দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:১২
সাতক্ষীরায় জলবায়ু উদ্বাস্তু ও বস্তিবাসী, সুরক্ষায় ৮ দফা...
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে প্রোগ্রেস শেয়ারিং মিটিং
শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
সাতক্ষীরায় মিছিলের প্রস্তুতি কালে কালিগঞ্জের যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী...
কলকাতার হোটেলে আগুন প্রাণ গেল কালিগঞ্জের ২ জনের:-
শ্যামনগরে নওয়াবেঁকী মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার...
সাংবাদিক ও সাংবাদিকতা
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন

জাতীয়

  • জাতীয়রাজনীতি

    সাদকে চেয়ারম্যান করার প্রস্তাব, অব্যাহতিপ্রাপ্তদের ফেরানোর আহ্বান রওশনের

    কর্তৃক kobirubel.satnadee জুলাই ২, ২০২২
    জুলাই ২, ২০২২ 488 ভিউস

    জাতীয় ডেস্ক: জাতীয় পার্টির চিফ প্যাট্টন ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, দল থেকে যাদের অব্যাহিত দেওয়া হয়েছে, তাদের ফিরিয়ে নিতে…

    আরও পড়ুন
  • জাতীয়রাজনীতি

    জামায়াতকে আবারও ক্ষমা চাওয়ার পরামর্শ জাফরুল্লাহর

    কর্তৃক kobirubel.satnadee জুন ২২, ২০২২
    জুন ২২, ২০২২ 673 ভিউস

    জাতীয় ডেস্ক: মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতকে আবারও ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ক্ষমা চাইলে জামায়াত বর্তমানের তুলনায় আরও শক্তিশালী হবে।
    বুধবার (২২ জুন) ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কর্তৃক আয়োজিত ‘বন্যা ও জলাবদ্ধতার দায় সরকারের’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
    এবি পার্টির উদ্দেশে ডা. জাফরুল্লাহ বলেন, জামায়াতকে অনুরোধ করেন জনসাধারণের সামনে আবারও ক্ষমা চাইতে। জামায়াতের বর্তমান নেতারা তো আর মানবতাবিরোধী অপরাধ করেননি। তাদের পূর্ব-পুরুষরা করেছেন।
    তিনি বলেন, জামায়াতের গোলাম আজমের সঙ্গে আমার একদিন কথা হয়েছিল। আমি উনাকে বলেছিলাম, ভুল হয়েছে ক্ষমা চান না কেন? তিনি বললেন, ‘ক্ষমা তো একবার চেয়েছি’। আমি বললাম, ‘আমি তো দেখিনি। তখন তিনি বললেন, ‘আবার চাইতে পারি।’ আমার মনে হয়, তিনি বেঁচে থাকলে ক্ষমা চাইতেন।
    ডা. জাফরুল্লাহ আরও বলেন, জামায়াত ক্ষমা চাইলে তাদের শক্তি আরও বৃদ্ধি হবে। সামনে গণতান্ত্রিক আন্দোলনে সব দলকেই শরীক হতে হবে। এতে আন্দোলনের শক্তি বাড়বে।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. দিলারা চৌধুরী। এ সময় তিনি বলেন, আমাদের সে সরকার কোথায়, যে সরকার জনগণের কথা চিন্তা করবে? রাজনীতিবিদ হলেও তো সে একজন মানুষ। তিনি তো জনগণের পালস রিভিউ করতে পারে। মানুষ কী চায় সেটা জানতে পারে।
    তিনি বলেন, সহমর্মিতা ছাড়া কোনো সমাজ বা রাষ্ট্র টিকে থাকতে পারে না। গত ৫০ বছর ধরে আমরা শুধু বিভেদ সৃষ্টি করেছি। ড. দিলারা চৌধুরী আরও বলেন, ২০১৪ সাল থেকে যে সরকার আমাদের ঘাড়ে বসেছে। তাকে কিছুতে ঘাড় থেকে নামাতে পারছি না। এ জাতীয় সরকারকে সরাতে হলে, প্রথমত জিও-পলিটিক্সের দিকে নজর দেওয়া, আর দ্বিতীয়ত গণবিস্ফোরণ ঘটাতে হবে।
    আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক ও প্রাক্তন সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দলটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নদী বিশেষজ্ঞ প্রকৌশলী ইনামুল হক, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহসীন রশিদ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা ও মানবাধিকার কর্মী রুবী আমাতুল্লাহ প্রমুখ।

    আরও পড়ুন
  • জাতীয়

    এসএসসি পরীক্ষা ঈদের পর

    কর্তৃক kobirubel.satnadee জুন ২২, ২০২২
    জুন ২২, ২০২২ 462 ভিউস

    জাতীয় ডেস্ক: এসএসসি পরীক্ষা ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। বুধবার (২২ জুন) নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
    জানতে চাইলে সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেন, ‘সার্বিক বন্যার কারণে ঈদের আগে পরীক্ষা নেওয়া যাবে না। ঈদের পর পরীক্ষা নিতে হবে। আর এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে।’
    এর আগে মঙ্গলবার (২১ জুন) আন্তশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছিলেন, পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা নির্ভর করছে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির ওপর। বন্যা পরিস্থিতি বুঝে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্যা পরিস্থিতির অবনতি হলে আসন্ন ঈদুল আজহার পর নতুন রুটিনে পরীক্ষা শুরু করা হবে। এদিকে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে।
    প্রসঙ্গত, ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষা শেষ হতো ৬ জুলাই। কিন্তু সিলেটসহ সারা দেশে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ জুন এই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
    আন্তশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে রুটিন প্রকাশ করবো। নতুন রুটিনে পরীক্ষা শুরু করে দেবো। সিলেট থেকে পানি নামা শুরু করলেও নতুন নতুন জেলা প্লাবিত হচ্ছে। কবে নাগাদ বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে, তা বুঝতে পারছি না। পরিস্থিতি বিবেচনা করে রুটিন প্রকাশ করবো।’
    এইচএসসি পরীক্ষার বিষয়ে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর এইচএসসি পরীক্ষা নেওয়া শুরু করতে দুই মাস সময় প্রয়োজন হয়। সে কারণে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে।’

    আরও পড়ুন
  • জাতীয়রাজনীতি

    সর্বত্র ত্রাণ পৌঁছাতে না পারায় সিপিবির উদ্বেগ

    কর্তৃক kobirubel.satnadee জুন ২২, ২০২২
    জুন ২২, ২০২২ 447 ভিউস

    জাতীয় ডেস্ক: সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনাসহ দেশের অন্তত ১৫টি জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় এবং এখনও পর্যন্ত সর্বত্র জান-মাল রক্ষা, ত্রাণ সামগ্রী পৌঁছাতে না পারায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
    বুধবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ অবস্থান ব্যক্ত করেন।
    তারা বলেন, ঢাক-ঢোল পিটিয়ে ত্রাণ তৎপরতার কথা বলা হলেও ত্রাণ পেতে হাহাকারের ছবি সংবাদ মাধ্যমে ফুটে উঠেছে। দুর্গত এলাকার পর্যাপ্ত খবর পাওয়া যাচ্ছে না। জনগণের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
    সিপিবির দাবি, জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান, আশ্রয়কেন্দ্র স্থাপন, লঙ্গরখানা চালু ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা কার্যক্রম জোরদার করতে হবে। পর্যাপ্ত ত্রাণ-সামগ্রী নিয়ে দুর্গম এলাকা পর্যন্ত সহায়তা-কার্যক্রম পরিচালনা করতে হবে, বন্দি মানুষকে উদ্ধার করতে হবে। ত্রাণ বণ্টনে কোনও রকমের দুর্নীতি ও উদাসীনতা জনগণ মেনে নেবে না।
    বিবৃতিতে সিপিবির নেতারা জানান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি’র উদ্যোগে সিলেট-সুনামগঞ্জসহ বন্যাদুর্গত এলাকায় সহায়তা কার্যক্রম চলছে। সুনামগঞ্জে ত্রাণ কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বৃহস্পতিবার (২৩ জুন) সুনামগঞ্জ থাকবেন। তিনি ওই দিন সকাল থেকে ত্রাণ কার্যক্রমে অংশ নেবেন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

    আরও পড়ুন
  • জাতীয়রাজনীতি

    হবিগঞ্জে ত্রাণ দিলেন বিদিশা

    কর্তৃক kobirubel.satnadee জুন ২২, ২০২২
    জুন ২২, ২০২২ 466 ভিউস

    জাতীয় ডেস্ক: হবিগঞ্জ লাখাই রোডে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেছেন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। বুধবার (২২ জুন) শহরের রিচি বামকান্দি এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি।
    বিদিশা বলেন, বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি একটি শক্তিশালী টিম গঠন করেছি।
    এসময় তিনি জাপা নেতাদের যার যার অবস্থানে থেকে সাহায্য-সহযোগিতা চালিয়ে যাওয়ার নির্দেশও দেন। তিনি আরও বলেন, এটি চলমান প্রক্রিয়া। ত্রাণ কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে।
    এসময় উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, বিদিশা এরশাদের আইন ও রাজনৈতিক উপদেষ্টা কাজী রুবায়েত হাসান, যুগ্ম মহাসচিব সিকদার আনিসুর রহমান, হাবিবুল হাসান, কেন্দ্রীয় দফতর সম্পাদক নাফিজ মাহবুব প্রমূখ।

    আরও পড়ুন
  • জাতীয়রাজনীতি

    রাজনীতিতে আ. লীগ পরাজিত: মান্না

    কর্তৃক kobirubel.satnadee জুন ২২, ২০২২
    জুন ২২, ২০২২ 411 ভিউস

    জাতীয় ডেস্ক: নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না বলেছেন, ‘ক্ষমতা থেকে সরাতে না পারলেও রাজনীতির প্রশ্নে আওয়ামী লীগ ইতোমধ্যে পরাজিত, আমরা বিজয়ী।’ বুধবার (২২ জুন) জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত ‘নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা ও নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস সভার আয়োজন করে।
    মান্না বলেন, ‘আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক দল। এ দেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। বঙ্গবন্ধুর মতো নেতা সেখানে ছিল, যিনি সমগ্র বাঙালি জাতিকে ৬ দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে গিয়েছিলেন। সেই দলকে এখন মানুষ পছন্দ করে না। যদি দেশে ভোট হয় আওয়ামী লীগের খবর থাকবে না।’
    দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে চায় না মন্তব্য করে তিনি বলেন, ‘এই সরকারের অধীনে শুধু নির্বাচন নয়, কোনও ভালো কাজই আশা করা যায় না। এই সরকারকে কেউ দেখতে পারে না।’
    সব রাজনৈতিক দল এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘লড়াইটা এখনও শেষ হয়নি। বিজয়ের যে সম্ভাবনা সেটা শেষ হয়নি বরং বহুক্ষেত্রে তা উজ্জ্বল হয়েছে।’
    সভায় আরও বক্তব্য রাখেন ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটসের অন্যান্য সদস্যরা।

    আরও পড়ুন
  • জাতীয়রাজনীতি

    পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাবে না বিএনপি

    কর্তৃক kobirubel.satnadee জুন ২২, ২০২২
    জুন ২২, ২০২২ 429 ভিউস

    জাতীয় ডেস্ক: আগামী ২৫ জুন অনুষ্ঠিতব্য পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণপত্র পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারা ওই অনুষ্ঠানে যাবেন না। বুধবার (২২ জুন) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সোমবার স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন ফখরুল।
    এসময় বন্যা নিয়ে বিএনপির পরিকল্পনা জানাতে সংবাদ সম্মেলনে কথা বলেন ত্রাণ কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মির্জা ফখরুল বলেন, যারা মানুষ হত্যা করে, বিশিষ্টদের চুবিয়ে মারতে চান তাদের আমন্ত্রণে বিএনপি নেতাকর্মীরা যাবেন না।
    পদ্মা সেতুর কাজ বিএনপি বন্ধ করে দিয়েছিল- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অভিযোগ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আজকেও প্রধানমন্ত্রী তার স্বভাবসুলভ বক্তব্য রেখেছেন। তিনি মিথ্যাচার করেছেন। আমাদের কাছে প্রমাণ আছে, বিএনপি-জোট সরকার তখন জাপানের প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাথমিক সমীক্ষা করে।

    আরও পড়ুন
  • জাতীয়

    ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু পহেলা জুলাই

    কর্তৃক kobirubel.satnadee জুন ২২, ২০২২
    জুন ২২, ২০২২ 432 ভিউস

    জাতীয় ডেস্ক: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী ১ জুলাই থেকে যাত্রীদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (২২ জুন) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রেল ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।
    মন্ত্রী জানান, আগামী ১, ২, ৩, ৪ ও ৫ জুলাই বিক্রি হবে যথাক্রমে ৫, ৬, ৭, ৮ ও ৯ জুলাইয়ে টিকিট। ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ৭ জুলাই। ৭, ৮, ৯ এবং ১১ জুলাই বিক্রি হবে যথাক্রমে ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ জুলাইয়ের ফিরতি ট্রেনের টিকেট।
    রেলমন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রা সহজ করতে আমরা ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে। এছাড়াও কমলাপুর স্টেশনে ভিড় কমাতে সাতটি স্টেশন রেলের টিকিট বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
    ঢাকা (কমলাপুর) স্টেশনে বিক্রি হবে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ও পঞ্চগড় ঈদ স্পেশাল ট্রেনের টিকিট, ঢাকা (কমলাপুর) শহরতলী প্লাটফরম থেকে বিক্রি হবে রাজশাহী ও খুলনাগামী সকল আন্তঃনগর ট্রেন।
    ঢাকা বিমানবন্দর স্টেশনে বিক্রি হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেন। তেজগাঁও স্টেশনে বিক্রি হবে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী সকল আন্তঃনগর।
    ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে বিক্রি হবে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেন। ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন) স্টেশনে বিক্রি হবে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল অন্তনগর ট্রেনের টিকিট। জয়দেবপুর স্টেশন থেকে বিক্রি হবে পঞ্চগড়গামী ঈদ স্পেশাল ট্রেন।

    আরও পড়ুন
  • জাতীয়রাজনীতি

    ‘চিন্তা করো না, দোয়া করো, আল্লাহই আমাকে রক্ষা করবেন’

    কর্তৃক kobirubel.satnadee জুন ১৭, ২০২২
    জুন ১৭, ২০২২ 450 ভিউস

    জাতীয় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। গত ১৫ জুন দুপুর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের কেবিনে মেডিক্যাল বোর্ডের অধীনে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে তার মানসিক অবস্থা বরাবরের মতো শক্ত আছে।
    শুক্রবার (১৭ জুন) দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেন তার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ‘ম্যাডাম হাসপাতালের কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তিনি মানসিকভাবে শক্ত আছেন, ভেঙে পড়েননি।’
    শায়রুল কবির খান বলেন, ‘কেবিনে স্থানান্তরের পর কেউ কেউ সাক্ষাৎ করেছেন বেগম জিয়ার সঙ্গে। কেবিনে নেওয়ার পর তিনি সাক্ষাৎকারীদের বলেছেন, “চিন্তা করো না, দোয়া করো। আল্লাহই আমাকে রক্ষা করবেন।”’
    উল্লেখ্য, গতকাল বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, পরিবারের একাধিক সদস্য বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন।
    শুক্রবার দুপুরে সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার অন্যতম চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম স্বাভাবিকভাবেই খারাপ আছেন। কেবিনে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা এখনও স্বাভাবিক কাজ করতে এলাউ করছেন না। প্রতিদিন মেডিক্যাল বোর্ড বসছে, আজকেও বসবে।’
    বেগম জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হবে, এ প্রসঙ্গে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘এটা মেডিক্যাল বোর্ড ঠিক করবে।’
    দলের গুরুত্বপূর্ণ একটি সূত্র জানিয়েছে, আরও কিছু দিন এভার কেয়ারে চিকিৎসকদের অধীনে থাকতে হবে খালেদা জিয়াকে। ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে গত ১০ জুন (শুক্রবার) গভীর রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট পরানো হয়। একটি অপসারণ করা হলেও খালেদা জিয়ার হৃৎপি-ে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও চিকিৎসকরা জানিয়েছেন।
    খালেদা জিয়ার অন্যতম চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমে জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম দেখছে।

    আরও পড়ুন
  • জাতীয়রাজনীতি

    পেশিশক্তি দিয়ে ক্ষমতায় আসার দিন শেষ: বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রী

    কর্তৃক kobirubel.satnadee জুন ১৭, ২০২২
    জুন ১৭, ২০২২ 391 ভিউস

    জাতীয় ডেস্ক: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের দাওয়াত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আপনারা আসুন, উন্নয়নের কথা বলুন, দেশের কথা বলুন। দিবাস্বপ্ন বাদ দিন। আবারও আপনারা পেশিশক্তি দিয়ে ক্ষমতায় আসবেন, সেদিন আর এ দেশে কখনও আসবে না। আমাদের নেত্রী জনগণের শক্তিতে বিশ্বাসী।’
    শুক্রবার (১৭ জুন) রাজধানীর মগবাজার টিএন্ডটি মাঠে হাতিরঝিল থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
    আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘অনেক নেতা আমাদের বিরুদ্ধে অনেক কথা বলেন। আন্দোলন করবেন, এই করবেন, সেই করবেন, দেখে নেবেন। আপনারা তো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন আগেই। আন্দোলন করে লাভ হবে না। আপনারা জনগণের পাশে এসে দাঁড়ান। আমাদের সহায়তা করুন। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চাই। আপনারাও আসেন।’
    তিনি বলেন, ‘আমরা কোনও সমস্যা নিয়ে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরণাপন্ন হই, তখন তিনি এমনভাবে তা সমাধান করে দেন, যা তার দূরদর্শী নেতৃত্বের অন্যতম উদাহরণ।’ এই সরকারের আমলে নারীর ক্ষমতায়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্ষমতায়ন হয়েছে বলেই নারীরা আজ সমানতালে চলতে পারছে। এ জন্যই আমরা এগিয়ে যেতে পারছি। তারা এগিয়ে যাচ্ছে; যা প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের আরও একটি উদাহরণ। আমরা যেখানেই যাই, সেখানেই নারীর ক্ষমতায়নের কথা জিজ্ঞেস করা হয়। মানুষের ইচ্ছাশক্তি এবং ভিশন থাকলে সবই সম্ভব।’
    আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, ততদিন দেশ এগিয়ে যাবে। ২০০৮ সালে শেখ হাসিনা বলেছিলেন, দেশকে বদলে দেবেন, এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। তার দৃঢ় নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে।’
    ‘আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু’- নেতাকর্মীদের নিয়ে এই স্লোগান দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মা সেতু নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন দূরদর্শিতা থাকলে সবকিছুই করা সম্ভব। তিনি বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন মেট্রোরেলের কথা বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বলেন, কর্ণফুলী টানেলের কথা বলেন। মহেশখালীর পাশে যে বন্দরটি হচ্ছে, এক লাখ টনের জাহাজ ভিড়তে পারবে সেখানে। এছাড়া যত বন্দর রয়েছে সবগুলোর সক্ষমতা বৃদ্ধি হয়েছে।’
    আসাদুজ্জামান খান আরও বলেন, ‘নারীর ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা অন্যতম। যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে, আলোকিত হবে। ২০৪০ সালের নতুন প্রজন্ম আরও এগিয়ে যাবে।’ বৃষ্টি উপেক্ষা করেও নেতাকর্মীরা সম্মেলনস্থলে উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রী। এ জন্য আওয়ামী লীগ এত শক্তিশালী বলেও মন্তব্য করেন তিনি।
    মন্ত্রী বলেন, ‘কোনও মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ নতুন কমিটিতে স্থান পাবে না। ভালো একটি কমিটি উপহার দেবে ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং সাধারণ সম্পাদক, সেই প্রত্যাশা করি। যারা যারা প্রার্থী তাদের কাগজপত্র যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।’

    আরও পড়ুন
নতুন পোস্ট
পুরোনো পোস্ট

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting