস্য), ধুমঘাট গ্রামের ওমর আলী গাজীর পুত্র মাহাতাব, পাশ্বেখালী গ্রামের ইমান আলী গাজীর পুত্র আক্তার হোসেন খোকন, গোলাখালী গ্রামের ছেয়ামউদ্দীন মোল¬্যার পুত্র জামির আলী ওরফে জামু, বংশিপুর গ্রামের নুর আলী গাজীর পুত্র ইব্রাহিম গাজী, সামছুর গাজীর পুত্র মনিরুজ্জামান বাবু, সামছুর গাজীর পুত্র মুকুলু ও হাসান। তবে এখানেই থেমে নেই ভারত থেকে গরুর সাথে আসছে বিভিন্ন ধরনের ইয়াবা, বিদেশী মদ, ফেনসিডিল, গাজা সহ বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য।
তালার বালিয়াদাহে ১৬ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালার বালিয়াদাহে বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকাযর সময় ১৬ দলীয় ফুটবলের টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মিনিস্টার ফ্রিজের সৌজন্যে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলার ভাইস চেয়ারম্যান সরদার মশিউর রহমান, উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান কোম্পানীর রিজিওনাল ম্যানেজার হাসানুর রহমান, সাংবাদিক শাহিন আলম, পাটকেলঘাটা মিনিস্টার প্লাজা শোরুমে মার্কেটিং ম্যানেজার মিজানুর রহমান, মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম, আনন্দ টিভির ক্যামেরা পার্সন শাহিনুর রহমান শাহিন, লোকনাথ নার্সিং হোমের প্রতিষ্ঠা পরিচালক বাবু পুলক কুমার পাল, ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় সার্বিকভাবে পরিচালনা করেন বালিয়াদহা একতা সংঘের সভাপতি রেজওয়ান মোল্লা,জাকির হোসেন,শফিকুল ইসলাম,বিপুল, লাবু, রিপন খান,বাবু,আলমগীর, শেখ ইমরান হোসেন,তানভীর। এসময় উক্ত খেলায় ঘৌরিঘোনা একাদশ ও কেশবপুর নিধি স্পোর্টিং ক্লাব অংশগ্রহন করে। নির্ধারিত সময়ে কেশবপুর ১-০ গোল করে গৌরিঘোনা একাদশ হারিয়ে কেশবপুর নিধি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। ধারা বিবরণীতে ছিলেন আলতাফ হোসেন। বিজয়ী কেশবপুর নিধি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন দলকে একটি ১৪ সেফটি মিনিস্টার ফ্রিজ ও গৌরিঘোনা একাদশ ১০ সেফটি মিনিস্টার ফ্রিজ দেওয়া হয়।
দেবীশহরে এনাম ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের দেবীশহরে এনাম ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করার হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় এনাম ফাউন্ডেশনের আয়োজনে দেবহাটা আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।উদ্বোধন অনুষ্ঠানে এনাম ফাউন্ডেশনের আহবায়ক অধ্যাপক শফিউর রহমানের সভাপতিত্বে ও এনাম ফাউন্ডেশনের জেলা ম্যানেজার ওবায়দুল কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান বলেন, বর্তমান সরকারের আমলে পুরুষের পাশাপাশি নারীরাও সমাজের উন্নয়নে ভুমিকা রেখে চলেছে। আজ নারীরা ঘরে বসে থাকে না। সংসারের কাজের পাশাপাশি বিভিন্ন ফাউন্ডেশন থেকে হস্তশিল্প, দর্জি প্রশিক্ষণসহ নানারকম কুটিরশিল্পের প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হচ্ছে। তিনি আরও বলেন, এনাম ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের মাধ্যমে নারীরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে সমাজ উন্নয়নে ভুমিকা রাখতে পারবে বলে আমি আশা করি।এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, এনাম ফাউন্ডেশনের কর্মকর্তা মুকুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এইচ সোহাগ, এনাম ফাউন্ডেশনের দেবহাটা আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার রাজিয়া সুলতানা পিংকি সহ আঞ্চলিক কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।