Author: kobirubel.satnadee

  • কালিগঞ্জ উদীচীর পথ নাটক মানুষের মুখে মুখে

    তরিকুল ইসলাম: তথ্য অধিকার, জলবায়ু পরিবর্তন ন্যায় বিচার ও জলবায়ুর প্রভাব মোকাবিলা শীর্ষক বিষয়ে কাজ করছে বাংলাদেশ উদীচী কালিগঞ্জ শাখা সংসদ। তারা আবারও নতুন পথ নাটক নিয়ে আসছে সাতক্ষীরাবাসীর জন্য। বৃহস্পতিবার বিকাল ৫টায় “তথ্য অধিকার, জলবায়ু পরিবর্তন ন্যায় বিচার ও জলবায়ুর প্রভাব মোকাবিলা” পথনাটকটির প্রথম মঞ্চস্থ হয় সাতক্ষীরার ব্যাংদাহ গোবরদাড়ী কলেজিয়েট স্কুল প্রঙ্গনে। আসন্ন ঈদুল আযহার পরে কালিগঞ্জ উপজেলা ও শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে নাটকটি মঞ্চস্থ্ হবে। নাটকটি রচনায় আগ্রগতি সংস্থা, সাতক্ষীরা। আর্থিক সহযোগিতায় দ্যা কাটার সেন্টার বাংলাদেশ ও বাস্তবায়নে আগ্রগতি সংস্থা সাতক্ষীরা। তথ্য অধিকার, জলবায়ু পরিবর্তন ন্যায় বিচার ও জলবায়ুর প্রভাব মোকাবিলা শীর্ষক পথ নাটকটি বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে মঞ্চস্থ করছেন বাংলাদেশ উদীচী কালিগঞ্জ শাখা সংসদ, সাতক্ষীরা এর নাট্যদল। দলিত ও প্রান্তিক নারীদের তথ্য অধিকার বৃদ্ধিমূলক প্রকল্পে সামাজিক দায়বদ্ধতা থেকে উদীচী নাট্যদল এই কাজটি করছে। বাংলাদেশ উদীচী কালিগঞ্জ শাখা সংসদ এর সভাপতি সেলিম শাহারীয়ার প্রতিবেদককে বলেন “আমরা উদীচীকর্মী সমাজের সকল অসংগতির বিরুদ্ধে সংস্কৃতির নাটক, গানে প্রতিবাদ করি। এটা আমারে সাংগঠনিক কাজ। করোনাকালীন সময়ে সমগ্র সাতক্ষীরার প্রতিটি উপজেলায় ৪০টি স্থানে আমার রচনায় “বাঁচতে হলে জানতে” হবে পথ নাটকটি করে ছিলাম। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও ন্যায় বিচার নিয়ে কাজ করছি। আমাদের তথ্য অধিকার আইন এর খুটিনাটি বিষয় মানুষকে জানাচ্ছি। সাতক্ষীরার মানুষ নাটক প্রেমী সাধারন মানুষ নাটক দেখে অনেক কিছু জানতে পারছে। আগামীতে আমরা এই বিষয়ে আরো কাজ করার আশা আছে। আমাদের সাথে যে সমস্ত সহযোগি সংগঠন বা সংস্থা সহযোগিতা করছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।” বাংলাদেশ উদীচী কালিগঞ্জ শাখা সংসদ, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায় নয় সমগ্র সাতক্ষীরাতে তাদের নাটকে যে মানুষের তথ্য সেবা দিয়ে যাচ্ছে তার জন্য সকল শ্রেণীপেশার মানুষ সাধুবাদ জানিয়েছে তাদের পরিবেশনায় নতুন কিছু দেখতে চায় জানতে চায়।

     

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু ও সদস্য নজরুলকে সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান (বাবু) ও জেলা পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুর ৩টায় সদর উপজেলার ব্রাহ্মরাজপুরে হাজী শামসুদ্দীন মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধংনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি মো. আনছারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল খায়ের, ডা. মিজানুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি মেম্বার আফরোজা বেগম, আওয়ামীলীগ নেতা মো. কবির হোসেন, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আল-আমিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সদস্য শিক্ষক আব্দুস সাত্তার।

  • গাভা খাল খননে অনিয়ম, প্লাবিত হবে শহরসহ বিস্তীর্ণ এলাকা

    আব্দুর রশিদ: সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নে ব্যাংদহা বাজারের পাশ দিয়ে প্রবাহিত গাভা খাল খননে ব্যাপক  অনিয়মের অভিযোগ উঠেছে। খালের উপর নির্মিত অবৈধ পাকা স্থাপনা অপসারণ না করেই খাল কাটা কাজ শেষ করা হয়েছে। সরোজমিন পরিদর্শনে দেখা যায়, সাতক্ষীরা শহরের সুলতানপুর, দহাখোলা, এলারচর, ব্যাংদহাসহ অত্র এলাকার ১৩ টি গ্রামের বর্ষার পানি গাভা খালে পড়ে। সেখান থেকে মরিচ চাপ হয়ে সাগরে মিশে যায়। তবে মরিচচাপ ও গাবা খালের সংযোগস্থলে পানি প্রবাহ নিয়ন্ত্রণের জন্য একটি সুইচগেট আছে। কিন্তু খালটির কিছু কিছু অংশে নামকাওয়াস্তে খনন করা হয়েছে।

    অন্যদিকে নদীর মোহনা থেকে খালের স্যুইজ গেট পর্যন্ত খননে অনিয়ম করা হয়েছে। খালের ভেড়ি দখল করে ওঠা বিশাল আকার চারটি বিল্ডিং অপসারণ করা হয়নি। দখলমুক্ত না করেই কোন রকমে চেঁচে ছুলে খাল খনন করা হয়েছে। যার জন্য সুইচগেটের দুইটি গেটের মধ্যে একটি উন্মুক্ত থাকলেও অপরটি সরাসরি বন্ধ হয়ে গিয়েছে। ফলে পানি নিষ্কাশনে বিঘœ সৃষ্টি হয়েছে। সম্প্রতি সাতক্ষীরা পানি কমিটির বৈঠকেও পানি নিষ্কাশনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। তারপরও এখানে নজর নেই কারো। এ বিষয়ে জানতে সাতক্ষীরা উন্নয়ন বোর্ড ২ এর প্রকৌশলীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • কোমরপুরে ঘরে ঢুকে দুঃসাহসিক চুরি

    সাতনদী ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার কোমরপুরে প্রকাশ্য দিবালোকে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঘটনার বিবরণে জানা যায়, সদর উপজেলার কোমরপুর গ্রামে জাহান আলীর বসত বাড়ীতে শুক্রবার (২৩ জুন) দুপুরে উক্ত চুরির ঘটনা ঘটে। বাড়ীর গৃহিনী পলি বেগম দুপুর ১ টার সময় পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গেলে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে সংঘবন্ধ চোর চক্র জানালার গ্রীল বেকিয়ে ঘরে প্রবেশ করে আলমারিতে রক্ষিত নগদ ২৩ হাজার টাকা দেড়ভরি ওজনের স্বর্ণালংকার (৪ টি আংটি ও একজোড়া কানের দুল) নিয়ে পালিয়ে যায়। গৃহিনী পলি বেগম গোসল শেষে বাসায় এসে বিষয়টি নিশ্চত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • আদালতের নির্দেশ অমান্য করে হাবাসপুরে জমি দখলের পায়তারা রকিবুল-মজিদের

    নিজস্ব প্রতিবেদক: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা সদর উপজেলার হাসাবপুর মৌজার পৈত্রিক ও খরিদা সুত্রে প্রাপ্ত রেকর্ডীয় সম্পত্তি জবর দখলের পায়তারা চালাচ্ছে আব্দুল মজিদ খদগীর। সম্পত্তি জবর দখল ও সম্পত্তির আম পাড়ার প্রতিবাদ করায় উল্টো জমির মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করছেন তারা।
    সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর মৌজার বি.এস ২২৫ নং খতিয়ানে লিখিত সাবেক ৩৪৬ দাগের হাল ৭৯৭ দাগে ০.২৮ একর জমির পৈত্রিক ও রেকর্ডীয় মালিক হাবাসপুর গ্রামের মৃত: মোফাজ্জেল সরদারের পুত্র এ.টি.এম রইফ উদ্দীন। তার অপর ভ্রাতা মোঃ রকিবুল ইসলাম উক্ত জমির মধ্যে তার প্রাপ্য অংশ এটিএম রইফউদ্দীনের নিকট বিক্রী ও এজমালীতে অন্যত্র জমি নিয়ে আপোষে দীর্ঘদিন ধরে এটিএম রইফ উদ্দীন ও মোঃ রকিবুল ইসলাম ভোগ দখল করে আসছিলেন। উক্ত জমি এটিএম রইফ উদ্দীন রূপালী ব্যাংকে মটগেজ রেখে স্বত্ত্ব দখল বজায় রাখেন। এমতাবস্থায় মোঃ রকিবুল ইসলাম ২০১৬ সালে রেজিঃ কোবলার মাধ্যমে হাবাসপুর গ্রামের ইফাজতুল্লা খদগিরের পুত্র আঃ মজিদ খদগিরের কাছে ০.১৮ শতক জমি বিক্রি করেন। জমি ক্রয়ের পর আঃ মজিদ খদগির জমিতে দখল নিতে আসলে জমির প্রকৃত মালিক এ.টি.এম রইফ উদ্দীন তাকে বাঁধা প্রদান করে। কিন্তু আঃ মজিদ খদগির জমি দখলের জন্য মরিয়া হয়ে উঠলে এ.টি.এম রইফ উদ্দীন বাদী হয়ে মোঃ আঃ মজিদ খদগিরের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সাতক্ষীরায় একটি মামলা দায়ের করেন যার নং পি-১০৮৬/২০১৭। উক্ত মামলায় বিজ্ঞ আদালত গত ১৫/০৯/২০১৭ তারিখে আইন শৃঙ্খলা রক্ষার্থে উভয় পক্ষকে উক্ত জমিতে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা প্রদান করেন। উক্ত আদেশের অনুলিপি সাতক্ষীরা সদর থানায় প্রদান করা হয়। অপর দেওয়ানী মামলা দেবহাটা সহকারী জজ আদালতে বিচারাধিন রয়েছে। যার নং মিস-২১/৫।
    কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুল মজিদ খদগির মোঃ রকিবুল ইসলামের সহযোগীতায় উক্ত জমি জবর দখলের পায়তারা অব্যাহত রেখেছে। এমতাবস্থায় গত ১০ মে রকিবুল ও আব্দুল মজিদ খদগীরের নেতৃত্বে বিরোধীয় জমিতে অনধিকার প্রবেশ করে সম্পত্তি দখল ও গাছের আম পাড়তে শুরু করলে খবর পেয়ে জমির মালিক এ.টি.এম রইফউদ্দীন জমিতে গিয়ে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের কারণ জিজ্ঞাসা করলে মোঃ রকিবুল হাসানের নেতৃত্বে দুর্বৃত্তরা জমির মালিক এ.টি.এম রইফ উদ্দীনকে লোহার রড দ্বারা এলাপাতাড়ী মারপিট করে ও গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় এটিএম রইফ উদ্দীন মোঃ রকিবুল হাসান, আঃ মজিদ খদগীর সহ দুর্বৃত্তদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন তার নং ২৮ তারিখ ১৩/০৫/২৩। উক্ত মামলার আসামীরা জামিন পাওয়ার পর আবারো মামলার বাদী এটিএম রইফ উদ্দীন ও তার পরিবারকে হুমকী ধামকী ও ভয়-ভীতি প্রদর্শন করছে। পাশাপাশি অবৈধ পন্থায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় সম্পত্তি জবর দখলের পায়তারা চালাচ্ছেন রকিবুল হাসান ও মজিদ খদগির। ফলে যে কোন মুহুর্তে বিরোধীয় সম্পত্তিতে রক্ষক্ষয়ী সংঘর্ষ ও অপ্রীতিকার ঘটনা ঘটতে পারে।
    এ বিষয়ে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন জমির মালিক এটিএম রইফ উদ্দীন।

     

  • ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    মার্কিন সাম্রাজ্যবাদ ষড়যন্ত্রের চেষ্টা করছে: এমপি রবি
    জনগণ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন: নজরুল ইসলাম (more…)

  • ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ইলেকট্রনিক দোকান মনিটরিং

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (২২ জুন) সাতক্ষীরার শহরের বিভিন্ন ইলেকট্রনিক ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি। জেলা স্যানিটরি ইন্সপেক্টর রথীন্দ্র নাথ সরকার, জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমান বাবলা ও জেলা পুলিশ ফোর্সেস’এর সহায়তায় এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। তদারকি সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থার শহীদ কাজল সরণির সামি ইলেকট্রনিক এ ২ হাজার টাকা ও উপহার ইলেকট্রনিক’এ ৩ হাজার জরিমানা করা হয়েছে। এ প্রতিষ্ঠান দুটি নির্ধারণ মূল্য অপেক্ষা বেশি মূল্যে ইলেকট্রনিক সামগ্রী বিক্রয়ের অপরাধে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সাংবাদিকের নামে মাদক করবারীর মামলার ভাড়াটে সাক্ষী প্রতারক তুহিন

    শার্শা (যশোর) প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বাগুড়ী বেলতলা বাজারের চিহ্নিত মাদক কারবারী ও একাধিক মাদক মামলার আসামী আব্দুল গনির তৃতীয় স্ত্রী নারী মাদক ব্যবসায়ী নুরজাহান বেগমের দ্বারা বাগআঁচড়া প্রেসক্লাবের দুইজন সাংবাদিক’সহ ৩ জনের নামে হয়রানিমূলক মামলা করা হয়। সেই মামলার ভাড়াটি সাক্ষী হয়েছেন বাগুড়ী বেলতলা বাজারের আর এক আলোচিত প্রতারক তুহিন হোসেন।

    এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, তুহিন টাকার বিনিময়ে সব কিছু করতে পারে। তার নামে এলাকায় একাধিক পরিবারের কাছ থেকে ব্যবসার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে কিন্তু সে কারো পাওনা টাকা দেয় না, উল্টো পাওনা টাকা চাইতে গেলে মাস্তান দিয়ে ভয়ভীতি দেখানোসহ মামলা দিয়ে হয়রানি করে, যাতে পাওনা’দাররা সহজে টাকা না নিতে পারে।

    আরো জানা গেছে, পূর্বে এই প্রতারক তুহিনের নামে একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ১৪ টি পরিবারের কাছ থেকে ১৭ লক্ষ ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার খবর প্রকাশিত হয়। যার কারণে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার সাক্ষী হয়েছেন অর্থ আত্মসাৎকারী ওই প্রতারক তুহিন। উল্লেখ্য, গত (১৫ মে) সোমবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম মাদক (গাঁজা) বিক্রির অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে নারী মাদক ব্যবসায়ী নুরজাহানের স্বামী বেলতলার চিহ্নিত মাদক কারবারী ও একাধিক মাদক মামলার আসামি আব্দুল গনিকে ১৫ দিন বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

    কারাদণ্ড প্রদানের ওই তথ্য সংগ্রহ করে সাংবাদিক মোঃ সোহাগ আলী সংবাদ প্রকাশ করলে তার উপর পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মাদক কারবারির স্ত্রী নুরজাহান বেগম, হাফিজুল, ও সুমন তিনজনে মিলে গত (২০ মে) রাত দশটার সময় হামলা করে। এবং তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। ওই ঘটনায় সাংবাদিক মোঃ সোহাগ আলী (২১মে) দুপুরে ৩ জনের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি এজাহার দায়ের করেলে, পুলিশ হামলা কারিগরদের মধ্যে অন্যতম নারী মাদক ব্যবসায়ী নুরজাহান বেগমকে রাতেই আটক করে পরের দিন সকালে তাকে আদালতে সোপর্দ করেন। পরে নুরজাহান আদালত থেকে জামিনে এসে ঘটনার পাঁচ দিন পর (২৫ মে) যশোর আমলী আদালতে সাংবাদিক সোহাগ আলী ও সাংবাদিক শাহারুল ইসলাম রাজ, এবং রিদয় হোসেনসহ ৩ জনের নামে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। যেটি যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের কাছে তদন্ত ধীন রয়েছে, যার মামলার নাং সি আর ২০৪/২৩।

    এ ব্যাপারে সাক্ষী তুহিনের সাথে যোগাযোগ করলে উল্টো সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, সাক্ষী হয়েছি তাই কি হয়েছে, তুই কি করার ক্ষমতা রাখিস, তাই কর। এদিকে শার্শায় কর্মরত দুইজন সাংবাদিক’সহ ৩ জনের নামে মাদক ব্যবসায়ীর দ্বারা মিথ্যা মামল দায়েরের ঘটনায়, মামলার তদন্ত কর্মকর্তা’সহ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছেন বাগআঁচড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ শার্শার সাংবাদিক সমাজ।

  • দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষে রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান

    স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ জুন, ২৩ ইং সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্টানটি হয়। সমাজসেবা মন্ত্রনালয়ের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগতভাবে হ্নদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) রিফাতুল ইসলাম।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের মঈনুল ইসলাম প্রমুখ।

    অনুষ্ঠানে উপজেলার মধ্যে ১৪ জন ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। পরে কৃষি অধিদপ্তরের সহযোগিতায় প্রান্তিক চাষীদের বিভিন্ন কৃষি পন্য বিতরণ করা হয়। এছাড়া পরে উপজেলাব্যাপি গরিব মহিলাদের আত্মকর্মস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি বিতরন অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রকল্পের ৩০ জন দুস্থ অসহায় নারীকে নয় লক্ষ ৬০ হাজার টাকা অনুমোদনপূর্বক উপকারীর মধ্যে বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের মধ্যে গাভী পালন, ছাগল পালন, মৎস্য চাষ, দর্জি প্রশিক্ষন ও হাঁস মুরগি পালন ইত্যাদি।

  • তালায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে গাছের চারা বিতরণ

    নজরুল ইসলাম, তালা: তালায় সারাদেশ ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উদ্যেগে কর বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে তালার গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ঋণ গ্রহীতা সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যাবস্থাপক পরিতোষ কুমার রায় সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা যোনের যোনাল ম্যানেজার মো: বাবর আলী। চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার যোনালের অডিট অফিসার মো: আবুল বাসার সিকদার, এরিয়া ম্যানেজার অশোক কুমার ঘোষ, তালা মহিলা কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম সফি,এনজিও কর্মকর্তা কাজী বাবর আলী প্রমুখ। “গাছে গাছে ভরবো দেশ, সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোগানকে সামনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দেশব্যাপী ২০ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর ধারাবাহিকতায় অক্টোবর পর্যন্ত ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে।