দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪৫
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

জনপ্রশাসন পদকে ভূষিত দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৩, ২০১৯
জুলাই ২৩, ২০১৯ ০ কমেন্ট 398 ভিউস

মোমিনুর রহমান: জনপ্রশাসন পদকে ভূষিত হয়েছে সাতক্ষীরার বৈচিত্রময় রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। এবছর জাতীয় পাবলিক সার্ভিস দিবসে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র সহ জাতীয় পর্যায়ের ১১ ব্যাক্তি, জেলা পর্যায়ের ৩৪ ব্যাক্তি এবং উভয় পর্যায়ের একটি প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক ২০১৯ প্রদান করা হয়। মঙ্গলবার বেলা ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ জনসেবায় আস্থা অর্জনকারী সকল কর্মকর্তা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জনপ্রশাসন পদক তুলে দেন। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশিকুর রহমান চৌধুরী ও জনপ্রশাসন সচিব ফয়েজ আহাম্মদ। এসময় সাধারন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেনীতে সাতক্ষীরার সীমান্ত ইছামতি নদীর কোঁল ঘেষে বৈচিত্রময় রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র সৃষ্টিতে অনন্য অবদানের জন্য জনপ্রশাসন পদকে মনোনীত দেবহাটা উপজেলা নির্বাহী অফিসের পক্ষে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ (বর্তমানে খুলনার দীঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের নিকট থেকে পদকটি গ্রহন করেন। উল্লেখ্য যে, সাতক্ষীরার ইছামতি নদীর সীমান্তে গড়ে ওঠা নয়নাভিরাম ম্যানগ্রোভ বনটি ধীরে ধীরে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র হিসেবে সাতক্ষীরাবাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠার পাশাপাশি ইতোমধ্যেই জেলার বাইরেও পরিচিতি লাভ করতে শুরু করলে এবছর জনপ্রশাসন পদকে মনোনীতের উদ্যোগ নেয়া হয়। মাত্র কয়েক বছরেই গড়ে ওঠা বনটি নদী ভাঙন রোধ করে পরিবেশের ভারসম্য রক্ষার সাথে সাথে বিনোদনের খোরাক জোগাতে শুরু করে। দুই বাংলার আন্তর্জাতিক সীমানা নির্ধারনী ইছামতি নদীর ভাঙন রোধকল্পের প্রাথমিক পদক্ষেপ হিসেবে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যড সম গোলাম মোস্তফার উদ্যোগে দেবহাটার সীমান্তবর্তী শিবনগর এলাকায় ইছামতির তীর ঘেষে সরকারী সম্পত্তি দখলমুক্ত করে ০৭ একর আয়তনের একটি সুন্দর লেকসহ ৩১.৪৬ একর জমিতে লবনাক্ততা সহনশীল বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের সারিবদ্ধ কয়েক হাজার চারা রোপনের মাধ্যমে সুন্দরবনের আদলে সৃষ্টি করা হয় রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি। মাত্র কয়েক বছরের মধ্যেই রোপনকৃত এসব কেওড়া, গোলপাতা, গেওয়া, গরান সহ অন্যান্য বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা গুলি আয়তনে এবং উচ্চতায় বৃদ্ধি হয়ে প্রাকৃতিক সৃষ্ট বনাঞ্চলের মতো রুপ নিলে মানুষের চিত্ত বিনোদনের অন্যতম স্থান হিসেবে সুন্দরবনের আদলে গড়ে তুলতে উদ্যোগী হয়ে ওঠে সাতক্ষীরা জেলা ও দেবহাটা উপজেলা প্রশাসন। পরবর্তীতে সাবেক উপজেলা নির্বাহী অফিসার আ ন ম তরিকুল ইসলামের তত্বাবধায়নে সুসজ্জিত রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক ড. আনোয়ার হোসেন হাওলাদার। উদ্বোধন পরবর্তী সাতক্ষীরার অপর জেলা প্রশাসক নাজমুল আহসান বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছিলেন পর্যটন কেন্দ্রটির উন্নয়নে। একে একে সাতক্ষীরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যেসকল কর্মকর্তারা পদায়ন করেছেন তাদের প্রত্যেকেই আপ্রান চেষ্টা করেছেন স্থানটিকে একটি নয়নাভিরাম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। কিন্তু এই পর্যটন কেন্দ্রটিকে বৈচিত্রময় ও সৌন্দর্য মন্ডিত করতে নানামুখী উদ্যোগ গ্রহন ও বাস্তবায়নের মাধ্যমে সর্বমহলে প্রসংশিত হয়েছেন সাবেক দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ (বর্তমানে খুলনার দীঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা)। বর্তমানে বিভিন্ন এলাকা থেকে আসা ভ্রমন পিপাসু পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে থাকছে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্রটি। শুধু পর্যটকদের পদচারনায় নয়, সন্ধ্যা আগত হওয়ার সাথে সাথেই বিভিন্ন প্রজাতির পাখির সুমধুর কলরবেও মুখরিত হয়ে ওঠে স্থানটি। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের উন্নয়ন পরিকল্পনায় রোপন করা হয়েছে আরো বেশ কিছু প্রজাতির গাছের চারা, নির্মান করা হয়েছে মূল প্রবেশের গেট,পর্যটকদের ভ্রমনের ট্রেইল, আধুনিকায়ন করা হয়েছে লেক ও রেস্ট হাউজ। শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে দোলানা, স্লিপিং ট্রেইল ও বিভিন্ন প্রকারের কৃত্রিম জীবযন্তু। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ দায়িত্বরত থাকাকালীন তারই গৃহীত বিভিন্ন উন্নয়নমূখী পদক্ষেপে ক্রমশই বদলে যেতে থাকে ম্যানগ্রোভ বনের দৃশ্য। পরবর্তীতে বিনোদন কেন্দ্রটিকে আরো নান্দনিক ও নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা নির্মানের পাশাপাশি বর্তমান উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ও উপজেলা চেয়ারম্যানের তত্বাবধায়নে সাতক্ষীরা জেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে চলেছে উন্নয়ন কার্যক্রম। সম্প্রতি পর্যটন কেন্দ্রটিকে আধুনিকায়ন ও পুর্নাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বর্তমান দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি আরো আকর্ষনীয় ও সাতক্ষীরার অন্যতম বিনোদনের স্থান হিসেবে গড়ে তোলার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় পর্যায়ক্রমে অভূতপূর্ব উন্নয়নমূখী পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহন করছে উপজেলা প্রশাসন। পাশাপাশি উপজেলা প্রশাসনের গৃহীত এসব উদ্যোগের মুল্যায়ন স্বরুপ জনপ্রশাসন পদক প্রদান করায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে ইয়াবা সহ যুবক আটক
পরবর্তী পোস্ট
পাইকগাছায় ওপেন হাউজডে ও মতবিনিময় সভা

রিলেটেড পোস্ট

পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক

জুন ২২, ২০২৬

পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক

জুন ২২, ২০২৬

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting