নিজস্ব প্রতিবেদক: রাশিদা খাতুনের বাবার বাড়ি আর শ^শুর বাড়ি পাশাপাশি। এতোদিনে বেশ শান্তিতেই ছিলেন তারা। কিন্তু এখন তার আপন ভাই মোমিনুর ওরফে মনিরুল বোন রাশিদা ও তার শ^শুর বাড়ির লোকজনকে পথ দিয়ে যাতায়াতে বাধার সৃষ্টি করছে। আর এতে মদদ দিচ্ছেন তার মুক্তিযোদ্ধা চাচা আদম আলি ও তার পুত্র জামায়াত নেতা বাবু ওরফে রমজান। এসব নিয়ে রাশিদা পরিবারের ওপর হামলার ঘটনাও ঘটে গেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ করেন শ্যামনগরের জাহাজঘাটা গ্রামের অজিবর ইবনে আবেদ আলির স্ত্রী রাশিদা খাতুন। এ সময় তার সাথে ছিলেন স্বামী আজিবর, ভাতিজা শামিম ও ভাই রেজাউল করিম। লিখিত অভিযোগে রাশিদা বলেন তার আপন ভাই মোমিনুর ওরফে মনিরুল চাচা আদম আলি ও তার ছেলে বাবু ওরফে রমজানের কু পরামর্শে শ^শুর বাড়ি যাতায়াতের পথ বন্ধ করার পাঁয়তারা করে। এই পথ দিয়ে যে কেউ হাঁটলে দোষ নেই , রাশিদার শ^শুরকুলের লোকজন হাঁটলেই দোষ। এই সংকট দুরীকরনে রাশিদার স্বামী ও শ^শুর অর্ধশতক জমি কিনে রাস্তায় দিয়েছেন। ইউনিয়ন পরিষদ ওই রাস্তা সংস্কার করতে চাইলে ভাই মনিরুল, মুক্তিযোদ্ধা চাচা আদম আলি ও তার পুত্র জামায়াত নেতা বাবু ওরফে রমজান তাতে বাধা দেয়। গত ২৫ জুলাই ইউপি সদস্য সাহিদ রাস্তা পাকা করতে চাইলে প্রতিপক্ষ রাশিদার দেবরের বাড়ির গা ঘেঁষে কাজ করার পরামর্শ দেয়। তিনি বলেন পুরো ৯ ফুটের মধ্যে রাস্তা হবে ৬ ফুট। দুই পাশে দেড় ফুট করে তিন ফুট থাকবে। কিন্তু তাদের উদ্দেশ্য তাদের পাশে তিন ফুট রেখে রাস্তা বানাতে হবে। এতে ভাসুর প্রতিবাদ জানালে ভাই মোমিনুর ওরফে মনিরুল, আমিনুর, নুর মোহাম্মদ, মিয়ারাজ, আসলাম, ইয়াসিনসহ অন্যরা লাটিসোটা দিয়ে তাকে বেধড়ক মারপিট করতে থাকে। এতে বাধা দিতে গেলে তারা রাশিদা, তার মেজ জা, শামিম ও স্বামী অজিবরকে মারধর করে।
রাশিদা অভিযোগ করে আরও বলেন তাদেরকে মারপিট করার পরও তারা উল্টো থানায় যেয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। তারা দম্ভ করে বলেন যে ‘তাদের বাড়ির ছেলে পুলিশে চাকুরি করে। থানা পুলিশ তো আমাদেরই’। রাশিদা বলেন বিএনপি জামায়াত আমলে মুক্তিযোদ্ধা চাচা আদম আলির ছেলে কড়া জামায়াত নেতার ভূমিকা পালন করেছে। এখন আওয়ামী লীগ সরকার আমলে সেই জামায়াত নেতা রমজান পরিচয় দেয় ‘আমার বাবা মুক্তিযোদ্ধা, ভাই পুলিশ। এসব পরিচয় দিয়ে আদম আলি রমজান গং এলাকার নিরীহ মানুষকে হয়রানি করে বলে অভিযোগ করেন রাশিদা। তাদের নির্যাতন থেকে রক্ষা পেতে এবং রাস্তায় স্বাভাবিকভাবে চলাফেরার সুযোগ পেতে রাশিদা সাতক্ষীরার পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন।
শ্যামনগরে পথচলায় বাধা প্রদানের অভিযোগে সাংবাদিক সম্মেলন
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দেবহাটার অসুস্থ সভাপতির পাশে নেতৃবৃন্দ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দেবহাটা উপজেলা কমিটির সভাপতি গ্রাম ডাঃ এম এ সবুর সদ্য ঢাকার গ্রীণ লাইফ হাসপাতাল থেকে মেরুদন্ডের অপারেশণ শেষে বাড়ি ফেরায় মঙ্গলবার ১১টায় তার চেম্বারে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম ডা: আলহাজ্ব মাহবুবর রহমানের নেতৃত্বেজেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ তাকে দেখতে যান।এ সময় জেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সাধারণ গ্রাম ডা: আ: গফফার , সাংগঠনিক সম্পাদক গ্রাম ডা: আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক অপূর্ব মজুমদার, সদর উপজেলার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক গ্রাম ডা: আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক অর্ণিবার্ণ সরকার, আলীপুর ইউনিয়ন সভাপতি গ্রাম ডা: রফিকুল ইসলাম, সহ সভাপতি গ্রাম ডা: আক্তার হোসেন সাধারণ সম্পাদক গ্রাম ডা: অহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম এ ছাত্তার সহ আরো উপস্থিত ছিলেন গ্রাম ডা: হাবিবুর রহমান, আ: খালেক, মাহবৃুবর রহমান, রিপন ঢালী, প্রশান্ত কুমার ঢালী, আব্দুল্লাহ প্রমুখ ।
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দেবহাটার অসুস্থ সভাপতির পাশে নেতৃবৃন্দ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দেবহাটা উপজেলা কমিটির সভাপতি গ্রাম ডাঃ এম এ সবুর সদ্য ঢাকার গ্রীণ লাইফ হাসপাতাল থেকে মেরুদন্ডের অপারেশণ শেষে বাড়ি ফেরায় গতকাল বেলা ১১টায় তার চেম্বারে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম ডা: আলহাজ্ব মাহবুবর রহমানের নেতৃত্বেজেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ তাকে দেখতে যান।এ সময় জেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সাধারণ গ্রাম ডা: আ: গফফার , সাংগঠনিক সম্পাদক গ্রাম ডা: আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক অপূর্ব মজুমদার, সদর উপজেলার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক গ্রাম ডা: আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক অর্ণিবার্ণ সরকার, আলীপুর ইউনিয়ন সভাপতি গ্রাম ডা: রফিকুল ইসলাম, সহ সভাপতি গ্রাম ডা: আক্তার হোসেন সাধারণ সম্পাদক গ্রাম ডা: অহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম এ ছাত্তার সহ আরো উপস্থিত ছিলেন গ্রাম ডা: হাবিবুর রহমান, আ: খালেক, মাহবৃুবর রহমান, রিপন ঢালী, প্রশান্ত কুমার ঢালী, আব্দুল্লাহ প্রমুখ ।
কলারোয়া ও ঝাউডাঙ্গায় ৩ ‘সততা স্টোর’ উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ
কামরুল হাসান, কলারোয়া : কলারোয়া ও সাতক্ষীরা সদর থানার ৩ টি পৃথক প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপ-পরিচালক। মঙ্গলবার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাদরাসায় পৃথক ৩ টি ‘সততা স্টোর’ উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনা’র উপ-পরিচালক মোঃ নাজমুল হাসান। এসময় বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপ সহকারী পরিচালক ফয়সাল কাদের, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, বিশিষ্ট সাংবাদিক ইয়ারব হোসেন, সমাজসেবক আলহাজ্ব ডা: আব্দুল জব্বার। সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও মাদরাসা অধ্যক্ষতোফাইল আহমেদ। এছাড়া একই অনুষ্ঠানে বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও গার্লস পাইলট হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ হিসেবে দুর্নীতি বিরোধী নানা বাক্যসম্বলিত ছাতা, খাতা, জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি লতিফা আক্তার, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ ও শিক্ষক উৎপল কুমার সাহা, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, এস আই সুবীর কুমার প্রমুখ।

সাতক্ষীরায় সুশাসন দিবস উপলক্ষ্যে জাসদের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক : সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবিতে জাসদের ডাকে সুশাসন দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের কাছে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা জাসদ-এর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে এ লিফলেট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ) সাতক্ষীরার সভাপতি অনুপম কুমার অনুপ, তারিকুজ্জামান, অনিমেষ ঢালী, যুব জোট নেতা নাজমুল হোসেন, সবুজ সরকার প্রমুখ।
বিলিকৃত লিফলেটে বলা হয়েছে, আপনাদের সমর্থনে জঙ্গিবাদ-সন্ত্রাস, সহিংসতা-অন্তর্ঘাত- নাশকাতা-আগুন সন্ত্রাস-অশান্তির রাজনীতি কোনঠাসা হয়েছে। দেশ শান্তি-স্থিতিশীলতা-উন্নয়ন-উৎপাদনের পথে অনেক এগিয়েছে। দেশ এক নতুন রাজনৈতিক পর্বে উপনীত হয়েছে। কিন্তু দুর্নীতি, লুটপাট, দলবাজী, ক্ষমতাবাজী, ক্ষমতার অপব্যবহার, গুন্ডামী, নারী ও শিশু নির্যাতন, ধর্ষনসহ সামাজিক অনাচার-অবিচার আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ক্ষেত্র বিশেষে অপরাধীরা রাজনৈতিক ক্ষমতার মদদপুষ্ট হয়ে প্রশাসনিক আশ্রয়- প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে। সমাজে বৈষম্য বেড়েছে। বৈষম্য ও বঞ্চনার শিকার সাধারণ মানুষ বিপন্ন বোধ করছে। সামাজিক অস্থিরতা ও অসহিষ্ণুতা বৃদ্ধি পেয়েছে। দেশের এ পরিস্থিতি কারোই কাম্য নয়। এ পরিস্থিতির অবসানে মুখ বা দল না দেখে আইনের কঠোর প্রয়োগ এবং প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। জাসদ সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির প্রস্তাব সামনে রেখে আগামী ৩১ জুলাই দেশব্যাপী সভা-সমাবেশ- মানববন্ধন -মিছিলের মাধ্যমে ‘সুশাসন দিবস’ পালন করবে।
দেবহাটায় অনৈতিক কর্মকান্ডের অভিযোগে গ্রামপুলিশ বরখাস্ত
দেবহাটা ব্যুরো/ কুলিয়া প্রতিনিধি : দেবহাটার কুলিয়াতে অনৈতিক কর্মকান্ডে লিপ্তের অভিযোগে বহুল আলোচিত গ্রাম পুলিশ মঞ্জুরুল ইসলাম মঞ্জুরকে ৩ মাসের জন্য শাস্তিমুলোক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে কুলিয়া ইউনিয়ন পরিষদে এক শালিসের মধ্য দিয়ে অনৈতিক কর্মকান্ডে লিপ্তের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত মঞ্জুরুল ইসলাম মঞ্জুর দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। শালিসে কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে রবিবার (২৮ জুলাই) রাত ১১ টার দিকে কুলিয়ার শহিদুল নিকারীর দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগমের সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে স্থানীয়রা গ্রাম পুলিশ মঞ্জুরকে আটক করে। পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার কুলিয়া ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ মঞ্জুরকে নিয়ে শালিসে বসে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম সহ অন্যান্যরা। এসময় অনৈতিক কর্মকান্ডে লিপ্তের অভিযোগ প্রমানিত হওয়ায় শাস্তিমুলোক ভাবে গ্রামপুলিশ মঞ্জুরকে ৩ মাসের জন্য বরখাস্ত করা হয়।
শ্যামনগরে সামাজিক জবাবদিহীতা টুলস বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে আর্থিক ব্যবস্থাপনা টুলস এবং সামাজিক জবাবদিহীতা টুলস” বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ২৭-২৯ জুলাই তিন দিন ব্যাপীপ্রশিক্ষনটি সিবিও লিডারদেও নিয়ে মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্ট প্রশিক্ষন সেন্টারে অনুষ্ঠিত হয়। অক্সফাম এবং সিপিডি এর অংশীদারিত্বে উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা শ্যামনগরে আটুলিয়া এবং বুড়িগোয়ালিনী ইউনিয়রে ২৫টি সিবিও ২৫ জন লিডার সহ রি-কল ২০২১ প্রকল্পের ৩ জন কর্মীসহ মোট ২৯ জন প্রশিক্ষণার্থী উক্ত প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষণ সহায়ক হিসাবে রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের সচিব প্রশিক্ষণ পরিচালনা করেন।
মুন্সীগঞ্জের কুলতলি গ্রামে বিদ্যুতের খুঁটি পুঁতে কাজের উদ্বোধন
জি,এম নজরুল ইসলাম, মুন্সীগঞ্জ: অবশেষে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন কুলতলি গ্রামে বিদ্যুতের খুঁটি পুঁতে কাজের উদ্বোধন করা হয়েছে।আর এরমধ্য দিয়ে কুলতলি ও গাভা গ্রামের প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। সোমবার বিকাল ৫ টায় উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের আটির উপর মসজিদ থেকে কুলতলি ও মুন্সীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়থেকে গাভা গ্রাম এবং ঘানঘর মোড়থেকে মোস্তফা গাজীর বাড়ি পর্যন্ত ৯ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের খুটি স্থাপন করা হয়। গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ এ কাজের উদ্বোধন করেন।এ সময় শহিদ আলি গাজি বলেন,এটি আমাদের দীর্ঘ দিনের প্রচেষ্টার ফসল। এই বিদ্যুৎ সংযোগের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ কুলতলি মানুষের সামাজিক, অর্থনীতিক, উন্নয়ন কর্মকান্ড সহ কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। এ সময় তিনি মুন্সীগঞ্জ বাসীর পক্ষথেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পল্লী বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানান।
অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে আশাশুনির বুধহাটা বাজার
সচ্চিদানন্দদে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার সর্ববৃহৎ ও প্রাচীন বানিজ্যিক কেন্দ্র বুধহাটা বাজার অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে।বাজারের ফুটপাত যেন দখলের মহোৎসবে মেতেছে দোকানীরা। সড়কের ফুটপাত দখল করায় সাধারণ মানুষ ও পথচারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বুধহাটা বাজারটির অভ্যন্তরিন সড়ক গুলোর পাশের প্রায় প্রতিটি দোকানীরা দোকানের মালামাল জনগনের চলাচলের ফুটপাত এবং ফুটপাত ছাড়াও সরাসরি সড়কের উপর রাখার যেন প্রতিযোগীতায় মেতে উঠেছে। সেই সাথে ময়লা আর্বর্জনা ফেলায় ড্রেন গুলো বন্ধ হয়ে পানি সরতে না পারায় দুর্গন্ধ ছড়াচ্ছে। বাজারটি সাতক্ষীরা-আশাশুনি উপজেলার মধ্যবর্তী স্থান হলেও বাজারটির ফুটপাত দখলের বিষয়টি যেন কোন কর্মকর্তার নজরেই আসেনা। সড়কের দুই পাশের ফুটপাত দখলের অধিকাংশ সময় উপজেলা ও জেলার উর্দ্ধতন কর্মকর্তাদের গাড়ী পড়ে থাকতে দেখা যায় দীর্ঘ জ্যামে। তাদের গুরুত্ব¡পূর্ণ সময় জ্যামে নষ্ট হলেও পরবর্তীতে সমস্যাটির সমাধান নিতে দেখা যায়না কোন উদ্যোগ। প্রশাসনের এমন গাফিলতার কারণে স্থানীয় দোকানীরা যে যার ইচ্ছা মত দখল করে রেখেছে জনগনের চলাচলের ফুটপাত,চাদনী ও গলিগুলো। দেখে মনে হবে এ যেন দখলের মহোৎসব। অপরদিকে বাজারটিতে মালামাল বিক্রয়ের জন্য নেই কোন নির্দিষ্ট মূল্য।যে যার মত করে মূল্য সাজিয়ে কেনাবেচা করছে।এখানে নেই কোন প্রতিকার বা প্রতিরোধের ব্যবস্থা।বাজারটিতে চাদনীর ব্যবস্থা থাকলেও সে গুলো সব ব্যক্তিগত বা মুষ্টিমেয় কিছু লোক ব্যবহার করছে।পশু জবাইয়ের ক্ষেত্রে কোন নিয়ম নিতী মানা হচ্ছে না।লোকারয়ে যার ইচ্ছা মত সেই পশু জবাই করছে।ফলে মারাত্মক ভাবে পরিবেশ দূষিত হচ্ছে।বিঘিœত হচ্ছে সমাজিক ব্যবস্থা।পশু জবাইয়ের ক্ষেত্রে প্রাণী সম্পাদ বিভাগের অনুমতি লাগলেও সেটাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যে যার মত ভাবে পশু জবাই করছে।মাংস বিক্রয়ের ক্ষেত্রে নেই কোন নির্দিষ্ট মূল্য তালিকা।
আশাশুনি-সাতক্ষীরা সড়কের পশ্চিম পাশে বুধহাটা ইউনিয়ন পরিষদের উদ্যেগে ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা এবং তার উপর দিয়ে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত নির্মান করে দিয়েছিলেন। কিন্তু স্থানীয় অসাধু ব্যবসায়ীরা সে ফুটপাত দখল করে সেখানে গড়ে তুলেছেন ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান। অনুরুপ ভাবে বুধহাটা বাজারের কাচা বাজার সড়কসহ বাজারের অভ্যন্তরিন সড়ক গুলো এক পাশে করে দিয়েছেন ড্রেনেজ ব্যবস্থা।সেই ড্রেনেজ ব্যবস্থায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে চায়ের দোকান ও পোল্ট্রি ব্যবসায়ীরা।ড্রেনের মধ্যে ফেলে হচ্ছে দোকানেরময়লা আর্বজনা।ফলে ড্রেন দিয়ে পানি নিষ্কাষন ব্যবস্থা একে বারে ভেঙ্গে পড়ছে। ফুটপাত দখলকারী দোকানীদের মধ্যে অধিকাংশ দোকানীরা হচ্ছে মুদি ব্যবসায়ী, কাসারি বা এ্যালুমেনীয়াম ব্যবসায়ী, মাংশ ব্যবসায়ী, হার্ডওয়ার ব্যবসায়ী, সেনিটেশান ব্যবসায়ী এবং ইজি বাইক ও পা ভ্যান চালকরা। আর এ কারণে বাজারের পথচারীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ফুটপাত দখলের কারণে বিঘœ ঘটছে যান চলাচল, প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। আহত হচ্ছে পথচারী ও স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রী। এব্যাপারে স্থানীয়রা জানান, আমরা প্রতিবাদ করলেও আমাদের কথায় কর্ণপাত করে না তারা। কিছু বলতে গেলে আমাদের উপর চড়াও হয় ফুটপাত দখলকারীরা।
বুধহাটা বাজার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক বলেন, ফুটপাত গুলো তৈরি করা হয়েছে পথচারীদের জন্য। বুধহাটা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অনেকবার দখলকৃত ফুটপাত উন্মুক্ত করা হয়েছে। কিন্তু পরে সে গুলো আবারও দখল হয়ে গেছে। তবে আবারও ফুটপাত গুলো উন্মুক্ত রাখার জন্য বাজারে মাইকিং করে সকলকে জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং অতিদ্রুত তা বাস্তবায়ন করা হবে। তবে ফুটপাত অবৈধ ভাবে বাজারের দখলকৃত জায়গা দখল মুক্ত করতে অতিদ্রুত দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
জাতির ভাগ্যোন্নয়নের মধ্যমে গ্রাম হবে শহর-এমপি রবি
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর এলাকার বয়স্ক, অসচ্ছল প্রতিবন্ধী ও দলিত ব্যক্তিদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে সাতক্ষীরা সোনালী ব্যাংকের দোতলায় শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভাতা বহির সাথে টাকা বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে ব্যাপক আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। অসহায় ও অসচ্ছল মানুষের কষ্ট লাঘবে বর্তমান সরকার ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহার খুব শীঘ্রই গ্রাম হবে শহর। সে লক্ষ্যে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার এজি.এম কৃষ্ণপদ সরকার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে পৌর এলাকার ২৬ জন দলিত সম্প্রদায়ের ব্যক্তির মাঝে ৫ লক্ষ ৫৬ হাজার টাকা, ২০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ১ লক্ষ ৬৭ হাজার টাকা, ৭৮ বয়স্ক ব্যক্তির মাঝে ৪ লক্ষ ৬৮ হাজার টাকা, পুরাতন ভাতাভোগি মারা যাওয়ার কারণে প্রতিস্থাাপন করা ১২০ জনের মাঝে ৭ লক্ষ ৩২ হাজার টাকা বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।
দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) পলাশপোলস্থ সুপ্রভাত কার্যালয়ে বেলা ১১টায় কেক কাটা, মিষ্টিমুখ, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানেপ্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালিত হয়।পত্রিকার সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘ হাটি হাটি পা পা করে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পাঠকের হ্নদয়ে জায়গা করে নিয়েছে। সমাজের বিবেক ও দর্পণ হচ্ছে সাংবাদিকরা। দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা সমাজের নিপিড়িত, নির্যাতিত, মানুষের পাশে বন্ধুর মত দাড়িয়ে সব সময় সত্য ও ন্যায়ের পথে কাজ করে যাচ্ছে। সকল অন্যায় ,অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে হলুদ সাংবাদিকতা রুখে দিয়ে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, অধ্যাপক আব্দুল হামিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, সাংবাদিক মনিরুল ইসলাম মনি প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সহ-সম্পাদক আহসানুর রহমান রাজিব, চীফ রিপোর্টার মো. শাহ আলম, ,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী আক্তার হোসেন, শেখ সফি উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সবিচ শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ।