আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে শ্রীউিলা, শোভনালী ও কাদাকাটি ইউনিয়নের গণ-উন্নয়ন ফেডারেশনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সরকারী ও খাসজমিতে ভূমিহীনদের অধিকার চাই এই প্রতিপাদ্য সামনে রেখে অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে আশাশুনিতে তিন ইউনিয়নের ত্রৈমাসিক সভায় ফেডারেশনের সভাপতি শিবানি, শিল্পি, আমজাদ পৃথক পৃথক সভাপতিত্বে ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখেন সেন্টার ম্যানেজার সেলিম আহম্মেদ, কেন্দ্রের ব্যবস্থাপক মেহেদী হাসান, আক্তারুজ্জামান, সাংবাদিক এমএম সাহেব আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের সদস্য রহিমা, ইয়াছিন, রওশানারা, উর্মিলা, সুজাতা ও মুক্তার হোসেন প্রমুখ। সভায় বিভন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Category: সাতক্ষীরা জেলা
-
আশাশুনিতে দুর্যোগ ঝুঁকিতে সাগর উপকূলের লাখ লাখ মানুষ
সচ্চিদানন্দদে সদয় : অবহেলিত আশাশুনি জনপদের কয়েক লাখ মানুষের নিরাপত্তায় দুর্যোগ এর আগাম পূর্বাভাস জানানোর জন্য স্বাধীনতার এত বছরেও নির্মিত হয়নি কোনো ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র। ফলে কাল বৈশাখি ও বর্ষা মৌসুম এলেই দুর্যোগের ঝুঁকিতে থাকা আশাশুনির উপকূলের এ বৃহৎ জনগোষ্ঠির মধ্যে বিরাজ করে আতঙ্ক। এই আতঙ্ক শুরু হয় বৈশাখ মাস শুরুর সঙ্গে সঙ্গে। আর এ আতঙ্ক চলে প্রায় সারা বছর ধরে। বৈশাখ থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকটি নিম্ন চাপ সৃষ্টি হয়েছে।ফলে সঠিক দুর্যোগ আদান প্রদ্রানের জরুরি ব্যবস্থা না থাকায় আতঙ্কে দিন কেটেছে আশাশুনি উপকুল বাসির। সাতক্ষীরা সহ নিকট বর্ত্তী কোন জেলায় সতর্কীকরণ কেন্দ্র না থাকায় হঠাৎ বড় ধরনের ঘূর্ণিঝড় দেখা দিলে স্থানীয় আবহাওয়া অফিস উপকূলে সতর্কবার্তা পৌঁছাতে দেরি হচ্ছে। আবহাওয়া অফিসগুলোর দাবি, এ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস জানানোর জন্য একটি ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র স্থাপন অত্যন্ত জরুরি। যথাসময় পূর্বাভাস উপকূলবাসীর কাছে পৌঁছাতে পারলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে। গত ৫ বছরে এ জনপদে আইলা-সিডরের মতো কোনো ঝড়-জলোচ্ছ্বাস দেখা না দিলেও নদীভাঙন ও বেড়িবাঁধ ভেঙে প্রায়ই নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে পড়ছেন উপকূলের মানুষ। বৈশাখ মাসে নদীর গর্জন আর আকাশে কালো মেঘ দেখলেই ভয়ঙ্কর আইলা-সিডরের কথা ঘূরপাক খায় তাদের মনে। চরম আতঙ্কে দিন কাটে আশাশুনি ও শ্যামনগর সহ সুন্দরবন সংলগ্ন আইলা বিধ্বস্ত এলাকার মানুষের। খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষা মৌসুমের শুরুতেই সুন্দরবন সংলগ্ন আইলাবিধ্বস্ত আশাশুনি ও শ্যামনগর উপজেলার নদ-নদীর বাঁধে ব্যাপক ভাঙন ও ফাঁটল দেখা দিয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন এ দুই উপজেলার কয়েক লাখ মানুষ। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সূত্রমতে শ্যামনগর ও আশাশুনির বেতনা, খোলপেটুয়া, কপোতাক্ষ নদের প্রায় ৫০ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ২৩ কিলোমিটার রয়েছে চরম ঝুঁকিতে। আনুলিয়া ইউপি চেয়ারম্যান জানান, এখন নদ-নদীর পানি এখন উত্তাল। যে কোনো সময় ঝড়-জলোচ্ছ্বাসে বড় ধরনের ক্ষতির শঙ্কায় রাত কাটছে উপজেলার এ ইউনিয়নের মানুষের। ঝড়ের পূর্বাভাস জানানোর জন্য এখানে কোনো ঘুর্ণিঝড় কেন্দ্র না থাকায় আইলায় সাতক্ষীরায় প্রাণহানি হয়েছিল। পরিবেশ বিদরা মনে করেন, দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের মানুষের নিরাপত্তার জন্য বঙ্গোপসাগর ও সুন্দরবন কেন্দ্রিক একটি ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র অত্যন্ত জরুরী। কারণ স্থানীয় আবহাওয়া অফিসগুলো তাৎক্ষণিক ঝড়ের গতি-প্রকৃতি ও পূর্বাভাস দিতে পারছে না। স্থানীয় অফিসগুলো শুধুমাত্র বৃষ্টিপাত, তাপমাত্রা ও বায়ুর গতিবেগ রেকর্ড করে ঢাকার কেন্দ্রীয় আবহাওয়া অফিসে পাঠায়। বড় কোনো দুর্যোগ বা ঝড়ের পূর্বাভাস থাকলে ঢাকা অফিস কর্তৃক প্রাপ্ত তথ্য নিয়ে স্থানীয়ভাবে জানানো হয়ে থাকে।
-
জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে সদর হাসপাতালের কনফারেন্স রুমে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সদর হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, ‘সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সকলকে সেবার মনমানুষিকতা নিয়ে কাজ করতে হবে। হাসপাতালকে দুগর্ন্ধ মুক্ত ও পরিষ্কার রাখতে হবে। সেবার মান উন্নয়নে ডাক্তার ও নার্সদের প্রতি আহবান জানান।’ এসময় আর বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাবেক এমপি ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বা্িপ্প, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও পৌর কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, ডা. সুশান্ত ঘোষ, ডা. হাফিজ উল্লাহ, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার, সদর হাসপাতালের প্রধান সহকারি মাসুম বিল্লাহ প্রমুখ। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল জনবল সম্পর্কিত আলোচনা, কমিনিটি সাপোর্ট কমিটির কার্যক্রম তরান্বিত করা, রোগীদের বসার ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সরবরাহ সম্পর্কিত, হাসপাতাল এলাকায় দালাল, ঔষধ কোম্পানির প্রতিনিধি ও দর্শনার্থী নিয়ন্ত্রন সম্পর্কিত, স্বেচ্ছাসেবকদের কার্যক্রম সম্পর্কিত আলোচনা, অভ্যর্থনা কেন্দ্র, বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট ও লাশঘর স্থাপন সম্পর্কিত, হাসপাতাল অভ্যন্তরে বহিরাগত ্্য্যম্বুলেন্স সম্পর্কিত আলোচনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, ওয়েটিং টাইম কমানো, সমাজসেবা কার্যক্রম পরিচালনা সম্পর্কিত আলোচনাসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। এসময় সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ভারপ্রাপ্ত ডা. সাইফুল্লাহ আল-কাফী।
-
সাতক্ষীরায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০১৯ উপলক্ষে আলোচনা সভা, উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘সাতক্ষীরা থেকে সকলের প্রচেষ্টায় মাদক, জঙ্গি, সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারলেই আলোকিত সাতক্ষীরা গড়া সম্ভব। সেই সাথে সার্ভিস সেবা শুধু মুখে বললে হবেনা, কাজে করে দেখাতে হবে। ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত ভাবে সরকারি উন্নয়ন কাজের ফাইল আটকে রাখলে সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্থ হয়। সেবিষয়ে সকলকে খেয়াল রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে পাবলিক সার্ভিস সেবার মানোন্নয়ন ঘটাতে হবে।’ উদ্ভাবনী প্রকল্পের ইনোভেশন উপাস্থাপন করে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার ইলতুৎমিশ, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল্লাহ আল-কাফী, এল্লারচর মৎস্য খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা প্রমুখ। এসময় উডস্থিত ছিলেন এডিএম মো. আবু সাঈদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম আফজাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, সদর সহকারী কমিশনার (ভূমি) মো.রনি আলম নুর, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ। সরকারি সম্পত্তি উদ্ধার করায় জাতীয় পাবলিক সার্ভিস দিবসে পুরস্কার পেয়েছে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী ও সদর সহকারি কমিশনার (ভূমি) মো. রনি আলম নুর। এসময় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান।
-
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির বিশেষ সভা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) বেলা ১১টায় শহরের কামালনগর লেকভিউ’র যমুনা হলে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, সাবেক এমপি ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ফিরোজ আহম্মেদ স্বপন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ, দেবহাটা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিগত সভার কার্যবিবরনী পাঠ করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। অনুষ্ঠানের শুরুতে আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম হত্যার নিন্দা শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।। আগামী ১৫-ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
-
দেবহাটায় মুক্তিযুদ্ধাক্যাপ্টেন শাহজাহান’র মৃত্যুবার্ষিকী পালিত
দেবহাটা প্রতিনিধি: ১৯৩৮ সালের ৬ ফেব্রুয়ারী সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুরে জন্মেছিলেন এক ক্ষনজন্মা পুরুষ ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার। যার নেতৃত্বে দেবহাটার মুক্তিযোদ্ধারা খুজে পেয়েছিল যুদ্ধের রনকৌশল আর যুদ্ধ জয়ের প্রশান্তি। তিনি দেশ মাতৃকার টানে এলাকার যুবকদের মুক্তিযুদ্ধে অংশগ্রহনের প্রেরনা যুগিয়েছিলেন। আর ১৯৯৩ সালের ২৩ জুলাই শিক্ষকতা করাকালীন এই মহান মানুষটি পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন। কিন্তু তিনি রেখে গেছেন তার অপরিসীম কাজের নিদর্শন। যা আজও দেবহাটা তথা সাতক্ষীরা সহ দেশের মানুষ অবগত আছেন। তিনি ছিলেন একাধারে মহান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার, বাম প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারন জনমানুষের বন্ধু। শাহজাহান মাষ্টারের নেতৃত্বেই এই অঞ্চলের যুবকেরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। ১৯৮৫ সালের প্রথম উপজেলা নির্বাচনে অংশগ্রহন করে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পরে তিনি দেবহাটার অসংখ্যা উন্নয়নমূলক কাজ করেন। দেবহাটা উপজেলা পরিষদ প্রাঙ্গনে তিনি অসংখ্যা বিভিন্ন প্রজাতিন গাছ লাগিয়েছেন। সেসময় অনেকে তার কাছে জিজ্ঞাসা করতেন, “স্যার এতো গাছ লাগিয়ে কি হবে”। উত্তরে তিনি বলতেন, “একসময় আমি থাকবোনা, কিন্তু এই গাছগুলো থাকেব”। সত্যিই তার লাগানো গাছগুলো আজও তার স্মৃতির সাক্ষী হয়ে মাথা উচু করে দাড়িয়ে আছে। তিনি সখিপুর হাইস্কুলে শিক্ষকতা করাকালীন হঠাৎ হ্নদরোগে আক্রান্ত হয়ে ১৯৯৩ সালের ২৩ জুলাই মৃত্যুবরন করেন। তার স্মৃতির প্রতি সম্মান রেখে ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির ব্যানারে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১ টায় টাউনশ্রীপুর হাইস্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির সভাপতি সাবেক অধ্যাপক আনিছুর রহমান। শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক ইউপি সদস্য আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য বিশিষ্ট সমাজসেবক আল-ফেরদাউস আলফা। এসময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, দেবহাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাবেক শিক্ষক আফছার আলী, টাউনশ্রীপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মরহুমের ছেলে বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, পারুলিয়া ইউপি সদস্য শহিদুল্লাহ গাজী প্রমুখ। এছাড়া কোরআনখানি, দোয়া অনুষ্ঠান ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়।
-
জনপ্রশাসন পদকে ভূষিত দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র
মোমিনুর রহমান: জনপ্রশাসন পদকে ভূষিত হয়েছে সাতক্ষীরার বৈচিত্রময় রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। এবছর জাতীয় পাবলিক সার্ভিস দিবসে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র সহ জাতীয় পর্যায়ের ১১ ব্যাক্তি, জেলা পর্যায়ের ৩৪ ব্যাক্তি এবং উভয় পর্যায়ের একটি প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক ২০১৯ প্রদান করা হয়। মঙ্গলবার বেলা ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ জনসেবায় আস্থা অর্জনকারী সকল কর্মকর্তা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জনপ্রশাসন পদক তুলে দেন। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশিকুর রহমান চৌধুরী ও জনপ্রশাসন সচিব ফয়েজ আহাম্মদ। এসময় সাধারন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেনীতে সাতক্ষীরার সীমান্ত ইছামতি নদীর কোঁল ঘেষে বৈচিত্রময় রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র সৃষ্টিতে অনন্য অবদানের জন্য জনপ্রশাসন পদকে মনোনীত দেবহাটা উপজেলা নির্বাহী অফিসের পক্ষে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ (বর্তমানে খুলনার দীঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের নিকট থেকে পদকটি গ্রহন করেন। উল্লেখ্য যে, সাতক্ষীরার ইছামতি নদীর সীমান্তে গড়ে ওঠা নয়নাভিরাম ম্যানগ্রোভ বনটি ধীরে ধীরে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র হিসেবে সাতক্ষীরাবাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠার পাশাপাশি ইতোমধ্যেই জেলার বাইরেও পরিচিতি লাভ করতে শুরু করলে এবছর জনপ্রশাসন পদকে মনোনীতের উদ্যোগ নেয়া হয়। মাত্র কয়েক বছরেই গড়ে ওঠা বনটি নদী ভাঙন রোধ করে পরিবেশের ভারসম্য রক্ষার সাথে সাথে বিনোদনের খোরাক জোগাতে শুরু করে। দুই বাংলার আন্তর্জাতিক সীমানা নির্ধারনী ইছামতি নদীর ভাঙন রোধকল্পের প্রাথমিক পদক্ষেপ হিসেবে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যড সম গোলাম মোস্তফার উদ্যোগে দেবহাটার সীমান্তবর্তী শিবনগর এলাকায় ইছামতির তীর ঘেষে সরকারী সম্পত্তি দখলমুক্ত করে ০৭ একর আয়তনের একটি সুন্দর লেকসহ ৩১.৪৬ একর জমিতে লবনাক্ততা সহনশীল বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের সারিবদ্ধ কয়েক হাজার চারা রোপনের মাধ্যমে সুন্দরবনের আদলে সৃষ্টি করা হয় রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি। মাত্র কয়েক বছরের মধ্যেই রোপনকৃত এসব কেওড়া, গোলপাতা, গেওয়া, গরান সহ অন্যান্য বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা গুলি আয়তনে এবং উচ্চতায় বৃদ্ধি হয়ে প্রাকৃতিক সৃষ্ট বনাঞ্চলের মতো রুপ নিলে মানুষের চিত্ত বিনোদনের অন্যতম স্থান হিসেবে সুন্দরবনের আদলে গড়ে তুলতে উদ্যোগী হয়ে ওঠে সাতক্ষীরা জেলা ও দেবহাটা উপজেলা প্রশাসন। পরবর্তীতে সাবেক উপজেলা নির্বাহী অফিসার আ ন ম তরিকুল ইসলামের তত্বাবধায়নে সুসজ্জিত রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক ড. আনোয়ার হোসেন হাওলাদার। উদ্বোধন পরবর্তী সাতক্ষীরার অপর জেলা প্রশাসক নাজমুল আহসান বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছিলেন পর্যটন কেন্দ্রটির উন্নয়নে। একে একে সাতক্ষীরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যেসকল কর্মকর্তারা পদায়ন করেছেন তাদের প্রত্যেকেই আপ্রান চেষ্টা করেছেন স্থানটিকে একটি নয়নাভিরাম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। কিন্তু এই পর্যটন কেন্দ্রটিকে বৈচিত্রময় ও সৌন্দর্য মন্ডিত করতে নানামুখী উদ্যোগ গ্রহন ও বাস্তবায়নের মাধ্যমে সর্বমহলে প্রসংশিত হয়েছেন সাবেক দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ (বর্তমানে খুলনার দীঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা)। বর্তমানে বিভিন্ন এলাকা থেকে আসা ভ্রমন পিপাসু পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে থাকছে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্রটি। শুধু পর্যটকদের পদচারনায় নয়, সন্ধ্যা আগত হওয়ার সাথে সাথেই বিভিন্ন প্রজাতির পাখির সুমধুর কলরবেও মুখরিত হয়ে ওঠে স্থানটি। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের উন্নয়ন পরিকল্পনায় রোপন করা হয়েছে আরো বেশ কিছু প্রজাতির গাছের চারা, নির্মান করা হয়েছে মূল প্রবেশের গেট,পর্যটকদের ভ্রমনের ট্রেইল, আধুনিকায়ন করা হয়েছে লেক ও রেস্ট হাউজ। শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে দোলানা, স্লিপিং ট্রেইল ও বিভিন্ন প্রকারের কৃত্রিম জীবযন্তু। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ দায়িত্বরত থাকাকালীন তারই গৃহীত বিভিন্ন উন্নয়নমূখী পদক্ষেপে ক্রমশই বদলে যেতে থাকে ম্যানগ্রোভ বনের দৃশ্য। পরবর্তীতে বিনোদন কেন্দ্রটিকে আরো নান্দনিক ও নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা নির্মানের পাশাপাশি বর্তমান উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ও উপজেলা চেয়ারম্যানের তত্বাবধায়নে সাতক্ষীরা জেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে চলেছে উন্নয়ন কার্যক্রম। সম্প্রতি পর্যটন কেন্দ্রটিকে আধুনিকায়ন ও পুর্নাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বর্তমান দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি আরো আকর্ষনীয় ও সাতক্ষীরার অন্যতম বিনোদনের স্থান হিসেবে গড়ে তোলার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় পর্যায়ক্রমে অভূতপূর্ব উন্নয়নমূখী পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহন করছে উপজেলা প্রশাসন। পাশাপাশি উপজেলা প্রশাসনের গৃহীত এসব উদ্যোগের মুল্যায়ন স্বরুপ জনপ্রশাসন পদক প্রদান করায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
-
শ্যামনগরে ইয়াবা সহ যুবক আটক
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর থানা পুলিশ ইয়াবা সহ ইমরান নামে এক যুবককে আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শ্যামনগর উপজেলা চৌরাস্তা মোড় সংলগ্ন আলামিন হোটেলের সামনে থেকে পুলিশের সহকারি উপ-পরিদর্শক রফিক তাকে আটক করে। এসময় তাকে তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ দল। ইমরান রামজীবনপুর গ্রামে মুজিবর সরদারের ছেলে। শ্যামনগর থানার ওসি (ভারঃ) আনিছুর রহমান মোল্যা জানান, ইয়াবা সহ আটক যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
-
পশ্চিম সুন্দরবনে নিষিদ্ধ সুন্দরী কাঠ উদ্ধার
শ্যামনগর প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে পাচারকারীদের কবল থেকে চোরাই সুন্দরী কাঠ উদ্ধার করেছে আংটিহারা কোস্টগার্ড সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোরের দিকে সুন্দরবন সংলগ্ন গোলখালী গ্রামে আলামিন সরদারের পুকুর হতে চোরাই সুন্দরী কাঠ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। তবে, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আংটিহারা কোস্টগার্ড পেটি অফিসার (পিও) মোঃ আতিয়ার রহমান জানান, কাঠ পাচারের খবর গোপনে জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৫ খন্ড মূল্যবান সুন্দরী কাঠ জব্দ করা হয়। চোরাই কাঠ কোবাতক বন অফিসে হস্তান্তর করা হয়েছে। কাঠ পাচারের সাথে জড়িতদের পাকড়াবার চেষ্টা চলছে তিনি জানান।
-
শ্যামনগরে পানিতে ডুবে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
শ্যামনগর প্রতিনিধি : নদীতে নিখোঁজ জেলে ফারুক মোড়লের ভাসমান মরদেহ উদ্ধার করেছে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। মঙ্গলবার সকাল ৯ টার দিকে নীলডুমুর বিজিবি ক্যাম্প সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে। সে বন্দোকাঠি গ্রামে জিয়াদ মোড়লের ছেলে। কালিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) আতিয়ার রহমান জানান, গত সোমবার সকালের দিকে খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় প্রবল ¯্রােতে ফারুখ মোড়ল নিখোঁজ হয়। পরিবারের কাছে খবর পেয়ে তার নেতৃত্বে একটি ডুবুরীর দল খোলপেটুয়া নদীতে অভিযানের পর ওই জেলে ভাসমান মরদেহ উদ্ধার করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। শ্যামনগর থানার ওসি (ভারঃ) আনিছুর রহমান মোল্যা সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।