মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

তালা অফিস: ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান (৫১) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে দেবহাটা উপজেলার কুলিয়ায় নিজ বাসভবনে স্ট্রোক জনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান, সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, দপ্তর সম্পাদক বি.এম বাবলুর রহমান, প্রচার সম্পাদক এস.এম জহর হাসান সাগর, কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার এস.এম আকরামুল ইসলাম, বাহারুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড: কবির আহমেদ, সোহাগ হোসেন মোড়ল, শেখ ফয়সাল হোসেন, পার্থ প্রতিম মন্ডল, সাধারণ পরিষদ সদস্য লিটন হুসাইন, হাফিজুর রহমান, কাজী এনামুল হক বিপ্লব, খাঁন আল-মাহবুব হুসাইন, কাজী জীবন বারী, সাগর মোড়ল, মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।

Recomended