নিজস্ব প্রতিবেদক: আমি ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। একই সাথে আমি খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে ২০১৭ সালে মালয়েশিয়া ও ভারত সফরের সুযোগ পেয়েছিলাম। আমার ইউনিয়নের বেশীরভাগ মানুষ আমার কাজে সন্তুষ্ট হয়ে আমার সাথেই রয়েছেন। অথচ আমাকে ভূমিদস্যু হিসাবে আখ্যায়িত করে আমার অর্জিত সুনাম নষ্ট করার চেষ্টা করছে একটি মহল। আমি এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম আতাউর রহমান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজিজুল ইসলাম, স্বপন মৃধা, আবুল কাশেম, মো.আহসানউল্লাহ, আব্দুল গফুর ও হেদায়েতুল ইসলাম ছাড়াও যুবলীগ নেতা শফিকুল ইসলাম, কৃষকলীগ নেতা তপন কুমার মন্ডল, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন গাজী ও মোঃ ওয়ালিউল্লাহ এবং যুবলীগের সাজিব বিল্লাহ।
সাংবাদিকসম্মেলনে তিনি বলেন, পদ্মপুকুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত একটি গ্রামের নাম ঝাঁপা। এখানে শতকরা ৯৫ ভাগ মানুষ হিন্দু ধর্মাবলম্বী। ২০০৯ সাল থেকে কয়েকটি মুসলিম পরিবার এখানে বসবাস করে। তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রয়েছে। তিনি উল্লেখ করেন এই গ্রামের জনৈক শহিদুল ইসলাম, হযরত আলী, আবু ঈসা ও রফিকুল ইসলাম পানি উন্নয়ন বোর্ডের জমিতে ঘর তৈরী করে বসবাস করছে। তাদের বিরুদ্ধে তপন মেম্বার সহ অনেকের মৎস্য ঘেরে মাছ চুরির অভিযোগ ওঠে। এ ব্যাপারে থানায় একটি জিডিও করা হয়। সাংবাদিকসম্মেলনে তিনি আরও বলেন, গত ৫ জুলাই সাবেক ইউপি সদস্য তপন কুমার মন্ডলের ঘেরে মাছ চুরির প্রতিবাদ করায় শহিদুল, ঈসা, নাইম ও শামিম সহ মহিলারা ঘেরের ম্যানেজার ও তপন মেম্বরের স্ত্রী সহ কয়েকজনকে মারধর করে। এ নিয়ে শ্যামনগর থানায় একটি মামলাও হয়।
সাংবাদিকসম্মেলনে ইউপি চেয়ারম্যান বলেন, শান্তি বজায় রাখার স্বার্থে আমি সেখানে গ্রাম পুলিশ নিয়োগ করি। মারপিট করার কারনে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শ্যামনগর থানার কয়েকজন পুলিশ সদস্য সেখানে সার্বক্ষনিক পাহারায় থাকেন। আমি চেয়ারম্যান হিসাবে নিরপেক্ষ থেকে এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করছি। অথচ একটি কুচক্রী মহল গত ২২ জুলাই আমাকে এবং যুবলীগ সভাপতি শফিকুল ইসলামকে জড়িয়ে তাদের বাড়িঘর ভাঙা ও মৎস্য ঘের দখলের মিথ্যা গল্প তৈরী করে সাংবাদিকসম্মেলন করে আমাকে ভূমিদস্যু আখ্যা দিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে কাউকে উচ্ছেদ করা নয়, শান্তি রক্ষার স্বার্থে আমি আমার পরিষদের লোকজন এবং দলীয় লোকজন একযোগে কাজ করছি। তিনি প্রতিপক্ষের লোকজনের অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ জানান।
Category: সাতক্ষীরা জেলা
-
পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আতাউর এর সাংবাদিক সম্মেলন
-
রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বিশেষ অনুদান এবং ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হদরোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) দুপুরে জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘‘জননেত্রী শেখ হাসিনার মহতী উদ্যোগ নিয়েছেন যেন দেশের কোন মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়। সে লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সমাজের হতদরিদ্র ও অসুস্থ্য মানুষের কল্যাণে বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছেন। এজন্য সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশীস সরদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার, অধ্যাপক কাজী মোহাম্মদ ওলিউল্লাহ, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক হারুন অর-রশিদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এসময় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হদরোগে আক্রান্ত ২শ’৫৩ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক এবং ব্যক্তি অনুদানে ১শ’২ জন ব্যক্তির প্রত্যেককে ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা প্রবেশন অফিসার মিজানুর রহমান। -
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুরকে সংবর্ধনা
ফিরোজ হোসেন: ২শ’৬২ বছরের কারাবিধি সংস্কারের অনন্য ভূমিকার জন্য সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানকে আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির আয়োজনে বুধবার দুপুর ২টায় আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফুল ইসলাম, যুগ্ম দায়রা জজ মোখলেছুর রহমান, যুগ্ম দায়রা জজ ফারুক ইকবাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডল, ইয়াসমিন নাহার, রাজিব রায় চৌধুরী সহ সহকারী জজ ও আইনজীবীবৃন্দ। এসময় বক্তারা বলেন, বিজ্ঞ জেলা ও দায়রা জজ ২শ’ ৬২ বছরের কারাবিধি সংস্কারের অনন্য ভূমিকা রেখে প্রিয় মানুষ হিসেবে পরিচয় লাভ করেছে। বিচার বিভাগকে এগিয়ে নিতে তিনি আগামীতে আরও ভূমিকা রাখবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন।
-
শ্যামনগরে ২৩ হাজার জেলের মাঝে চাল বিতরণ
সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কার্ডধারী ২৩ হাজার জেলের মাঝে প্রত্যেককে ৪৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এ চাল বিতরণের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ আকবর কবীর, ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল প্রমূখ। মৎস্য অফিসার জানান, দুই মাস মাছের প্রজনন মৌসুম হওয়ায় জেলেদের সাগরে মাছ ধরা বন্ধ ঘোষনা করে সরকার। এ কারনে কার্ডধারী প্রত্যেক জেলে পরিবারকে ভিজিএফ’র আওতায় ৪৬ কেজি করে চাল বিতরন করা হয়েছে। এ উপজেলার ১২ টি ইউনিয়নে ২৩ হাজার ১৭৮ জেলে এ চাল পাবে।
-
শ্যামনগরে ট্রলি উল্টে চালক নিহত
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বালি ভর্তি ট্রলি উল্টে চালক শফিকুল ইসলাম মহাজন (৩০) নিহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে রমজাননগর ইউনিয়নে পাতড়াখোলা গ্রাম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে রশিদ মহাজনের ছেলে। এসময় নিহতের সহযোগী মুজাহিদ গুরুতর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।আহত মুজাহিদ জানায়, ভেটখালী থেকে ট্রলিতে বালি ভর্তি করে দ্রুতগতিতে পাতড়াখোলায় আসার সময় নিয়ন্ত্রন হারিয়ে সেটি উল্টে গুরুতর আহত হয় শফিকুল। তড়িঘড়ি উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রাশেদুল ইসলাম রিমাম তাকে মৃত ঘোষনা করে।
-
সাতক্ষীরায় বাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ২০
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বুধবার বিকেল ৪ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ফারুক, উত্তম, মহিদ, হযরত, নুরজাহান, আবুল, দেবাশীষ সহ আরও অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে যাত্রীবাহীবগুড়া-জ ০৪-০০৬৫ নং একটি বাস কালিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে ইটাগাছা হাটের মোড়ে যাত্রীর জন্য দাাঁড়ায়। এ সময় বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরা-ট ১১-০২২০ নং একটি দ্রুতগামী ট্রাক যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুজচে যায় বাস ও ট্রাকটি। বাসের মধ্যে থাকা কমপক্ষে ২০ যাত্রী এতে আহত হয়। গুরুতর আহত হন দুই যাত্রী। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের মধ্যে আটকা পড়ে ট্রাক চালক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কিছু অংশ কেটে ট্রাক চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আহতরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাক ও বাসটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। -
সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে -এমপি রবি
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থী এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় শিক্ষাউপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী শিক্ষা উপ বৃত্তির চেক বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘শিক্ষার উন্নয়নে এবং শিক্ষার মানোন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে মোবাইলের মাধ্যমে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ডিজিটাল বাংলাদেশের সেবা এখন মানুষের দোর গোড়ায়। জননেত্রী শেখ হাসিনা সরকার সমাজের পিছিয়ে থাকা অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে ব্যাপক সহায়তা প্রদান করছে। আপনারা সকলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ্য থেকে এভাবে দেশের সেবা করে যেতে পারে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান প্রমুখ। সদর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ২০১৮-১৯ অর্থবছরে প্রাথমিক স্তর, মাাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর ও উচ্চতর স্তরে সর্বমোট ৩০৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে এবং বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় ১০৬ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক এবং বিশেষ ভাতাভোগীর (দলিত, হরিজন, বেদে) অনুকূলে ৭২ টি চেক প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসিিফকুর রহমান মিল্টন, খুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সদর উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান। -
ধুলিহরে আ’লীগ সভাপতি কর্তৃক মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি জোর পূর্বক দখলের চেষ্টা!
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর থানাধীন ধুলিহর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা সৈয়েল উদ্দীন সানার ছেলে আলহাজ্ব মোঃ আঃ সামাদ সানা(৭০), এর অসহায়ত্তের সুযোগ নিয়ে তার ক্রয়কৃত তফসীল সম্পত্তি জোর করে অবৈধ ভাবে গায়ের জোরে দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একই গ্রামের শেখ আনার হোসেন এর ছেলে শেখ বোরহান। মঙ্গলবার (২৩ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাবে জনাকীর্ন এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন ধুলিহর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা সৈয়েল উদ্দীন সানার ছেলে আলহাজ্ব মোঃ আঃ সামাদ সানা। তিনি জানান, থানা ও জেলা- সাতক্ষীরা, মৌজা- ব্রহ্মরাজপুর, জি.এল- ১০৩, খতিয়ান নং- ৩৮৩, দাগ নং- ৮৪৭০,৮৪৭৮,৮৪৭৯,৮৪৮১, জমির পরিমান ১.২৯ শতক এর মধ্যে রাস্তার পাশ দিয়ে ৪ শতক ।
বিগত প্রায় ২ বছর যাবত বোরহান বিভিন্ন ভাবে উল্লেখিত সম্পত্তি কোন প্রকার কাগজ পত্র ছাড়াই জোর পূর্বক গায়ের জোরে ভোগ দখল করার চেষ্টা করে আসছে। যা ৩৫ বৎসর পূর্বে আলহাজ্ব মোঃ আঃ সামাদ সানা নিজ নামে ক্রয় করিয়া শান্তিপূর্ন ভাবে ভোগ দখলে আছে। এ বিষয়ে আলহাজ্ব মোঃ আঃ সামাদ সানা বলেন- “আমি এবং আমার সন্তানেরা শান্তি প্রিয় মানুষ। আমরা কখনোই কারো সাথে কোন প্রকার গোলযোগ করতে চাইনা। আমাদের সততা ও দুর্বলতার সুযোগ নিয়ে ভূমিদস্যু বোরহান আমাদের সাথে এই রকম ব্যবহার করছে। ভূমিধস্যু বোরহান ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায়, বর্তমানে সে কাউকে মানুষ মনে করেনা। সে দলীয় প্রভাব খাটিয়ে আমার জমি থেকে আমাকে বেআইনি ভাবে উচ্ছেদ করার চেষ্টা করছে”। আলহাজ্ব মোঃ আঃ সামাদ সানার বড় ছেলে মাসুদ আহমেদ সানা বলেন- “আজকে সকাল অনুমান ০৮.০০ ঘটিাকার সময় আমরা জানতে লোক মুখে জানতে পারি পারি যে, পেশাদার লাঠিয়াল বাহিনী নিয়ে আমাদের তফসীলকৃত জমিতে টিনের চাল তৈরি করে উক্ত জমির সিমানায় ইটের পাচিল তৈরি করছে। আমরা সেখানে গিয়ে তাদের বাধা দিলে শেখ বোরহানের ভাড়া করা লাঠিয়াল বাহিনী দিয়ে সে, আমাদেরকে চড় থাপ্পর মেরে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়”। তিনি আরো বলেন- “এই বোরহান এলাকার মধ্যে চিহ্নিত একজন ভূমিদস্যু, সে অসহায় মানুষের জমির জাল দলিল তৈরি করে তাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে বেআইনি ভাবে জমি দখল করে নেয়। একই এলাকায় আমাদের জমির পাশে থাকা পুটি পোদ্দার ও শুনিলের মায়ের ৪ শতক জমি একই ভাবে জালিয়াতি করে দখল করেছে বোরহান। বর্তমানে সেই জমির পাশে থাকা আমার উল্লেখিত তফসীলকৃত উক্ত ৪ শতক জমির উপর নজর পড়েছে বোরহানের। তিনি সবশেষে বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানায়। -
তালায় খালেক হত্যার ঘটনায় মামলা, আটক ৩
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার মুড়াগাছা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে পতিপক্ষের হামলায় খালেক সরদার (২৬) নিহতের ঘটনায় ৩জনকে আটক করেছে তালা থানা পুলিশ।মৃতকে কেন্দ্র করে,নিহতের চাচা আনার আলী চৌকিদার বাদী হয়ে গত সোমবার (২২ জুলাই) ৫ জনের নাম উল্লেখ করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ ৩ জনকে আটক করে মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে। আটককৃতরা হলো মুড়াগাছা গ্রামের মৃত মান্নান আলী সরদারের ছেলে জনাব আলী সরদার (৬৫),তার মেয়ে নুরী বেগম (৪০) এবং শরবানু বেগম (৩৭)।সোমবার বিকালে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেলের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করে।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল তিনজনকে আটকের কথা স্বীকার করে বলেন, তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী অপর ২আসামী রহমত আলী সরদার (৩৫) ও তার স্ত্রী হালিমা বেগম (২৭) কে আটকের চেষ্টা চলছে।উল্লেখ্য, গত সোমবার (২২ জুলাই) সকালে খালেক সরদারের জমির উপর দিয়ে বাড়ি থেকে যাতায়াতের রাস্তাা নির্মাণের সময় প্রতিপক্ষরা তার উপর হামলা চালায়।এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খালেক সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। খালেক সরদারের অবস্থা অবনিত হওয়ায় তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়।
-
দেবহাটা তাঁতী লীগের আংশিক কমিটি গঠন
দেবহাটা ব্যুরো: বাংলাদেশ তাঁতী লীগ দেবহাটা উপজেলা শাখার পুর্বের আহবায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শনিবার (২০ জুলাই) সাতক্ষীরা জেলা তাঁতী লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান নাসিম ও সদস্য সচিব মনিরুজ্জামান তুহিন দলীয় প্যাডে স্বাক্ষরের মাধ্যমে দেবহাটা উপজেলা তাঁতী লীগের পুর্বের আহবায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষনার পাশাপাশি আশরাফুল আলমকে সভাপতি, রিয়াজুল ইসলামকে সহ-সভাপতি, আরিফুজ্জামান আরিফকে সাধারন সম্পাদক, আসাদুজ্জামান মিলনকে যুগ্ম সাধারন সম্পাদক এবং সাগর আহমেদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে নতুন ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন করেন।