
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ: সাতক্ষীরার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে পুনরায় মনোনীত হওয়ায় অ্যাড: শেখ আব্দুস সাত্তার এবং এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে অ্যাড: এ.বি.এম. সেলিম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড: আব্দুস সাত্তার (২) ও অ্যাড: তারিক ইকবাল অপুকে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুনরায় মনোনীত জেলা জজ আদালতের পিপি অ্যাড: শেখ আব্দুস সাত্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডিশনাল পিপি অ্যাড: এ.বি.এম. সেলিম, অতিরিক্ত পিপি অ্যাড: আব্দুস সাত্তার (২) ও অ্যাড: তারিক ইকবাল অপু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, বিআরডিবির সভাপতি শেখ লুৎফর রহমান, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস.এম. আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, অ্যাড: জাফরুল্লাহ ইব্রাহিম, রোকেয়া মনসুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহমুদুর রহমান সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড: শেখ আব্দুস সাত্তার সংবর্ধনা প্রদান করায় কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আইন ও বিচারব্যবস্থার মর্যাদা সমুন্নত রাখা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।
এ সময় উপস্থিত ছিলেন কাজী আল মামুন, মীর জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম, জাহিদুর রহমান, ফজলুল হক, রেদওয়ান ফেরদৌস রনি, আতিকুর রহমান, শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, শাহাদাত হোসেন,আলমগীর হোসেন, আহসান হাবিব , ডা.নাছিম, বিক্রমজিত সরকার, আব্দুর রহমানসহ প্রেসক্লাবের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে নবমনোনীত আইন কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
