
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামি ও নিয়মিত মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে দেবহাটা থানা-পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দেবহাটা থানার মামলা নং-০৮ (তারিখ: ১৮ নভেম্বর ২০২৪)-এর এজাহারনামীয় আসামি মো. হাফিজুল গাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়। তিনি দেবহাটা উপজেলার বহেড়া মাঝেরপাড়া গ্রামের হারুন গাজীর ছেলে।
এ ছাড়া একই অভিযানে সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি রোজিনা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের (মাঝ পারুলিয়া) মুকুল খাঁর স্ত্রী।
দেবহাটা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
