দেবহাটা ব্যুরো/ তালা অফিস : দেবহাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তালার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনকে দেবহাটা উপজেলা কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন ও সাজিয়া আফরীনকে একে অপরের কর্মস্থলে বদলীর নির্দেশনা দেয়ার পর ইতোমধ্যেই স্ব-স্ব কর্মস্থলের দায়িত্ব থেকে অবমুক্তি নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন। কিন্তু তাদের দুজনের কেউই এখনও নতুন কর্মস্থলের দায়িত্বভার বুঝে না নেয়ায় তালা ও দেবহাটা দুটি উপজেলাই নির্বাহী অফিসার (ইউএনও) শুন্য হয়ে রয়েছে তাদের অপেক্ষায়। তবে শীঘ্রই সাজিয়া আফরীন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এবং ইকবাল হোসেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার বুঝে নিয়ে স্ব-স্ব কর্মক্ষেত্রে যোগদান করবেন বলে পৃথক দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।
সাতক্ষীরায় প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের স্মরণ সভা অনুষ্ঠিত
সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ স্মরণে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রিয় জাপা নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত। এতে আরও বক্তব্য রাখেন, জেলা জাপা সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সম্পাদক আশরাফুজ্জামান আশু, আনোয়ার জাহিদ তপন, মো. নজরুল ইসলাম, ছাত্র সমাজ সভাপতি কায়েমউজ্জামান হিমেল, সম্পাদক আকরামুল ইসলাম এবং বিভিন্ন উপজেলার জাপা নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় বলেন, এরশাদ ছিলেন জাতির পথ প্রদর্শক। তার শাসনামল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ উল্লেখ করে তারা আরও বলেন, তিনি গ্রামকে শহরে রুপ দিয়েছেন। থানাকে উপজেলা ও মহকুমাকে জেলায় রুপ দিয়েছেন। বিচারব্যবস্থা এবং সরকারি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ জনগনের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
ফিংড়ীর ফয়জুল্যাপুর সড়কটি যেন মরনফাঁদ!
প্রভাষক রবিউল ইসলাম, ফিংড়ী (সাতক্ষীরা সদর) প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নং ফিংড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফয়জুল্যাপুরের প্রধান সড়কটি জন ভোগান্তিতে পরিনত হয়েছে।
জানা যায়, সাতক্ষীরা-আশাশুনি সড়কের সাড়াগাছি মোড় হতে ফিংড়ীগামী রাস্তাটি হলো ফয়জুল্যাপুর প্রধান সড়ক। দীর্ঘ ২০/২৫ বছরের ইটের সোলিং এখন জনগণের চলাচলের মরন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই এই রাস্তায় ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটির মধ্যভাগ উটের পিটের আকৃতি ধারন করেছে। ফয়জুল্যাপুর সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্থের শিকার হচ্ছে। এলাকার জনগণ রাস্তাটিকে জীবনের অভিশাপ মনে করছে। ওই এলাকার অরুন দাসের পুত্র অরবিন্দু দাস, সুনীল দাসের পুত্র বাবুরাম দাস, মৃত আহাদ আলির পুত্র কামাল ড্রাইভার জানায়, সারাদেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে।। অথচ আমাদের সামান্য রাস্তাটুকু সংস্কার হচ্ছে না কোন অদৃশ্য ইঙ্গিতে। এ ব্যাপারে ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সামছুর রহমান দৈনিক সাতনদীর প্রতিবেদককে জানান, সম্প্রতি রাস্তাটির টেন্ডার হয়েছে। খুলনার একজন ঠিকাদার এই কাজ পেয়েছে। শীঘ্রই কাজ শরু হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
রাস্তার টেন্ডারের বিষয় নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাঝে ধোয়াশার সৃষ্টি হয়েছে। কারন তারা কয়েকবার রাস্তাটির টেন্ডারের কথা শুনলেও আজ অবধি কাজের অগ্রগতি দেখেনি। তাদের দরকার রাস্তার সংস্কার। কারন ফয়জুল্যাপুর গ্রামের অধিকাংশ মানুষ ব্যবসা-বাণিজ্যের মধ্যে সম্পৃক্ত। গ্রামে রয়েছে প্রচুর কৃষক। এসব মানুষ সড়কটি দিয়ে দিনে-রাতে একাধিকবার চলাচল করে। অতি গুরুত্বপূর্ন সড়কটি দিয়ে অতি কষ্টে চলাচলের কারনে আক্ষেপ আছে তাদের।
এ কারনে রাস্তাটির অতিদ্রুত সংস্কারে যথাযথ কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সাতক্ষীরায় সংগ্রাম পরিবহনের সুপারভাইজার খুন
সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরার ঝাউডাঙ্গায় একটি পাটক্ষেতে গলায় ফাঁস লাগানো আলামগীর হোসেন আলম (৩৫) নামে এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের পাটক্ষেতে লাশটি পড়ে পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।
নিহত আলমগীর হোসেন আলম গোবিন্দকাটি গ্রামের ফকির সরদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ। তিনি ছিলেন সাতক্ষীরার সংগ্রাম পরিবহনের সুপারভাইজার।
ঘটনাস্থল থেকে সদর থানা পুলিশের এসআই তরিকুল ইসলাম জানান, তার দেহে ধারালো অস্ত্রের আঘাত এবং গলায় ফাঁস লাগানোর চিহ্ণ পাওয়া গেছে। কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গোবিন্দকাটির একটি পাটক্ষেত থেকে আলমগীর হোসেনের মরদেহটি উদ্ধার করে। তিনি আরো জানান, ময়না তদন্তের জন্য আলমগীরের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তালায় সিআইজির সমিতির চাষিদের মাঝে গাছের চারা ও সাইন বোর্ড বিতরণ
আকবর হোসেন,তালা : তালায় ২৯ জুলাই সোমবার সকালে ফলবাগান প্রদর্শনী চাষীদের ও সিআইজির সমিতির মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা সাইন বোর্ড ও সার বিতরণ করা হয়েছে।
তালা উপজেলা কৃর্ষি অফিসের উদ্যোগে উপজেলা কৃর্ষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর উপস্থিতিতিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজী প্রোগ্রাম-ফেজ-২প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ১৪টি সিআইজির সমিতির মাঝে ৮১৩ টি বিভিন্ন জাতীয় ফলজ বৃরে চারা যেমনঃ আম, পেয়ারা লিচু,মাল্টা কুল ইত্যাদী জাতীয় চারা সাইনবোর্ড ও সার বিতরণ করা হয়েছে । এ সময় আরও উপস্থিত ছিলেন তালা উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ সিআইজির সমিতির নেতৃবৃন্দ।
দেবহাটায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত
দেবহাটা ব্যুরো: ডেঙ্গু প্রতিরোধে দেবহাটাতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে দেবহাটা উপজেলাতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত। এসময় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, উপজেলা প্রকৌশলী আলহাজ্ব মমিনুল ইসলাম, দেবহাটা প্রেসকাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, মোমিনুর রহমান, এসএম নাসির উদ্দীন, কবির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
চেম্বার অব কমার্সকে সচল করে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে হবে-এমপি রবি
সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের চলমান বিষয় নিয়ে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় চেম্বার অব কমার্স ভবনে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি নাছিম ফারুক খান মিঠু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মািক্তযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। ব্যবসায়ীদের স্বার্থে সাতক্ষীরা চেম্বার অব কমার্সে প্রাণ চঞ্চল পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ব্যবসায়ীদের স্বার্থে এবং চেম্বার অব কমার্সের সদস্যদের স্বার্থে সকল দ্বন্দেও অবসান ঘটাতে হবে। উন্নয়নের স্বার্থে মিলে মিশে সকলকে একযোগে কাজ করতে হবে। সকল সমস্যার সমাধান করে নির্বাচনের মাধ্যমে চেম্বার অব কমার্সকে সচল ও কর্মমূখী করতে হবে।’
সাতক্ষীরা চেম্বার অব কমার্সের চলমান বিষয় নিয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উর্দ্ধতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, কনিষ্ঠ সহ-সভাপতি কাজী কামরুজ্জামান মুকুল, চেম্বার অব কমার্সের পরিচালক মো. আব্দুল মান্নান, শেখ আবুল বাশার পিয়ার, মো. সহিদুল হোসেন, সৈয়দ শাহিনুর আলী, আব্দুল্লাহ আল-মামুন, শেখ কামরুল হক চঞ্চল, গোলাম আজম, আসাদুজ্জামান সেলিম, শেখ শাহীনুর রহমান বাবু প্রমুখ।
আশাশুনিতে জেলে কার্ডের চাউল বিতরণ
সচ্চিদানন্দদে সদয় : আশাশুনিতে জেলে কার্ডের অধীন জেলেদের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হতে এ চাউল বিতরণ করা হয়।
সরকার নিষিদ্ধ সময়ে মাছ ধরতে না পারার কারণে সাগরে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের সংসার নির্বাহের জন্য খাদ্য সহায়তা প্রদান করে থাকে। এরই আওতায় আশাশুনি সদরের ৩১৪ জন জেলে কার্ডধারী জেলেদেরকে প্রত্যেককে ৪৫ কেজি করে চাউল প্রদান করা হয়। চাউল বিতরণ উদ্দোধন করেন সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। এসময় ইউনিয়ন পরিষদের সচিব প্রভাষ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য সন্তোষ কুমার মন্ডল, মিজানুর রহমান, তারক চন্দ্র মন্ডল, শাহিনুর আলম, সিরাজুল ইসলাম, মহিলা মেম্বার রোজিনা খাতুন ময়না, পারুল আক্তার, যুবলীগ নেতা পরেশ অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে জব্দকৃত মেয়াদোর্ত্তীর্ণ মালামাল বিনষ্ট
সচ্চিদানন্দদেসদয় : আশাশুনির বিভিন্ন দোকানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মালামাল উদ্ধার অভিযান চালিয়ে জব্দকৃত বিপুল পরিমান মালামাল প্রকাশ্যে আগুনে জ¦ালিয়ে বিনষ্ট করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে আশাশুনি উপজেলা ভূমি অফিসের সামনে বিনষ্ট করার কার্যক্রম পরিচালনা করা হয়।
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফার নেতৃত্বে উপজেলার বড়দল বাজারে অভিযান চালিয়ে পঞ্চানন রায়ের পঞ্চানন স্টোর, নারায়ন চন্দ্র মন্ডলের কৃষ্ণ স্টোর, সুশান্ত পালের ভাগ্যলক্ষী ভান্ডার, সুভাষ চন্দ্র ঢালীর বীণাপানি স্টোর, মেহের আলী সরদারের মুনিরা স্টোর, রণজিৎ ব্যানার্জীর রতন স্টোর থেকে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ ঝালের গুড়া, মরিচের গুড়া, হলুদের গুড়া, সরিষার তেল, অলিভ ওয়েল, চানাচুর, বিস্কুট, কেকসহ বিভিন্ন ভাজা মালামাল জব্দ করা হয়। এসময় স্যানেটারী ইন্সপেক্টর সহকারী (এফএ) মোক্তারুজ্জামান স্বপন তার সাথে ছিলেন। সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার জব্দকৃত মালামাল প্রকাশ্যে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
কাদাকাটিতে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রী তনুশ্রী মারা গেছে
সচ্চিদানন্দদে সদয় : আশাশুনি উপজেলার কাদাকাটিতে ইঞ্জিনভ্যানে চাপা পড়ে আহত ছাত্রী তনুশ্রী (৫) মারা গেছে। রবিবার দিবাগত রাত্র ৩.৩০ টার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়
পূর্ব কাদাকাটি গ্রামের দীলিপ মন্ডলের কন্যা পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী তনুশ্রী শনিবার দুপুর ১২ টার দিকে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার জন্য স্কুল মাঠ থেকে রাস্তায় উঠছিল। এসময় ফকরাবাদ গ্রামের আমির গাজীর পুত্র আমিনুর তার ইঞ্জিন ভ্যান তনুশ্রীর উপর উঠিয়ে দিলে রক্তাক্ত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে তার মৃত্যু। সোমবার তার মৃতদেহ বাড়িতে এনে সৎকার করা হয়েছে।
উল্লেখ্য, স্কুলের সামনে দিয়ে হলদেপোতা টু প্রতাপনগর রাস্তা চলে গেছে। ব্যস্ততম সড়কটিতে প্রতিনিয়ত শত শত ট্রাক, মাইক্রো, পিকআপ, মটর সাইকেল, ইঞ্জিন ভ্যান, চার্জার ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। একই স্থানে কাদাকাটি পূর্বপাড়া বালিকা বিদ্যালয় ও পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এখানে সড়কের উপর কোন স্পীড ব্রেকার না থাকায় যানবাহন চালকরা দ্রুত গতিতে চলাচল করে থাকে। ফলে স্কুলের সামনে ছোট্ট বাজার থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে। ইতিমধ্যে ৭/৮টি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী স্কুলের সামনের সড়কে স্পীড ব্রেকারের জন্য লিখিত ও মৌখিক ভাবে বারবার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে দুর্ঘটনা রোধে আপাতত স্পীড ব্রেকার স্থাপনের ব্যবস্থা করতে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।