Category: সাতক্ষীরা জেলা

  • শ্যামনগরের কাশিমাড়ী ইউপি’র উপ-নির্বাচনে পাপিয়া মহিলা মেম্বর নির্বাচিত

    শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ২নং সংরক্ষিত ওয়ার্ডের উপ নির্বাচনে মিসেস পাপিয়া হক নির্বাচিত হয়েছেন। ২৫ জুলাই উপনির্বাচনে ৪জন প্রার্থীর মধ্যে কাশিমাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান টিএম নুরুল হকের স্ত্রী পাপিয়া হক (প্রতিক তালগাছ) ২ হাজার৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী মোছা. জয়নাব বিবি (প্রতিক হেলিকপ্টার) ১ হাজার ২৭ ভোট, তারিন বকুল তানিয়া (প্রতিক বই) ৩১০ভোট ,খাদিজা খাতুন (প্রতিক সূর্যমুখী ফুল) ২৭০ ভোট পেয়েছেন।এ উপনির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩টি, ভোট কক্ষের সংখ্যা ২৩টি, মোট ভোটার ৮ হাজার ৫শ’ ৬১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ২শ’ ৭৪ জন ও নারী ভোটার ৪ হাজার ২শ’ ৮৭জন। পাপিয়া হক কাশিমাড়ী ইউপির সংরক্ষিত মহিলা সদস্য পদে থাকাকালীন স্ব-পদে পদত্যাগ করে চলতি বছরে শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেন। এ নির্বাচনে তিনি পরাজিত হন। যার ফলে এই সংরক্ষিত আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

  • সুন্দরবনে প্রবেশে সরকারের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও থেমে নেই মাছ শিকার

    সিরাজুল ইসলাম, শ্যামনগর: পর্যটক ব্যাতি রেখে অন্যসব ধরনের বনজীবিদের সুন্দরবনে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করে পরিপত্র জারী করেছে সরকার। কিন্তু, থেমে নেই সুন্দরবনের মৎস্য ও কাঁকড়া আহারণ। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনরক্ষীদের প্রত্যক্ষ সহযোগীতায় বন্ধ নির্দেশনা উপেক্ষা করে রমারমা চলছে সুন্দরবনের মৎস্য, রেনু পোনা ও কাঁকড়া আহারণ। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ইতি মধ্যে সরকার সুন্দরবনের নদী খালে এক শ্রেণির অসাধু চক্ররা বিষ প্রয়োগ করে মাছ শিকার করছে। বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা বন্ধ করতে না পারায় বন অধিদপ্তর কর্তৃক সুন্দরবনে প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে। কিন্তু, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান, কদমতলা স্টেশন কর্মকর্তা নুরুল আলম ও কৈখালী স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম সাপ্তাহিক নৌকা প্রতি ০১ হাজার টাকা চুক্তিতে শতশত মাছ, কাঁকড়া পোনা আহারণকারীদের সুন্দরবনে প্রবেশ করিয়ে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে। গতকাল খোঁজ নিয়ে জানা যায় পশ্চিম সুন্দরবনে বন বিভাগের সাথে গোপন চুক্তির বিনিময়ে উৎকোচ দিয়ে এক থেকে দেড় হাজার বনজীবি একনও সুন্দরবনের বিভিন্নখালে অবস্থান করছে। এর মধ্যে উল্যেখ যোগ্য চুনকুড়ি, আঠারোবেঁকী, কাচীকাটা, লতাবেঁকী, ইলশেমারী, হাতিভাঙ্গা, চালতেবাড়ে, কলাগাছী, দোবেঁকী, ফিরিঙ্গীয়া, ও পুষ্পকাটী এলাকায় অবাধে মাছ কাঁকড়া ও রেনুপোনা আহারণ করেছ বনজীবিরা। প্রত্যক্ষদর্শী সুন্দরবন থেকে ফিরে আসা জেলেরা জানিয়েছে, বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান, কদমতলা স্টেশন কর্মকর্তা নুরুল আলম ও কৈখালী স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম তাদের স্টেশনের ট্রলার দিয়ে প্রতিদির টহলে যেয়ে, এবং স্টেশনের নিয়োজিত দালালদের মাধ্যমে এই উৎকোচ গ্রহণ করছে। জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন বিভাগের সাথে যোগ সাজসে সুন্দরবসের বিভিন্ন নদী খাল থেকে বিভিন্ন প্রজাতির মৎস্য আহারণ করে শ্যামনগর উপজেলার কলবাড়ী, মনির ছিলে ও সোনার মোড়ের মৎস্য আড়োতে বিক্রি করছে প্রতিদিন শত শত মন মাছ। কাঁকড়া ও রেনু পোনা আহারণ করেও বিভিন্ন ডিপো ও বাজারে বিক্রয় করছে। কাজেই সরকারের নিষেধাজ্ঞা এই অসাধু বন কর্মকর্তাদের কারনে বাস্তবায়ন হলো না পশ্চিম সুন্দরবনে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ০৩ স্টেশন কর্মকর্তার কাছে গতকাল মুঠোফনো এই প্রতিবেদক জানতে চাইলে তারা গোটা বিষয়টি জানেন না বলে এড়িয়ে যান। এব্যপারে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা রফিক আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের বিষয়ে সবে আপনার মুখে যাচাই করা হচ্ছে। প্রমান পেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • কুশুলিয়ায় এবাদুল ও মৌতলায় বাটুল চেয়ারম্যান নির্বাচিত

    কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: পুলিশ, বিজিবি, আনসার, র‌্যাব, স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট’দের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মাধ্যমে কালিগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে উপ নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে কুশলিয়া ও মৌতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে, কৃষ্ণনগর ইউনিয়নে মেম্বর পদে এবংবিষ্ণুপুর ও তারালী ইউনিয়নে মহিলা মেম্বর পদে নির্বাচন হয়। বৃহস্পতিবার গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    কুশুলিয়া ইউনিয়নের ফলাফল:
    নির্বাচনে কুশুলিয়া ইউনিয়নের ৯টি কেন্দ্রে ৪৮টি বুথে ১৮ হাজার ১শ’ ২৪জন ভোটারের মধ্যে ৮ হাজার ৪শ’ ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ২শ’৮৬টি ভোট বাতিল হয়। কুশুলিয়া ইউনিয়নে উপজেলা বি,এন,পি’র সহ সভাপতি শেখ এবাদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীকে ৬হাজার ৮শ’ ৮২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য সাতক্ষীরা জর্জ কোটের এপিপি এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু নৌকা প্রতীকে পায় ১হাজার ১শ’ ৪৩ ভোট।

    মৌতলা ইউনিয়নের ফলাফল:
    মৌতলা ইউনিয়ন পরিষদের ৯টি কেন্দ্রে ৪২টি বুথে ১৫ হাজার ১শ’ ১১জন ভোটারের মধ্যে ৭হাজার ৫শ’ ৬৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ৪৮টি ভোট বাতিল হয়। নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কাজী রফিকুল ইসলাম বাটুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৮শ’ ৩৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মনোনিত প্রার্থী যুবলীগ নেতা শেখ মাহাবুবুর রহমান সুমন নৌকা প্রতীক নিয়ে ২হাজার ৭শ’ ৩২ ভোট পায়।

    কৃষ্ণনগর ইউনিয়নের ফলাফল:
    কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে তপন রায় মোরগ প্রতীকে ৯শ’ ৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী নুর হোসেন তালা প্রতীকে পেয়েছে ৬শ’ ৫৮ভোট।

    বিষ্ণুপুর ইউনিয়নের ফলাফল:
    বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে পূর্ণিমা রানী মন্ডল বই প্রতীকে ১ হাজার ৩শ’ ৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুফিয়া খাতুন পায় ৪শ’ ২৭ ভোট।

    তারালি ইউনিয়নের ফলাফল:
    তারালী ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে লিপিয়া খাতুন তালগাছ প্রতীকে ১ হাজার ৫শ’ ৮৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটততম প্রতিদ্বন্দ্বী থানা আওয়ামীলীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু সূর্যমূখী প্রতীকে পেয়েছে ৫শ’ ৯১ ভোট।

    ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ:
    কুশুলিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু ভোটে অনিয়ম ও কারচুপি অভিযোগ করে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর পরাজিত করার অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের বিরুদ্ধে। তিনি সাংবাদিকদের বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীকে হারানোর জন্য তিনি সকাল ৮টার পরিবর্তে ৯টার সময় ভোট শুরু করেন। তিনি শাসক দল আওয়ামীলীগকে ঘৃণা করে বি,এন,পি’র খালেদা তারেকের অনুসারী হয়ে আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্পে যেয়ে আওয়ামীলীগ নেতা কর্মীদের মারপিট ও বিতাড়িত করেন। এব্যাপারে তিনি বলেন আমি তার বিরুদ্ধে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় আওয়ামীলীগ, প্রধান মন্ত্রী, ডি,আই,জি, পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের বিরুদ্ধে আরও বলেন তিনি এখানে যোগদান করার পর থেকেই নিজেকে প্রধানমন্ত্রীর চেয়েও ক্ষমতাধর ব্যক্তি মনে করেন। যার কারণে বিগত উপ নির্বাচনে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর এবং উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর ভরাডুবি হয়।
    এপ্রসংগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন তার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে বলেন, আমি বর্তমান সরকারের নির্বাচন কমিশনের অধীনে এবং কমিশনের নির্দেশে দায়িত্ব পালন করেছি। অবৈধ সুবিধা দিয়ে তাকে বিজয়ী করার ব্যবস্থা না করার কারণে তিনি আমার বিরুদ্ধে নানাবিধ অপ্রচার চালিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করছেন।

  • দরগাহপুর ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মনোয়ারা মহিলা মেম্বর নির্বাচিত

    আশাশুনি( সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন পরিষদের ৬, ৮ ও ৯নং ওয়ার্ডে মনোয়ারা বেগম বে-সরকারি ভাবে মহিলা মেম্বর নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

    দরগাহপুর ইউনিয়নের ফলাফল:
    দরগাহপুর ইউনিয়ন পরিষদের ৬, ৮ ও ৯নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে মহিলা মেম্বর পদে মনোয়ারা বেগম (কলম প্রতীক) ১হাজর ৩শ’ ১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বিপ্রার্থী মর্জিনা খাতুন (সূর্যমুখী ফুল) পেয়েছে ৯শ’ ৯৪ ভোট।

  • কুল্যায় ১,২ ও ৩নং ওয়ার্ডে পারভিন সুলতানা মহিলা মেম্বর নির্বাচিত

    আশাশুনি( সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের ১, ২, ও ৩নং ওয়ার্ডে পারভিন সুলতানা বে-সরকারি ভাবে মহিলা মেম্বর নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

    মহিলা মেম্বর: কুল্যা সংরক্ষিত (১, ২ ও ৩নং) ওয়ার্ডে পারভিন সুলতানা (বই প্রতীক) ১হাজার ৭শ’ ১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে নবীজান খাতুন (বক প্রতীক) ১হাজার ৪শ’ ৭ ভোট, সালমা খাতুন (মাইক) ৫শ’ ১ ভোট, ছবেদা বেগম (কলম) ৩শ’ ৩১ ভোট, এবং খালেদা বেগম (সূর্য্যমুখী ফুল) ২শ’ ২৩ ভোট পেয়েছে।

  • আশাশুনির কুল্যা ইউনিয়নে নৌকার হারুন চৌধূরী চেয়ারম্যান নির্বাচিত

    আশাশুনি( সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

    কুল্যা ইউনিয়নের ফলাফল:
    চেয়ারম্যান:কুল্যা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল বাছেত ওরফে হারুন চৌধুরী (নৌকা প্রতীক) ৪ হাজার ৪শ’ ৫০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রয়াত ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলামের স্ত্রী জাহিদা ইসলাম পুতুল (চশমা প্রতীক) পেয়েছে ৩হাজার ৯শ’ ৮৭ ভোট। অপর প্রার্থীদের মধ্যে প্রয়াত চেয়ারম্যানের ভাইপো ওমর ছাকি ফেরদৌস পলাশ (আনারস প্রতীক) ২ হাজার ৮শ’ ২৬ ভোট ও সাবেক ইউপি সদস্য আলহাজ¦ আব্দুল মাজেদ গাজী মোটর সাইকেল প্রতীক) ২ হাজার ২শ’ ৭১ ভোট পেয়েছে।

  • সরকারি প্রশিক্ষণে ভারতে গেলেন ইউএনও আলিফ রেজা

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা সরকারি ভাবে প্রশিক্ষণে অংশ নিতে ভারত রওয়ানা হয়েছেন। ভারতের ‘ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ণ্যান্স’-এ ২৯ জুলাই প্রশিক্ষণ শুরু হবে। চলবে ৯ আগষ্ট পর্যন্ত। ৪৮ তম মিড ক্যারিয়ার ট্রেনিং প্রোগ্রাম ইন ফিড এ্যাডমিনিট্রেশান ফর সিভিল সার্ভেন্টস অব বাংলাদেশ বিষয়ক প্রশিক্ষণের উদ্দেশ্যে তিনি আশাশুনি হতে ২৪ জুলাই ঢাকায় রওয়ানা হয়েছেন। তার শুভ যাত্রা এবং সফল প্রশিক্ষণের জন্য তিনি সকলের কাছে দোওয়া কামনা কামনা করেছেন।

  • আশাশুনিতে শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকদের কর্ম সম্পাদন চুক্তি

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাপসন্ডা ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ জুলাই) আশাশুনি উপজেলা রিসোর্স সেন্টারে এ চুক্তি সম্পাদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।কাপসন্ডা ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী এবং ঐ ক্লাষ্টারের ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯-২০২০ বর্ষের জন্য কাজের জবাবদিহিতা ও স্বচ্ছতা জোরদার এবং নিশ্চিত করা ও কাজে গতিশীলতা আনার জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়। যাতে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০২১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয়ের সকল শিশুর জন্য সমতা ভিত্তিক মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরন সম্ভব হয়। ফলে এইউইও এবং প্রধান শিক্ষকগণের মধ্যে এই চুক্তির মাধ্যমে কাপসন্ডা ক্লাস্টারে প্রাথমিক শিক্ষায় নিয়োজিত সকল শিক্ষক নিজ নিজ দায়িত্ব পালনে আরো তৎপর হবে। টার্গেট সম্পন্ন করার মানসিকতা নিয়ে বিদ্যালয় ভিত্তিক সকল কাজ সঠিকভাবে করা হবে বলে আশা করা হয়। প্রাথমিক শিক্ষায় এই চুক্তি এক মাইল ফলক হবে।

  • আশাশুনির কুল্যা ও দরগাহপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আজ

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও একটি সংরক্ষিত মহিলা আসনে এবং দরগাহপুর ইউনিয়ন পরিষদে একটি সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আজ (২৫ জুলাই, বৃহস্পতিবার)। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সকল কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল মালামাল বুধবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে ভোট কেন্দ্রে পৌছে গেছে।
    কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রফিকুল ইসলামের মৃত্যুতে আসনটি শূণ্য হয় এবং সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ড (কুল্যা) এর মহিলা মেম্বার হেনা গাজী পদত্যাগ করায় এটিও শূণ্য ঘোষণা করায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কুল্যা ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৫১৩ জন। সংরক্ষিত আসনে ভোটার সংখ্যা ৬ হাজার ৮১৭টি। চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আব্দুল বাছেত চৌধুরী (হারুন চৌধুরী), প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী চশমা প্রতীক নিয়ে লড়ছেন জাহিদা ইসলাম পুতুল, মটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন সাবেক ইউপি সদস্য আলহাজ¦ আঃ মাজেদ গাজী ও আনারস প্রতীক নিয়ে লড়ছেন চেয়ারম্যানের ভাইপো ওমর সাকি ফেরদৌস পলাশ। সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, নবিজান খাতুন (বক প্রতীক), পারভিন সুলতানা (বই), মোছাঃ খালেদা বেগম (সূর্যমুখী ফুল), মোছাঃ ছবেদা বেগম (কলম) ও মোছাঃ সালমা খাতুন (মাইক প্রতীক)। দরগাহপুর ইউনিয়নের সংরক্ষিত ৬, ৮ ও ৯নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে লড়ছেন, মর্জিনা খাতুন (সূর্যমুখীফুল) ও মনোয়ারা বেগম (কলম)। কুল্যা ইউনিয়নে ৯টি ও দরগাহপুরে ৩টি মোট ১২টি ভোট কেন্দ্রে ১২ জন প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ নির্বাচনে ভোট গ্রহনের দায়িত্ব পালন করছেন।
    নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃংখলা রক্ষার জন্য ১২টি কেন্দ্রে ৬০ জন পুলিশ, পিসি ১২, এপিসি ১২, আনসার (পুরুষ) ৭২ ও আনসার (নারী) ৪৮ জন নিযুক্ত করা হয়েছে। এছাড়া এএসপি (দেবহাটা সার্কেল) ইয়াছিন আলি (ইনচার্জ) ও ওসি আশাশুনি মোঃ আব্দুস সালাম (সহকারী ইনচার্জ) এর নেতৃত্বে দু’টি স্টিয়ারিং টীম এবং ৪টি মোবাইল টীম দায়িত্ব পালন করবেন। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাতক্ষীরা সদর দেবাশীষ চৌধুরীর নেতৃত্বে দু’জন সহকারী কমিশনার (বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সমন্বয়ে টীম দরগাহপুরে আইন শৃংখলা রক্ষার দায়িত্ব পালন করবেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিকুর রহমানের নেতৃত্বে আরও দু’জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সমন্বয়ে একটি টীম কুল্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেনের নেতৃত্বে অপর একটি টীম ১নং সংরক্ষিত ওয়ার্ডে উপ নির্বাচনে আইন শৃংখলা রক্ষার্থে দায়িত্ব পালন করবেন। অপরদিকে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত আছেন। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের পৃথক টীম, বিভিন্ন সংবাদ ও গণমাধ্যমের টীম ও সংবাদকর্মী নির্বাচনের কমিশনের বিশেষ অনুমতি সাপেক্ষে এলাকায় রয়েছেন।

  • বাবুই পাখির আবাসস্থল রক্ষায় জেলা প্রশাসক বরাবর আবেদন

    দেবহাটা ব্যুরো: দেবহাটায় বিপন্ন প্রজাতির বাবুই পাখির আবাসস্থল রক্ষায় সতর্কীকরন সাইনবোর্ড স্থাপন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবীতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। সম্প্রতি উপজেলার রতেœশ্বরপুর গ্রামের কামারুজ্জামান নামক এক পাখি প্রেমিক সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তৎক্ষনিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনকে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। কামারুজ্জামান তার লিখিত আবেদনে জানিয়েছেন, শিল্পী পাখি বা কারিগর পাখি হিসেবে সুপরিচিত বাবুই পাখি এখন বিলুপ্তির পথে। তাছাড়া বাবুই পাখির আবাসস্থল এলকায় মানুষের অপ্রীতিকর কর্মকান্ড বাবুই পাখিকে আরো বিপন্ন ও তাদের অস্তীত্বকে হুমকির মুখে ফেলছে। পাশাপাশি দেবহাটার ঘলঘলিয়া রহিমপুর এলাকার বিলে যেসকল তালগাছে বাবুই পাখি বাসা বাধে সেই গাছ গুলোর পাতা পাখির বাচ্চা জন্মানোর পর ঝুড়ে কেটে ফেলা হয়। প্রতিবছর এঘটনায় বহু বিলুপ্ত প্রায় বাবুই পাখির বাচ্চা মারা যায়। পাশাপাশি বাবুই পাখিও তাদের বাসা হারিয়ে অন্যত্র চলে যায়। তাই অন্তত বাবুই পাখির প্রজনন মৌসুমে অর্থাৎ ১লা মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত এসকল বাবুই পাখির আবাসস্থলের গাছ বা পাতা কাটা বন্ধ সহ জনসচেতনতা বৃদ্ধিতে সতর্কীকরন সাইনবোর্ড স্থাপনের দাবীও জানানো হয়েছে আবেদনটিতে।

দৈনিক সাতনদী